বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির ওপর রেল পুলিশ কর্মীর নির্মম আচরণে ক্ষোভে ফেটে পড়ল দেশ (Ujjain railway cop thrashes disabled man)।

শেষ আপডেট: 3 December 2025 13:15
দ্য ওয়াল ব্যুরো: আজ, ৩ ডিসেম্বর, প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা ও অধিকারকে স্বীকৃতি জানানোর দিন (International days of persons with disabilities)। তার আগের দিনই চরম অমানবিকতার নিদর্শন দেখল মধ্যপ্রদেশের উজ্জয়িনী (Madhya Pradesh, Ujjain)। বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির ওপর রেল পুলিশ কর্মীর নির্মম আচরণে ক্ষোভে ফেটে পড়ল দেশ (Ujjain railway cop thrashes disabled man)। নাগদা রেলস্টেশনে এ ঘটনার ভিডিও ভাইরাল হতেই তীব্র নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় (viral video)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উজ্জয়িনী থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের নাগদা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি ব্যাগ মাথার কাছে রেখে ঘুমিয়ে ছিলেন। সেই সময় সিভিল ড্রেসে থাকা Government Railway Police (GRP)-এর হেড কনস্টেবল মানসিং সেখানে গিয়ে হঠাৎই তাঁকে মারধর করতে শুরু করেন (disabled man assaulted by Police)।
এক এসি কোচের যাত্রীর চোখের সামনে পুরো ঘটনাটি ঘটায় তিনি সঙ্গে সঙ্গে তা মোবাইলে রেকর্ড করেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন। মুহূর্তেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, বারবার থাপ্পড় মারছেন মানসিং। পরে লাথি ও ঘুষিও চালান তিনি। অসহায় সেই ব্যক্তি কাঁদতে কাঁদতে নিজের জিনিসপত্র গুছিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে সরে যাওয়ার চেষ্টা করছেন।
ভিডিও ভাইরাল হওয়ামাত্রই দ্রুত ব্যবস্থা নেন GRP-র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদ্মবিলোচন শুক্লা। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়।
आज आयोजनों के देश में दिव्यांग दिवस मनाया जाएगा .... वाकई
नागदा रेलवे स्टेशन की तस्वीर है जहां पुलिस कॉन्स्टेबल बेरहमी से प्लेटफॉर्म पर सोए एक दिव्यांग को पीटता नज़र आ रहा है ... कॉन्स्टेबल निलंबित हो चुका है pic.twitter.com/El4NqBYoBd— Anurag Dwary (@Anurag_Dwary) December 3, 2025
পরে মানসিং দাবি করেন, ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন এবং অকথ্য ভাষায় কথা বলছিলেন। তবে ভিডিওতে ধরা পড়া মারধরের সপক্ষে সেই যুক্তি কোনওভাবেই গ্রহণযোগ্য হয়নি।
ওই হেড কনস্টেবলের সাসপেনশনের চিঠিতে স্পষ্ট লেখা হয়েছে, তাঁর এই আচরণ যাত্রীদের মধ্যে রেল পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে। তিনি গুরুতর গাফিলতি, অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গ করেছেন, যা মধ্যপ্রদেশ পুলিশ রেগুলেশনস-এর ৬৪ নম্বর বিধির বিরোধী।
আদেশ অনুযায়ী, মানসিংকে ইন্দোরের রেল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং সাসপেনশন চলাকালীন অনুমতি ছাড়া তিনি সদর দফতর ছাড়তে পারবেন না।
ঘটনার আরও বেদনাদায়ক দিক হল, যেদিন ঘটনাটি ঘটেছে, তার একদিন পরেই অর্থাৎ আজ, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, যেখানে সারা বিশ্বে বিশেষভাবে সক্ষম মানুষের অধিকার, সম্মান এবং সমাজের মূল ধারায় অন্তর্ভুক্তির বার্তা প্রচার করা হয়।
উজ্জয়িনীর এই ঘটনা রাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার ও দুর্বল নাগরিকের ওপর নির্মম আচরণের ভয়াবহ ছবি, বলে নেটমাধ্যমে ফুঁসে উঠেছেন মানুষ। এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, পুলিশের জবাবদিহি এবং মানবিক প্রশিক্ষণ আরও কঠোরভাবে প্রয়োগ করা কি সময়ের দাবি নয়?