Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'কারণ' আছে, তাই চালান কেটেছে পুলিশ! 'নিয়ম মেনেই চলব', চারচাকাতেও হেলমেট পরে ঘুরছেন ব্যক্তি

অভিযোগ, সিটবেল্ট পরে গাড়ি চালালেও পুলিশ নাকি তাঁকে ‘হেলমেট না পরার’ জন্যই চালান দিয়েছে।

'কারণ' আছে, তাই চালান কেটেছে পুলিশ! 'নিয়ম মেনেই চলব', চারচাকাতেও হেলমেট পরে ঘুরছেন ব্যক্তি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 December 2025 19:55

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের আগ্রার (Uttar Pradesh Agra) রাস্তায় এক অদ্ভুত দৃশ্য দেখে চমকে গিয়েছেন স্থানীয়রা। রাস্তার ধুলোবালি, যানজট আর হর্নের মাঝে একটি চারচাকা গাড়ি ছুটে যাচ্ছে, চালকের মাথায় হেলমেট (Agra man wearing helmet while driving car)! কারণ, পুলিশ নাকি তাঁকে গাড়ি চালানোর সময় হেলমেট না পরার জন্য জরিমানা করেছে।

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সেখানে ওই ব্যক্তি, গুলশন, জানাচ্ছেন, ২৬ নভেম্বর তাঁকে ১,১০০ টাকা জরিমানা দিতে হয়েছে। অভিযোগ, সিটবেল্ট পরে গাড়ি চালালেও পুলিশ নাকি তাঁকে ‘হেলমেট না পরার’ জন্যই চালান দিয়েছে (helmet fine)। চারচাকার গাড়িতে হেলমেট না পরায় জরিমানা, শুনে প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো ভুল বুঝেছেন গুলশন। কিন্তু তিনি জোর দিয়ে বলছেন, ঘটনাটি সত্যি।

পেশায় শিক্ষক গুলশন জানান, তিনি আইন মেনে চলেন। তাই জরিমানার পর থেকেই নিয়ম মেনে ‘হেলমেট পরে’ গাড়ি চালাচ্ছেন। তাঁর কথায়, “জরিমানা হয়েছে। তাই এখন থেকে হেলমেট পরে থাকব। আবার চালান আসুক আমার নামে, সেটা চাই না।”

ভিডিও সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে রসিকতা আর সমালোচনার ঝড়। অনেকে প্রশ্ন তুলেছেন, পুলিশের এই সিদ্ধান্ত আদৌ যুক্তিযুক্ত কি না। আবার কারও মতে, আইনের ভয়ে এমন কাণ্ডও সম্ভব!

তবে এই ঘটনাই প্রথম নয় উত্তরপ্রদেশে। এর আগেও ২০২৪ সালে সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ট্রাফিক পুলিশের অদ্ভুত সিদ্ধান্তে বিপাকে পড়েছিলেন ঝাঁসির বাসিন্দা বাহাদুর সিং পরিহার। অভিযোগ, তাঁর অডি গাড়ি চালানোর সময় হেলমেট না থাকায় তাঁকে ১,০০০ টাকার জরিমানা দিতে হয়েছে! গাড়ি চারচাকা, তবু জরিমানা হেলমেটের জন্য।

এনডিটিভির একটি প্রতিবেদনে জানা যায়, বাহাদুর সিং, যিনি পেশায় ট্রাকার্স ইউনিয়নের সভাপতি, একদিন ফোনে চালানের নোটিফিকেশন পান। এরপর পরিবহন দফতরের ওয়েবসাইটে গিয়ে দেখেন, তাঁর অডি গাড়িতে জরিমানার কারণ লেখা আছে, “হেলমেট না পরা।”

সবচেয়ে আশ্চর্যের বিষয়, চালানের যে ছবি দেওয়া হয়েছে, তা স্পষ্টতই একটি দু’চাকার বাইকের। কিন্তু নথিতে গাড়ির ক্যাটাগরি হিসেবে উল্লেখ রয়েছে, মোটর কার। ভুল স্পষ্ট, কিন্তু তবু জরিমানা জারি রয়েছে।

বাহাদুর সিং পরিহার পুলিশকে বিষয়টি জানান। কিন্তু পুলিশ কর্তাদের উত্তর, লোকসভা নির্বাচন ২০২৪ শেষ না হলে কিছুই করা যাবে না। ভোট শেষ হলেই নাকি তদন্ত সম্ভব। ফলে তার আগে ভুল সংশোধনের কোনও উপায় নেই।

ফলে বাহাদুর একটাই পথ বেছে নেন, আরেকটি চালান এড়াতে তিনি নিজের অডি গাড়ি চালাবেন হেলমেট পরেই! এনডিটিভি জানায়, এই দৃশ্য রাস্তায় সকলেরই নজর কাড়ছে। কেউ হাসছেন, কেউ ফোনে ভিডিও তুলছেন। আর বাহাদুরের কথায়, “জরিমানা তো কাটা হয়েছে। এখন হেলমেট পরে গাড়ি চালানো ছাড়া উপায় নেই।”

উত্তরপ্রদেশ ট্রাফিক পুলিশের এই অদ্ভুত জরিমানার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে, নিয়মের প্রয়োগ যদি এতটাই এলোমেলো হয়, তাহলে পথে বেরোলে সাধারণ চালকরা কীসের উপর ভরসা রাখবেন?


```