Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

এই তো জীবন! ফাঁকা রাস্তা যেন র‍্যাম্প, গরুর 'ক্যাটওয়াক' ঝড় তুলল ইন্টারনেটে, দেখুন সেই ভিডিও

এই ছোট্ট ভিডিওটি যেন একটা বড় বার্তা দিয়ে গেল, শান্তি সবসময় বাইরের জিনিসে নয়, অনেক সময় সেটা থাকে খুব সাধারণ কিছু মুহূর্তে। যেমন এই গরুর নিশ্চিন্ত পায়ে হাঁটা, যেখানে না আছে অহংকার, না আছে তাড়া, আছে শুধু স্বস্তির ছোঁয়া।

এই তো জীবন! ফাঁকা রাস্তা যেন র‍্যাম্প, গরুর 'ক্যাটওয়াক' ঝড় তুলল ইন্টারনেটে, দেখুন সেই ভিডিও

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 November 2025 12:22

দ্য ওয়াল ব্যুরো: একটা সাধারণ ভিডিও, আর সেটাই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে! রাতের অন্ধকারে ওড়িশার (Odisha) রাস্তায় ধীরে ধীরে হেঁটে চলেছে একটি গরু, নেই কোনও ভয়, নেই কোনও তাড়াহুড়ো, একেবারে নিশ্চিন্ত ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে, হয়তো গন্তব্যও জানে না সে। ভিডিওর (Cow Viral Video) মধ্যেই লুকিয়ে আছে এক অনন্য শান্তির অনুভূতি। নেটিজেনরা বলছেন, 'আজকের ইন্টারনেটের সবচেয়ে সুন্দর, শান্তির ভিডিও।'

ভিডিওটিতে দেখা যায়, রাতে নিস্তব্ধ এক রাস্তায় একা একটি গরু হাঁটছে নিজের মতো করে। আশপাশে তেমন গাড়ি নেই, শুধু হালকা আলো আর গরুটির ধীর পায়ের শব্দ। এই নির্লিপ্ত হাঁটা যেন একরকম ধ্যানের মতো। অনেকেই আবার হাসিঠাট্টা করে বলছেন, 'এ কী গরুও আজকাল ক্যাট ওয়াক করছে নাকি!'

অন্যদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অনেকে আবার এটিকে 'Divine calm amid chaos' অর্থাৎ 'বিশৃঙ্খলার মধ্যে শান্তি' বলছেন। সত্যিই, যেখানে প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় হট্টগোল, বিতর্ক আর নেতিবাচক খবর ভেসে আসে, সেখানে এই গরুর ধীর, শান্ত হাঁটা যেন একটুখানি মানসিক শান্তি এনে দিয়েছে সবার মনে।

একজন ব্যবহারকারী লিখেছেন, 'দিনভর কাজের চাপ, ট্রাফিক, খবর- সব মিলিয়ে মনটা ভারী হয়ে থাকে। এই ভিডিওটা যেন এক মিনিটের জন্যও হলেও মনটা হালকা করে দিল।' আরেকজনের মন্তব্য করেছেন, 'এই গরুটা যেন আমাদের শেখাচ্ছে- সব সময় তাড়াহুড়ো করতে হবে না, ধীরে হাঁটলেও পৌঁছানো যায় গন্তব্যে।'

ভিডিওটি প্রথমে ওড়িশার এক বাসিন্দা শেয়ার করেছিলেন, তারপর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রাম ও এক্স-এ (Social media viral moments)। কয়েক ঘণ্টার মধ্যেই লাখ লাখ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন, হাজারো লাইক-কমেন্ট পড়েছে। নেটিজেনদের কেউ কেউ আবার এই ভিডিওটিকে ‘ইন্টারনেটের মেডিটেশন’ বলে আখ্যা দিয়েছেন।

শেষমেশ বলা যায়, এই ছোট্ট ভিডিওটি যেন একটা বড় বার্তা দিয়ে গেল, শান্তি সবসময় বাইরের জিনিসে নয়, অনেক সময় সেটা থাকে খুব সাধারণ কিছু মুহূর্তে। যেমন এই গরুর নিশ্চিন্ত পায়ে হাঁটা, যেখানে না আছে অহংকার, না আছে তাড়া, আছে শুধু স্বস্তির ছোঁয়া।


```