Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলন্ত বাইকের সামনে প্রেমিকাকে বসিয়ে খোশগল্প, কলকাতার রাস্তার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

সম্প্রতি কলকাতার রাস্তায় যে দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media), যেখানে দেখা গেছে, এক যুবক-যুবতী ব্যস্ত রাস্তায় মোটরবাইকে (Bike) ঘনিষ্ঠ অবস্থায় বসে রয়েছেন (Bike Viral Video)। 

চলন্ত বাইকের সামনে প্রেমিকাকে বসিয়ে খোশগল্প, কলকাতার রাস্তার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

ভাইরাল ভিডিও

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 3 November 2025 19:53

দ্য ওয়াল ব্যুরো: ভালবাসা এমন এক অনুভূতি, যা দুই মানুষের গভীর সংযোগের প্রতীক। এর সৌন্দর্য লুকিয়ে থাকে আন্তরিকতায়, সম্মানে এবং ব্যক্তিগত পরিসরে। 

কিন্তু সম্প্রতি কলকাতার রাস্তায় যে দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media), যেখানে দেখা গেছে, এক যুবক-যুবতী ব্যস্ত রাস্তায় মোটরবাইকে (Bike) ঘনিষ্ঠ অবস্থায় বসে রয়েছেন (Bike Viral Video)। আশপাশের লোকজনের দিকে নজর না দিয়েই তারা নিজেদের মুহূর্তে ডুবে ছিলেন। পথচারীদের কেউ কেউ সেই দৃশ্য মোবাইলে ভিডিও করে অনলাইনে পোস্ট করেন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেটি।

এই ঘটনা ঘিরে শুরু হয়েছে নানামুখী আলোচনা। অনেকেই বলছেন, ভালবাসা বা সম্পর্ক নিয়ে কারও আপত্তি নেই, কিন্তু জনসমক্ষে এমন প্রদর্শন সমাজে অস্বস্তি সৃষ্টি করে। আবার কেউ কেউ মনে করছেন, এই ধরনের আচরণে তরুণ প্রজন্ম ভুল বার্তা পায়। এমনকি আইনগত জটিলতাও তৈরি হতে পারে, যদি তা ‘পাবলিক ইনডিসেন্সি’ হিসেবে ধরা হয়। তাছাড়া ব্যস্ত রাস্তায় সামনে উল্টো মুখ করে কাছের মানুষকে বসিয়ে, বাইক চালানো মোটেই কাজের কথা নয়। এতে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

অনেকেই বলাবলি করছেন, সত্যিকারের ভালবাসা প্রকাশ পায় আচরণে, প্রদর্শনে নয়। তাই ভালবাসা যতই পবিত্র হোক, সেটি প্রকাশের ক্ষেত্র জনসমক্ষে হওয়া ঠিক নয়।

কেউ কেউ ওই ভাইরাল ওই পোস্টে লিখেছেন, ভালবাসা কখনও লজ্জার নয়, তবে তার প্রকাশে থাকা দরকার সংযম ও সম্মান। পরস্পরের প্রতি মমতা বা যত্ন দেখানোর মধ্যে বাধা নেই, কিন্তু তা যেন শালীনতার সীমানা না ছোঁয়— এই শিক্ষাই দেয় সমাজ ও সংস্কৃতি।


```