Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ওয়াকফ আইন পুরোপুরি স্থগিত রাখল না সুপ্রিম কোর্ট, আংশিক বদলের পক্ষে

সোমবার দেশের সর্বোচ্চ আদালত বলেছে, এই আইনের কিছু ধারাকে স্থগিত রাখা গেলেও গোটা আইনকে অনুমানের বশে স্থগিত রাখা যায় না।

ওয়াকফ আইন পুরোপুরি স্থগিত রাখল না সুপ্রিম কোর্ট, আংশিক বদলের পক্ষে

ফাইল ছবি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 15 September 2025 11:46

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫-কে পুরোপুর স্থগিত রাখার সিদ্ধান্ত নিল না সুপ্রিম কোর্ট। সোমবার দেশের সর্বোচ্চ আদালত বলেছে, এই আইনের কিছু ধারাকে স্থগিত রাখা গেলেও গোটা আইনকে অনুমানের বশে স্থগিত রাখা যায় না।

সোমবার এই সংক্রান্ত মামলা শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানালগোটা ওয়াকফ আইন স্থগিত রাখার কোনও যুক্তি নেই। পাশাপাশি অবশ্য সংশোধনী আইনের দুএকটি ধারা নিয়ে আপত্তি তুলে তা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তার মধ্যে উল্লেখযোগ্যজেলাশাসকদের ক্ষমতায় রাশ টানা। এতদিন জেলাশাসক কোনও জমি বা সম্পত্তি জরিপ করে তা ওয়াকফের কি নাবলার অধিকারী ছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ অনুযায়ীএখন জেলাশাসকদের হাতে আপতত এই অধিকার থাকছে না।

ওয়াকফে সম্পত্তি দান করতে হলে পাঁচ বছর ইসলাম পালনের নিয়মে স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতির বিআর গাভাইয়ের  বেঞ্চ। কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে চারজনের বেশি অ-মুসলিম থাকতে পারবেন না। রাজ্যস্তরে সেই সংখ্যা ৩। ওয়াকফের সিইও-কে যত দূর সম্ভব মুসলিম সম্প্রদায়ের হতে হবে। তাৎপর্যপূর্ণভাবেসিইও পদে অ-মুসলিমদের বসানো যাবে নাএমন কোনও নির্দেশিকা দেয়নি সুপ্রিম কোর্ট।


```