Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

নাতির বন্ধুর প্রেমে হাবুডুবু ৮৩-র বৃদ্ধা, ছুটিয়ে উপভোগ করছেন একত্রবাস

প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন। উল্টোদিকে বৃদ্ধাও একই অনুভব করেছিলেন বলে জানান।

নাতির বন্ধুর প্রেমে হাবুডুবু ৮৩-র বৃদ্ধা, ছুটিয়ে উপভোগ করছেন একত্রবাস

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 31 August 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: জাপানে এক অপ্রত্যাশিত জুটিকে ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৬০ বছর।

একদিকে ২৩ বছরের যুবক কোফু, অন্যদিকে তাঁর সহপাঠীর দিদিমা ৮৩ বছরের আইকো। ছ’মাসের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। দক্ষিণ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাস্তার ধারে একটি সাক্ষাৎকারে প্রথম প্রকাশ্যে আসে তাঁদের প্রেমকাহিনি।

ভিডিওটিতে দেখা যায়, হাত ধরাধরি করে হাঁটছেন কোফু ও আইকো। দু’বার বিবাহিত আইকোর একটি ছেলে, একটি মেয়ে এবং পাঁচ নাতি-নাতনি রয়েছে। বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি ছেলের পরিবারের সঙ্গেই থাকেন। অন্যদিকে কোফু শীঘ্রই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবেন। বর্তমানে একটি ক্রিয়েটিভ ডিজাইন সংস্থায় ইন্টার্নশিপ করছেন।

প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন কোফু। আইকোও জানিয়েছেন, তিনিও একই অনুভব করেছিলেন। তাঁর কথায়, 'কোফুর ভীষণ খাওয়ার ইচ্ছে, আবার ভীষণ নম্রও। এত প্রাণবন্ত যুবক আমি আগে দেখিনি। ওর প্রতি টান অনুভব করেছিলাম।'

তবে সম্পর্কের সূচনায় দু’জনেই দ্বিধায় ছিলেন, মূলত প্রচুর বয়সের ব্যবধানের জন্য। কিন্তু পরিস্থিতি পাল্টায় এক বিশেষ দিনে। আইকোর নাতনি তাঁদের নিয়ে ডিজনিল্যান্ড যাওয়ার পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে সে আসেনি। একা কোফু ও আইকোই সেই দিন সন্ধ্যায় সিন্দেরেলা কাসলের সামনে দাঁড়িয়ে ছিলেন। সূর্যাস্তের মুহূর্তে কোফু প্রকাশ্যে প্রেমের প্রস্তাব দেন। আইকোর ভাষায়, 'সেই মুহূর্তে আমি পুরোপুরি মোহিত হয়ে পড়েছিলাম।'

এরপর থেকেই শুরু তাঁদের একত্রবাস। তবে কে কার বাড়িতে থাকছেন, সে কথা প্রকাশ করেননি। সম্পর্ক জানাজানি হওয়ার পর উভয় পরিবারের তরফে সমর্থনও মিলেছে।

বিয়ে নিয়ে প্রশ্নে কোফু জানিয়েছেন, আপাতত সে প্রসঙ্গ ওঠেনি। তাঁর মতে, সকালে ঘুম ভেঙে সবার আগে আইকোর মুখ দেখা সবচেয়ে সুখের। 'ও ছোটখাটো, আমায় উপরে তাকিয়ে দেখে। কখনও ভরসা করে হেলে পড়ে। প্রতিরোধ করা অসম্ভব,' বলছেন কোফু।

অন্যদিকে, কোফু কাজে গেলে আইকোর নাকি খুব একা লাগে। তবে তাঁর জন্য রান্না করতে পারলে আবার নতুন করে শক্তি পান। এমনকি আইকো জানিয়েছেন, ঘুমোতে যাওয়ার আগে কোফুই তাঁর দাঁত ব্রাশ করিয়ে দেন।

এই অপ্রত্যাশিত প্রেমের গল্প ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকেই প্রশংসা করছেন তাঁদের অকৃত্রিম ভালবাসার, আবার অনেকেই বিশাল বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলছেন। তবুও কোফু-আইকোর সম্পর্ক যে আলোড়ন ফেলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।


```