Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

একমাসে খরচ ৬ লক্ষ টাকা! খুঁটিনাটি হিসেবও দিলেন বেঙ্গালুরুর দম্পতি, ভিডিও দেখে অবাক নেটপাড়া

ভিডিওর ক্যাপশনে বেঙ্গালুরুর এই দম্পতি লিখেছেন, টাকার বিষয়ে তাঁদের দুজনের দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা হওয়ায় শুরুতে আর্থিক পরিকল্পনা করা বেশ কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চিন্তাভাবনায় বদল এসেছে। 

একমাসে খরচ ৬ লক্ষ টাকা! খুঁটিনাটি হিসেবও দিলেন বেঙ্গালুরুর দম্পতি, ভিডিও দেখে অবাক নেটপাড়া

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 September 2025 19:32

দ্য ওয়াল ব্যুরো: মাত্র একমাসে খরচ প্রায় ৬ লক্ষ টাকা। বেঙ্গালুরুর দম্পতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় তুলেছে, যেখানে তাঁরা জানিয়েছেন, অগস্ট মাসে কীভাবে সেই ৬ লক্ষ টাকা খরচ করেছেন (Bengaluru Couple Monthly Expenses)। মাত্র কয়েকদিনেই এই ভিডিও ভাইরাল হয়ে ২০ লক্ষের বেশি ভিউ পেয়েছে।

প্রকৃতি ও আশিষ, সোশ্যাল মিডিয়ায় তাঁদের লাইফস্টাইল নিয়ে কন্টেন্ট তৈরি করেন। সম্প্রতি একটি ভিডিওতে তাঁরা জানান, অগস্টে তাঁদের ৫.৯ লক্ষ টাকা খরচ হয়েছে। খুঁটিনাটি হিসাব শেয়ার করেছেন তারা। সবচেয়ে বেশি টাকা গিয়েছে ভ্রমণে। তাঁরা জানিয়েছেন, 'আগামী দুটি আন্তর্জাতিক ও দুটি ঘরোয়া ভ্রমণের জন্য ফ্লাইট ও হোটেল বুক করেছি। তাতেই খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।' 

এরপরই বড় খরচ ভাড়া বাবদ, তাঁদের ফ্ল্যাটের মাসিক ভাড়া ৪২ হাজার টাকা। ফিটনেসের খরচও কম নয়। দু’জনেরই ব্যক্তিগত ট্রেনার আছে। পাশাপাশি প্রকৃতি পিলেটস ক্লাসে ভর্তি হয়েছেন। ফলে এ খাতে খরচ দাঁড়িয়েছে ৪০ হাজার। স্বাস্থ্যকর ডায়েটের জন্য বাজার-সদাইতে খরচ হয়েছে আরও ২০ হাজার।

গৃহকর্মী, বিদ্যুৎ-জলের বিল, ওটিটি সাবস্ক্রিপশনের (OTT Subscription) জন্য গিয়েছে ১০ হাজার টাকা। বাইরে খাওয়া-দাওয়া ও খাবার অর্ডার করতে গিয়েছে আরও ১৩ হাজার টাকা পকেট থেকে খসাতে হয়েছে। এছাড়া তাঁরা ১ লক্ষ টাকা রেখেছেন SIP (সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান)-এর জন্য। ট্যাক্সি ভাড়া, বীমা, গ্রুমিং, উপহার ইত্যাদি খাতে মোট খরচ হয়েছে প্রায় ১৫ হাজার।

ভিডিওর ক্যাপশনে বেঙ্গালুরুর এই দম্পতি (Bengaluru Couple) লিখেছেন, টাকার বিষয়ে তাঁদের দুজনের দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা হওয়ায় শুরুতে আর্থিক পরিকল্পনা করা বেশ কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চিন্তাভাবনায় বদল এসেছে। এখন একসঙ্গে বসে পরিকল্পনা করতে শিখেছেন। প্রতি মাসে বাজেট মিটিং করেন, কোথায় কত খরচ হবে, কতটা বিনিয়োগ হবে তা ঠিক করেন। এমনকি নিজেদের জন্য একটি বিশেষ 'মিস্ট্রি ফান্ড' তৈরি করেছেন। তাঁদের মতে, 'এটা সহজ নয়, তবে জরুরি। টাকা শুধু খরচের জন্য নয়, একসঙ্গে জীবন গড়ার মাধ্যম।'

ভিডিও ভাইরাল (Viral Video) হওয়ার পর নেটিজেনদের কৌতূহল বেড়ে গেছে, আসলে এই দম্পতি কী কাজ করেন যে এত টাকা খরচ করতে পারেন? একজন মন্তব্য করেছেন, 'না না, আমি ট্র্যাকিং শিট চাই না... আমি জানতে চাই, আপনারা কত আয় করেন আর কীভাবে এত টাকা রোজগার করেন?' আরেকজন আবার লিখেছেন, 'ওয়াও! আপনাদের পেশা কী? আপনারা কী করেন?' আরও এক নেটিজেন মজা করে লিখেছেন, 'ওদের এক মাসের খরচ, আমাদের এক বছরের আয়ের সমান।'


```