সম্পর্ক তৈরি করার ধরন পাল্টে যাচ্ছে। আগে মানুষ পছন্দ-অপছন্দ আড়ালে ইঙ্গিত করে বোঝাতেন, এখন সেটা বদলে গিয়ে সরাসরি বলে দিচ্ছেন তাঁরা কী চান। এই নতুন ধরণকে বলা হচ্ছে ‘লাউড লুকিং’ (Loud Looking)।

ছবি- এআই
শেষ আপডেট: 5 September 2025 14:59
দ্য ওয়াল ব্যুরো: আজকাল সব ক্ষেত্র যখন উন্নত হচ্ছে, সেইসময়ে দাঁড়িয়ে 'ডেটিং স্টাইল' (Dating Style) পাল্টেছে। সম্পর্ক তৈরি করার ধরন পাল্টে যাচ্ছে। আগে মানুষ পছন্দ-অপছন্দ আড়ালে ইঙ্গিত করে বোঝাতেন, এখন সেটা বদলে গিয়ে সরাসরি বলে দিচ্ছেন তাঁরা কী চান। এই নতুন ধরণকে বলা হচ্ছে ‘লাউড লুকিং’ (Loud Looking)।
‘লাউড লুকিং’ মানে কী?
QuackQuack-এর সিইও রবি মিত্তল জানিয়েছেন, 'এখন অনেকে প্রথম মেসেজেই লিখে দিচ্ছেন আমি দীর্ঘমেয়াদি সম্পর্ক চাই বা সত্যি ভালবাসলে তবেই মেসেজ কোরো। আগের মতো ঘুরিয়ে না বলে আজ মানুষ সরাসরি জানিয়ে দিচ্ছেন তাঁদের ইচ্ছে।'
কেন জনপ্রিয় হচ্ছে এই ট্রেন্ড
রবির মতে, আজকের দ্রুতগতির দুনিয়ায় সময় নষ্ট করার সুযোগ নেই। প্রতি ছ’জন ডেটারের মধ্যে তিনজন মনে করেন, অস্পষ্ট কথা বা ঘুরপাক খাওয়া এখন আর চলে না। জেন জি এবং মিলেনিয়ালরা এমন সঙ্গী চান যারা শুরু থেকেই স্পষ্ট করে দেয় তাঁরা সম্পর্ক থেকে কী চান।
সুবিধা কী?
অসুবিধা কী?
কিছু মিলেনিয়াল মনে করেন এতে রোম্যান্স কমে যায়। তবে বেশিরভাগই বলেন, এতে প্রেমের রহস্য শেষ হয় না, বরং ভুল বোঝাবুঝি শেষ হয়।
ডেটারদের অভিজ্ঞতা
অনেকের মতে, যারা খোলাখুলি নিজের মত জানায়, তারা আসলে সবুজ সংকেত। কারণ তারা সিরিয়াস, সৎ এবং আত্মবিশ্বাসী। এই গুণগুলোই তাঁদের আরও আকর্ষণীয় করে তোলে।