Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সোনার দাম বেড়েছে ৭৪ শতাংশ, বিবাহ অভিযানে কোটি কোটি টাকা খরচে ডরায় না দেশবাসী

ইনস্টাগ্রাম নির্ভর ভিডিও শ্যুট, ডেস্টিনেশন ওয়েডিং ও তার সঙ্গে মানানসই হালফ্যাশনের নিজস্ব কেতার গয়না— সব মিলিয়ে ‘যাব যাব’ করা বছরটি ছিল দেশী বিয়ের উজ্জ্বলতম স্পন্দিত বর্ষ।

সোনার দাম বেড়েছে ৭৪ শতাংশ, বিবাহ অভিযানে কোটি কোটি টাকা খরচে ডরায় না দেশবাসী

আজকের দিনে পাঁচতারা সুবিধাবিশিষ্ট একটি বিয়ের খরচ পড়বে ৩ কোটির টাকারও বেশি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 24 December 2025 17:11

দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রাম নির্ভর ভিডিও শ্যুট, ডেস্টিনেশন ওয়েডিং ও তার সঙ্গে মানানসই হালফ্যাশনের নিজস্ব কেতার গয়না— সব মিলিয়ে যাব যাব করা বছরটি ছিল দেশী বিয়ের উজ্জ্বলতম স্পন্দিত বর্ষ। সোনা-রুপোর চড়চড়িয়ে দামবৃদ্ধি সত্ত্বেও তরুণ-যুগলদের জীবনের সবচেয়ে দামি মুহূর্তটি হয়ে উঠেছিল লোকদেখানো খরচ ও প্রদর্শনীর বিরাট শো।

কিছু হাইপ্রোফাইল বিয়ে যেমন ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের পরিণয় শেষ মুহূর্তে বাতিল হয়ে গিয়েছে, তেমনই আদর জৈন-আলেখা আডবাণী, নেত্রা মান্তেনা-ভামসি গদিরাজু ও আরমান মালিক-আশনা শ্রফের মতো সেলিব্রিটিদের বিয়ে দেখা গিয়েছে।

সেলিব্রিটিদের জগৎকে বাদ দিয়েও বলা যায়, উচ্চমধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারেও বিয়ের খরচ অত্যাধিক বৃদ্ধি পেয়েছে ফেলে আসা বছরে। ওয়েডটেক প্ল্যাটফর্ম WedMeGood বলছে, ২০২৫ সালে বিয়ের খরচ বেড়েছে প্রায় ৮ শতাংশ। যার গড় খরচের পরিমাণ ৩৯.৫ লক্ষ টাকা। বিয়ের ব্যবসা জগতের লোকজনের ধারণা, এই খরচও আগামী বছর আরও বৃদ্ধি পাবে। যার নেপথ্য ভূমিকা থাকবে ডেস্টিনেশন নির্ভরতা, নিজস্ব ভঙ্গিতে থিম বিবাহের পরিকল্পনা এবং সোশ্যাল মিডিয়ার জন্য হাতেগরম উৎসবকৃতি।

সংস্থার সহপ্রতিষ্ঠাতা মেহক শাহানি সংবাদ সংস্থাকে বলেন, ডেস্টিনেশন ওয়েডিং এখন ব্যাপক মাত্রায় বেড়েছে। বাস্তব চিত্র হল, ২০২৫ সালের প্রতি চারটি বিয়ের মধ্যে একটি ছিল ডেস্টিনেশন ইভেন্ট। যেসব বিয়ের বাজেট ছিল এক কোটি টাকার বেশি, তার মধ্যে ৬০ শতাংশই ছিল ডেস্টিনেশন উৎসবের মধ্যে। গতবছর ডেস্টিনেশন ওয়েডিংয়ের গড় খরচ ছিল ৫১.১ লক্ষ টাকা। সেখানে চলতি বছরে খরচ বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৮ লক্ষ টাকা।

জয়পুর, গোয়া, দেরাদুন, মুসৌরি, হৃষীকেশ, শিমলা, জিম করবেটের জঙ্গল, উদয়পুর, জয়সলমির ও জোধপুর ছিল ডেস্টিনেশন বিবাহের পছন্দের জায়গাগুলি। দেশের বাইরে যেমন— বালি, ভিয়েতনাম, থাইল্যান্ড ও মালয়েশিয়াতেও বিয়ে হয়েছে অনেকের। অনলাইন বিটুবি সংস্থা CoTrav-এর অভিজ্ঞতা বলছে, ২০২৫ সালে ৬০টি অভিজাত-বিলাসবহুল বিয়ে হয়েছে। আজকের দিনে পাঁচতারা সুবিধাবিশিষ্ট একটি বিয়ের খরচ পড়বে ৩ কোটির টাকারও বেশি।

এই বাজেট পর্যালোচনা করে দেখা গিয়েছে, এর মধ্যে ২০-২৫ শতাংশ খরচ মূল্যবান স্থান ও অনুষ্ঠানস্থলে হয়েছে। ১০-১৫ শতাংশ গিয়েছে অতিথিসেবায়। এবং ১০ শতাংশ ব্যয় হয়েছে শিল্পী, অনুষ্ঠান আয়োজক টিম এবং মালপত্র বহনকারী সংস্থার পিছনে। বাকি ৫০-৬০ শতাংশ গিয়েছে সাজানোগোছানো, খাওয়াদাওয়া, পরিকল্পনা ও উৎসবের কারণে। এর সঙ্গে রয়েছে ফটোগ্রাফির জন্য বিপুল পরিমাণে খরচ।

তবে সোনা-রুপোর গয়না ছাড়া কি বিয়ে সম্ভব? ২২ ডিসেম্বর পর্যন্ত সোনার দাম চলতি বছরের ১ জানুয়ারি থেকে প্রায় ৫৮,৮১০ টাকা বেড়েছে। বৃদ্ধির হার ৭৪.০৭ শতাংশ। ১ জানুয়ারি প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৯,৩৯০ টাকা। অন্যদিকে, রুপোর দাম এ বছর প্রায় দ্বিগুণ হয়েছে। ১ জানুয়ারি যা ছিল প্রতি কেজি ৯০,৫০০ টাকা। ১৩৭.০২ শতাংশ বেড়ে ২২ ডিসেম্বর হয়েছে ১,২৪,০০০ টাকা। 


```