Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

এলাচ চায়ের সুবাস ছড়াবে Prada-র নতুন সুগন্ধি! 'বিরিয়ানি-ই বা বাদ গেল কেন' বেশ বিরক্ত নেটিজেনরা

খাবার দ্বারা অনুপ্রাণিত পারফিউম বাজারে নতুন নয় ঠিকই, তবে চায়ের (Infusion de Santal Chai) মতো সাংস্কৃতিকভাবে শক্তিশালী এক ঘ্রাণকে বিলাসবহুল সুগন্ধির পরিসরে আনা নিঃসন্দেহে অভিনব।

এলাচ চায়ের সুবাস ছড়াবে Prada-র নতুন সুগন্ধি! 'বিরিয়ানি-ই বা বাদ গেল কেন' বেশ বিরক্ত নেটিজেনরা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 January 2026 19:24

দ্য ওয়াল ব্যুরো: চায়ের প্রতি ভারতীয়দের টান শুধু স্বাদের কারণে নয় - এটা আবেগ, অভ্যাস, নস্ট্যালজিয়া (chai lover Indians)। রাস্তার পাশের ছোট্ট দোকান হোক বা বাড়ির রান্নাঘর - চা দিনের প্রতিটা প্রহরে এক অবিচ্ছেদ্য সঙ্গী। সেই পরিচিত ‘চা’-এর সুগন্ধ (chai fragrance) এবার ঢুকে পড়ল এমন এক দুনিয়ায়, যা অনেকের কাছেই এখনও বিলাসিতার প্রতীক - যাকে বলে 'ফাইন ফ্রেগরেন্স' (luxury scent fragrance)।

বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড প্রাডা (luxury fashion brand Prada) বাজারে এনেছে একটি নতুন ইউনিসেক্স পারফিউম - Infusion de Santal Chai। নাম থেকেই বোঝা যাচ্ছে, চায়ের উষ্ণতা আর পরিচিত ঘ্রাণ থেকেই অনুপ্রাণিত এই সুগন্ধির জন্ম (prada chai perfume)। খাবার দ্বারা অনুপ্রাণিত পারফিউম বাজারে নতুন নয় ঠিকই, তবে চায়ের মতো সাংস্কৃতিকভাবে শক্তিশালী এক ঘ্রাণকে বিলাসবহুল সুগন্ধির পরিসরে আনা নিঃসন্দেহে অভিনব।

Prada-র অফিসিয়াল বিবরণ অনুযায়ী, এই পারফিউম মূলত "woody and milky" পরিবারের অন্তর্গত। এর কেন্দ্রে রয়েছে এক বিশেষ chai latte accord - তার সঙ্গে স্তরে স্তরে মিশেছে নরম স্যান্ডালউড, সাইট্রাস, হালকা মাস্ক এবং উষ্ণ এলাচ। এলাচের উপস্থিতি পারফিউমটিকে দিয়েছে পরিচিত মশলার মিশেল, সেই আরামদায়ক মিষ্টি কড়া সুগন্ধ যা এক কাপ মশালা চায়ের সেরা বৈশিষ্ট্য।

অদ্ভুতভাবে, পারফিউমটির নোট বর্ণনায় বেশ ‘খাদ্য-ভাষা’ ব্যবহার করা হয়েছে। স্যান্ডালউডকে বর্ণনা করা হয়েছে রেসিপির বেস নোটের মতো, আর সাইট্রাসকে বলা হয়েছে এমন এক ফিনিশিং টাচ, যা রিচ ফ্লেভারকে হালকা করে। এ যেন গন্ধের জগতে স্বাদের খেলা। আসলে স্বাদ ও গন্ধ, দুই ইন্দ্রিয়ই পরস্পরকে প্রভাবিত করে - এই নতুন সুগন্ধি যেন সেই সম্পর্কের আরেক প্রমাণ।

সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া

চায়ের ঘ্রাণে তৈরি পারফিউম নিয়ে ইন্টারনেটে কৌতূহল ও সংশয়ের মিশেল দেখা গেছে। Instagram-এর কমেন্ট সেকশনে কেউ উত্তেজিত, কেউ আবার দ্বিধায়। চায়ের মতো পরিচিত গন্ধ শরীরে ধারণ করা আদৌ কেমন লাগবে?

কয়েকটি প্রতিক্রিয়া বলছে,

“আমার ব্যাপারটা বেশ এক্সাইটিং লাগছে। চায়ের সুগন্ধ এবার পারফিউম হিসেবে! ভাবাই যাচ্ছে না!”

“এটা ব্যবহার করার জন্য মুখিয়ে আছি রীতিমতো।”

“নিশ্চয়ই এটা দারুণ হবে।”

কিছু অন্যরকম প্রতিক্রিয়াও রয়েছে -

“আমি চা খেতে দারুণ ভালবাসি। সেই জায়গা থেকেই বলছি, শরীরেও তেমন গন্ধ ঠিক মেনে নিতে পারছি না।”

“বিরিয়ানি-ও করে দিতে পারত। ওটাই বা বাকি থাকল কেন?”

“এত দাম দিয়ে প্রাডার এই পারফিউম কিনব কেন? চা বানানোর সময় ২ মিনিট ওভেনের পাশে দাঁড়িয়ে থাকলেই হয়!”

সব মিলিয়ে নেটপাড়া এটাই বলছে - প্রতিদিনের পরিচিত সুবাসকে নতুন ফরম্যাটে দেখার অভিজ্ঞতা দারুণ। আবার কেউ ভাবছেন, সত্যিই কি শরীরে ‘চায়ের গন্ধ’ মানাবে?

Prada-র অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ১০০ মিলির একটি বোতলের দাম ১৯০ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার টাকা।


```