Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

এক পলকের দেখা... সোয়াইপের যুগে প্রোফাইল যেন হয় মনের আয়না, রইল ডেটিং অ্যাপের পারফেক্ট গাইড

'মুখোমুখি বসিবার' অনেক আগে প্রোফাইলই হয়ে ওঠে আপনার প্রথম পরিচয়। আকর্ষণীয় ডেটিং প্রোফাইল আসলে একটা শিল্পের থেকে কম কিছু নয়, আবার খানিকটা ট্রিক-ও বটে (create attractive dating profile)।

এক পলকের দেখা... সোয়াইপের যুগে প্রোফাইল যেন হয় মনের আয়না, রইল ডেটিং অ্যাপের পারফেক্ট গাইড

পৃথা ঘোষ

শেষ আপডেট: 29 November 2025 13:38

দ্য ওয়াল ব্যুরো: আজকাল ব্যস্ততার জীবনে চোখ আটকে থাকে ডিজিটাল জগতে (Digital media era), প্রথম দেখাসাক্ষাৎ-ই হয় মুঠোফোনের স্ক্রিনে (online digital world), এক ঝলকে। 'মুখোমুখি বসিবার' অনেক আগে আপনার প্রোফাইলই হয়ে ওঠে আপনার প্রথম পরিচয়। এও একরকম ডিজিটাল হ্যান্ডশেক (Digital handshake) বলা যায়। স্ক্রলে ভরা পৃথিবীতে কয়েক সেকেন্ডের মধ্যেই কাউকে এক মুহূর্ত থামানোর সুযোগ - তাই আকর্ষণীয় ডেটিং প্রোফাইল (interesting dating app profile) বানানো আসলে একটা শিল্পের থেকে কম কিছু নয়, আবার খানিকটা ট্রিক-ও বটে (create attractive dating profile)।

ডেটিং অ্যাপের দুনিয়ায় নতুন এসেছেন? মনে হতেই পারে কিছুই তো বুঝে উঠতে পারছি না। ছোট ছোট টিপসেই (Gen Z dating tips) এমন এক প্রোফাইল তৈরি করা যেতে পারে, স্ক্রল করতে করতে একবার হলেও থামতে হবে তাকে (how to get right swipes)। এই প্রতিবেদনে রইল ডেটিং প্রোফাইল বানানোর এক্কেবারে প্র্যাক্টিক্যাল গাইড (dating app profile guide)-

১) এমন ছবি বেছে নিন যা আপনার কথা বলে

ছবি দেখেই মানুষ প্রথম ধারণা তৈরি করে, বায়ো পড়ার আগেই। তাই শুধু ফিল্টারের আড়ালে নিজেকে লুকিয়ে রাখলে বা একটা সেলফি-তেই থেমে গেলে চলবে না। আপনার জীবনের বিভিন্ন দিক যেন গ্যালারিতে ফুটে ওঠে। যা খুব অল্প সময়েই আপনার হয়ে কথা বলে দেবে, সেইরকম কোনও ছবি বাছুন।

স্পেশাল টিপস: 

  • ঝকঝকে, হাসিমুখের ছবি ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে
  • পুরো ছবি আসলে আপনার দিক থেকে একটা স্বচ্ছতার প্রকাশ
  • অকৃত্রিম হাসি বা ক্যান্ডিড মুহূর্ত আলাদা করে নজর কাড়ে
  • যেসব কাজ করতে ভাল লাগে তার ছবি (পড়া, খেলাধুলো, মিউজিক, ট্রাভেল)
  • একটি স্টাইলিশ, সুন্দর করে সেজে ছবি - যা আপনার একেবারে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট

যা এড়াতে হবে:

  • প্রতিটা ছবিতে সানগ্লাস (চোখ কিছু কথা বলে দেয়)
  • গ্রুপ ছবি - সকলের মধ্যে আপনি ঠিক কোনটা, সেটা বুঝতেই সময় যায়
  • জিমের আয়নার সেলফি, হাতে প্রোটিন শেক
  • গোল্ডেন রুল: আপনার বন্ধুরা যদি প্রোফাইল দেখে আপনাকে চিনতেই না পারে, তাহলে ছবি পাল্টানোর সময় এসেছে।

২) বায়ো থেকেই যেন কথাবার্তার শুরুটা হতে পারে, তবে তা সিভি নয়

আপনার বায়ো কোনও ধোঁয়াশা বা ধাঁধা হওয়া উচিত নয়। আবার চাকরির আবেদনও নয়। বরং এমন কিছু, যা কথোপকথন শুরু করতে সাহায্য করে।

বায়ো ফর্ম্যাট এমন হতে পারে -

  • ''ভাল কফি, লং ড্রাইভ, আর বেসুরো গলায় নাইন্টিজের গান - আর তুমি...''
  • ''ইনট্রোভার্ট। কুকুর ভালবাসি। বুকস্টোরে ঘণ্টার পর ঘণ্টা হারিয়ে যেতে পারি। ঘোস্টিং... নট মাই কাপ অফ টি।''
  • ''প্রেমে তো আমি মুগ্ধ হবই... আগে একটা মিম পাঠাও দেখি''
  • ''পিৎজায় পাইনঅ্যাপল বা ম্যাগিতে কেচআপ থাকা উচিত কি না, আমাকে বোঝাতে পারলে কথা এগোতেই পারে।”

স্পেশাল টিপস: “I love movies” খুবই সাধারণ। সেই তুলনায় “I’ve watched Dil Chahta Hai 27 times and can recite every dialogue” - এইটা আপনার ব্যক্তিত্বের ঝলক।

৩) প্রম্পট এমন রাখুন যা আপনার ভেতরের মানুষটার কথা বলে

এমন বিষয় বেছে নিন যা কৌতূহল বাড়ায়। আদর্শ উদাহরণ হতে পারে -

  • ব্রেকফাস্ট আমি দিনের যে কোনও সময়েই খেতে পারি।
  • আদর্শ ছুটির দিন মানেই ল্যাদ → ঘুম → নেটফ্লিক্স → হট চকলেট
  • সম্মান, ইমোশনাল ইন্টেলিজেন্স, ভাল কমিউনেকেশন - Non-negotiable

৪) আপনি কী খুঁজছেন, তা নিয়ে স্বচ্ছ থাকুন

প্রোফাইলের স্বচ্ছতা ঠিক মানুষকেই আকর্ষণ করে। যেমন - “কিছু মিনিংফুল খুঁজছি, স্লো মোশনেই এগোতে চাই” বা “কানেকশন খুঁজছি - দেখা যাক কোথায় পৌঁছই।” পজিটিভভাবে বলুন, “এখানে এসেছি জেনুইন কানেকশন আর পজিটিভ এনার্জির খোঁজে।”

যা এড়ানো ভাল: “No hookups, no drama, no liars…” এগুলো নেতিবাচক ও রক্ষণাত্মক শোনায়।

৫) ইন্টারেস্ট আর গান যোগ করুন, তাতে ম্যাচ বাড়ে

বেশিরভাগ অ্যাপ দু'জন মানুষের মধ্যে মিল খোঁজে ইন্টারেস্টের ওপর। পরিচিতি তৈরি হলে রাইট সোয়াইপ বাড়ে। তাই এগুলো গুরুত্ব দিয়ে অ্যাড করুন -

  • পছন্দের আর্টিস্ট
  • যেসব বই পড়ছেন
  • ট্রাভেল বাকেট লিস্ট
  • শখ
  • কারাওকে (Karaoke)-তে আপনার গান
  • পেট প্যারেন্ট তথ্য

৬) এমন কিছু রাখুন প্রোফাইলে, যাতে ওপেনিং লাইন দেওয়া সহজ হয়

পিৎজায় পাইনঅ্যাপল বিতর্কের মতো কোনও মজার হুক থাকলে অনেকেই শুধু 'hey' বলে কথা শুরু করবে না। কথা বলার মতো বিষয় পেলে মানুষ আরও আগ্রহী হয়।

৭) 'রিয়েল' থাকুন

ডেটিং প্রোফাইলের সবচেয়ে আকর্ষণীয় দিক, আপনার 'রিয়েল' দিকটি। মানুষ ডেটিং অ্যাপের প্রোফাইলে আসলে খোঁজেন সততা, আত্মবিশ্বাস ও স্বচ্ছন্দতা।

যা করবেন না -

  • ট্রেকিং পছন্দ না হয়েও ‘ট্রেক লাভার’ লিখে
  • পিন্টারেস্ট থেকে কপি করা কোট বা জোক
  • প্রাক্তনকে ক্রপ করে রাখা ছবি

ফাইনাল রাইট সোয়াইপ চেকলিস্ট:

✔ পরিষ্কার, হাসিমুখের ছবি
✔ ৪–৫টি 'রিয়েল' ও নানারকম ছবি
✔ সহজ-সরল ও মজাদার বায়ো
✔ প্রম্পট যেন হয় ইন্টারেস্টিং
✔ কী চাইছেন তা যেন পরিষ্কারভাবে লেখা থাকে
✔ কোনও নেগেটিভ বা বাড়িয়ে লেখা তথ্য নয়


```