Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

খোলা পিঠে আলতো করে হাত বোলালেই মিলবে টাকা, কী এই ‘স্ক্র্যাচ থেরাপি’?

পিঠে আলতো করে নখ বোলানোই পেশা!

খোলা পিঠে আলতো করে হাত বোলালেই মিলবে টাকা, কী এই ‘স্ক্র্যাচ থেরাপি’?

প্রতীকী ছবি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 January 2026 18:42

দ্য ওয়াল ব্যুরো: পিঠে হঠাৎ চুলকানি শুরু হলে তখন কারও সাহায্য ছাড়া, এই সমস্যা থেকে মুক্তি পাওয়া দায়। হাতের নাগালে কেউ থাকলে অনুরোধটা সেই ব্যক্তির কাছেই আসে, “একটু পিঠটা চুলকে দেবে?” আর আশপাশে কেউ না থাকলে ভরসা সেই পুরনো কাঠের ‘হাত’ বা চিরুনি। এই সামান্য অথচ চিরকালীন ভোগান্তিই যে একদিন আলাদা পেশার রূপ নেবে, তা হয়তো কেউ কল্পনাও করেননি। অথচ আজকের দিনে সেই চুলকানিই কারও কারও রুজিরুটির প্রধান উৎস!

পিঠ চুলকানোর এই চিরচেনা সমস্যার সমাধান এখন আর শুধু পারিবারিক সাহায্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং বিদেশে গড়ে উঠেছে একেবারে আলাদা একটি পেশা, যেখানে পিঠ চুলকে দেওয়াই মূল কাজ। আশ্চর্যের বিষয়, এই কাজ করেই ঘণ্টায় হাজার হাজার টাকা রোজগার করছেন অনেকে।

মশকরা মনে হলেও বিষয়টি একেবারেই বাস্তব। বিদেশে এই পেশার নাম ‘স্ক্র্যাচ থেরাপিস্ট’। নিউ ইয়র্ক সিটির মতো বড় শহরে প্রশিক্ষিত পেশাদাররা স্টুডিয়ো ও স্পা-তে নির্দিষ্ট সময়ের ‘স্ক্র্যাচিং সেশন’ পরিচালনা করেন। প্রতি ঘণ্টার জন্য প্রায় ১০০ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯ হাজার টাকা পারিশ্রমিক নেন তাঁরা। ঠিক যেমনভাবে মানুষ ম্যাসাজ বা ফেসিয়ালের জন্য অ্যাপয়েন্টমেন্ট করেন, তেমনভাবেই গ্রাহকেরা এই স্ক্র্যাচ থেরাপির জন্যও সময় বুক করেন।

এই থেরাপিতে কোনও আজে বাজেভাবে চুলকানি নেই। বরং নির্দিষ্ট ছন্দে, ধীর গতিতে এবং দক্ষতার সঙ্গে নখের হালকা স্পর্শ ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে মাথার ত্বক বা পিঠে আলতো করে নখ বোলানো হয়, যাতে শরীর ও মন দু’টিই ভাল হয়। 

গবেষণায় দেখা গিয়েছে, এই ‘স্ক্র্যাচ থেরাপি’ ত্বক ও মস্তিষ্কের পারস্পরিক যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগায়। ত্বকের উপর নখের হালকা আঁচড় মস্তিষ্কে আরামের সংকেত পাঠায়। এর ফলে সংবেদী স্নায়ুগুলি সক্রিয় হয়ে ওঠে এবং এন্ডরফিন ও সেরোটোনিনের মতো হরমোন নিঃসৃত হয়। এই রাসায়নিকগুলি মেজাজ ভাল রাখতে সাহায্য করে, মানসিক চাপ কমায় এবং ভাল ঘুমের অনুভূতিও তৈরি করে।

নিউ ইয়র্কে এই পেশায় যুক্ত হতে হলে বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। অফলাইন বা অনলাইন কোর্সের মাধ্যমে স্ক্র্যাচ থেরাপির কৌশল শেখানো হয়। এই কোর্সগুলির খরচ সাধারণত প্রায় ২০ থেকে ২১ হাজার টাকা। প্রশিক্ষণের সময় স্বাস্থ্যবিধির উপর বিশেষ জোর দেওয়া হয়, নখ পরিষ্কার রাখা, জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহার এবং ত্বকের সুরক্ষা সংক্রান্ত নানা বিষয় শেখানো হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ফলে সাম্প্রতিক সময়ে স্ক্র্যাচ থেরাপির চাহিদা দ্রুত বেড়েছে। অনেক ক্ষেত্রেই এই থেরাপি শুধু পিঠে নয়, পুরো শরীর জুড়েও করা হয়। যদিও নাম শুনে চুলকানি উপশমের কথা মনে হলেও, বাস্তবে এই থেরাপির মূল লক্ষ্য মানসিক চাপ কমানো এবং গভীর আরামের অনুভূতি দেওয়া।


```