Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বর্ষবরণের রাতে সঙ্গী মদ! ৩০ মিলি হুইস্কিতে কতটা জল মেশালে 'পারফেক্ট'?

হুইস্কির স্বাদ ও গন্ধ বজায় রাখতে এক পেগে ঠিক কতটা জল দেওয়া উচিত?

বর্ষবরণের রাতে সঙ্গী মদ! ৩০ মিলি হুইস্কিতে কতটা জল মেশালে 'পারফেক্ট'?

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 December 2025 21:43

দ্য ওয়াল ব্যুরো: সাধারণভাবে হুইস্কিতে জল মেশানো হয়, একদিকে যেমন এতে মদের তীব্রতা কিছুটা কমে, তেমনই স্বাদ ও গন্ধও আরও ভালভাবে উপভোগ করা যায়। কিন্তু এক পেগ হুইস্কিতে ঠিক কতটা জল দেওয়া উচিত, সে বিষয়ে অনেকেই নিশ্চিত নন। এই প্রশ্নেরই বৈজ্ঞানিক উত্তর খুঁজতে সাম্প্রতিক একটি গবেষণা করা হয়েছে।

ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি, মিশিগান স্টেট ইউনিভার্সিটি এবং ওরেগন স্টেট ইউনিভার্সিটির খাদ্যবিজ্ঞানীদের একটি দল হুইস্কি ও জলের মিশ্রণ নিয়ে গবেষণা শুরু করেন। লক্ষ্য ছিল, হুইস্কির স্বাদ ও গন্ধ অক্ষুণ্ণ রেখে ঠিক কতটা জল মেশানো হলে তা সবচেয়ে সুন্দর হয়, সেই আদর্শ অনুপাত নির্ধারণ করা। এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ফুডস জার্নালে।

গবেষণায় অংশ নেন অত্যন্ত অভিজ্ঞ হুইস্কি টেস্টারদের একটি প্যানেল। তাঁরা সিঙ্গল মল্ট, স্কচ, আইরিশ হুইস্কি-সহ মোট ২৫ ধরনের হুইস্কি চেখে দেখেন, যেখানে প্রতিটি হুইস্কিতেই আলাদা আলাদা অনুপাতে জল মেশানো হয়। প্রথমে পরীক্ষা করা হয় ১০০ শতাংশ নিট হুইস্কি, যেখানে কোনও জল মেশানো ছিল না।

এরপর পর্যায়ক্রমে ৯০ শতাংশ হুইস্কি ও ১০ শতাংশ জল, ৮০ শতাংশ হুইস্কি ও ২০ শতাংশ জল, ৭০ শতাংশ হুইস্কি ও ৩০ শতাংশ জল, ৬০ শতাংশ হুইস্কি ও ৪০ শতাংশ জল এবং শেষ পর্যন্ত ৫০ শতাংশ হুইস্কি ও ৫০ শতাংশ জলের মিশ্রণ।

পরীক্ষার ফলাফলে দেখা যায়, ৮০ শতাংশ হুইস্কি ও ২০ শতাংশ জল, এই অনুপাতে হুইস্কির গন্ধ ও স্বাদের কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। এই পরিমাণ জল যোগ করে ভালভাবে মিশিয়ে দিলে নন-হাইড্রোফিলিক অণুগুলি সরিয়ে যায়, ফলে হুইস্কির স্বাদ হয়ে ওঠে আরও সুষম। সামগ্রিক বিচারে বিজ্ঞানীদের মতে, ৮০:২০ অনুপাতই হুইস্কি ও জলের সেরা মিশ্রণ।

তবে গবেষণায় এটাও স্পষ্ট হয়েছে যে, ২০ শতাংশের বেশি জল মেশালে হুইস্কি ধীরে ধীরে তার স্বাদ ও ঘ্রাণ হারাতে শুরু করে। অতিরিক্ত জল হুইস্কিকে পাতলা করে দেয়। এই তথ্যের ভিত্তিতে বিজ্ঞানীদের পরামর্শ, একটি স্ট্যান্ডার্ড পেগে যদি ৬০ মিলিলিটার হুইস্কি থাকে, তবে তাতে ১২ মিলিলিটারের বেশি জল দেওয়া উচিত নয়। এই পরিমাণ জলেই হুইস্কির আসল স্বাদ বজায় থাকে।


```