বার্মিংহামের সেন্ট অ্যান্ড্রুজ স্টেডিয়ামের ফ্লাডলাইটে প্রতিফলিত বরফে শহর নিমেষে গোলাপি রঙে ভরে উঠল। ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
শেষ আপডেট: 11 January 2026 10:12
দ্য ওয়াল ব্যুরো: এ যেন অলৌকিক কোনও দৃশ্য। এক মুহূর্তে গোটা শহর গোলাপি হয়ে গেল! আকাশেও ছড়িয়ে পড়ল গোলাপি ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই তোলপাড় পড়ে গেল। ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, লক্ষ লক্ষ মানুষ শেয়ার করছেন। কেউ লিখেছেন, “এ তো মহাজাগতিক দৃশ্য।”
ঘটনাস্থল বার্মিংহাম (Birmingham)। সেখানে রাতের তুষারপাতের মধ্যে সেন্ট অ্যান্ড্রুজ স্টেডিয়াম (St Andrew’s Stadium) এর ফ্লাডলাইট জ্বলছিল। সেই আলো বরফে প্রতিফলিত হয়ে আশেপাশের সবকিছু- আকাশ, বাড়িঘর, রাস্তাঘাট, দোকানপাট গোলাপি হয়ে ওঠে। এ অপূর্ব দৃশ্য মুগ্ধ করেছে পুরো বিশ্বকে। কেউ বলছেন, “এ যেন সিনেমার দৃশ্য।” কারও মতে, “এ একরকম ম্যাজিক।”
বার্মিংহাম সিটির স্টেডিয়ামের আশেপাশে এই দৃশ্য দেখা গেছে, যেখানে এফএ কাপের ম্যাচ (FA Cup fixture) চলছিল। তুষারপাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের আলো বরফের ওপর প্রতিফলিত হয়ে গোলাপি আভা ছড়াতে শুরু করে। রাস্তাঘাট ও ফুটপাত বরফের চাদরে ঢাকা থাকায় সবকিছুই গোলাপি হয়ে যায়।
Birmingham, UK experienced a pink sky event last night, which was extremely dreamlike.
This is due to the pink LED lights used at the Birmingham City football stadium reflecting snow on the field. pic.twitter.com/RcHAReyJNl— Ice Universe (@UniverseIce) January 10, 2026
স্থানীয় বাসিন্দারা ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন। প্রথমে অনেকেই বুঝে উঠতে পারেননি, কেন এমন ঘটনা ঘটল। পরে জানা যায়, এটি প্রাকৃতিকভাবে নয়, বরং কৃত্রিম আলোর কারণে। বরফ বা মেঘের আড়ালে আলো প্রতিফলিত হলে কখনও কখনও এমন বিরল গোলাপি দৃশ্য তৈরি হয়।