Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Zohran Mamdani: মাত্র চার শব্দে ঝাঁঝাল বার্তা ট্রাম্পকে, প্রথম ভাষণেই গর্জন মেয়র মামদানির

উগান্ডায় জন্ম, সাত বছর বয়সে নিউইয়র্কে পাড়ি - এই শহরেই বড় হয়ে ওঠা। প্রচার পর্বে নিজেকে ট্রাম্পের 'সবচেয়ে বড় দুঃস্বপ্ন' বলে অভিহিত করেছিলেন মামদানি। 

Zohran Mamdani: মাত্র চার শব্দে ঝাঁঝাল বার্তা ট্রাম্পকে, প্রথম ভাষণেই গর্জন মেয়র মামদানির

ডোনাল্ড ট্রাম্প এবং জোহরান মামদানি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 5 November 2025 11:12

দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্ক শহরের মেয়র (New York Mayor) নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি (Zohran Mamdani)। শহরের ইতিহাসে প্রথম মুসলিম (First Muslim Mayor NYC) এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র তিনিই। আর ঐতিহাসিক এই জয়লাভের পর বিজয় ভাষণে মামদানি প্রত্যাশিতভাবেই সরাসরি নিশানা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। তবে বেশি বড় নয়, মাত্র চার শব্দেই নিজের বার্তা দিয়েছেন জোহরান।

উগান্ডায় জন্ম, সাত বছর বয়সে নিউইয়র্কে পাড়ি - এই শহরেই বড় হয়ে ওঠা। প্রচার পর্বে নিজেকে ট্রাম্পের 'সবচেয়ে বড় দুঃস্বপ্ন' বলে অভিহিত করেছিলেন মামদানি। আর নিউইয়র্কের মেয়র হওয়ার পর তাঁর বার্তা - নিউইয়র্কই সেই শহর যে ট্রাম্পকে তৈরি করেছে, আর প্রয়োজনে তাকেই হারানোর শক্তিও দেখিয়েছে এই শহরের মানুষ।

ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে মামদানি বলেন - জানি আপনি আমাকে দেখছেন, আমার কথা শুনছেন। তাই বলে রাখছি, ভলিউম বাড়িয়ে শুনুন (Turn The Volume Up)!

ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, 'কমিউনিস্ট' প্রার্থী জিতলে শহরের সরকারি তহবিল বন্ধ করে দেবেন। এমনকী প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট নেতা (Democratic Leader) অ্যান্ড্রু কুয়োমোকেও সমর্থন করেছিলেন তিনি, মামদানিকে রুখতে। কিন্তু শেষ পর্যন্ত শহরের মানুষ অন্য পথ বেছে নিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের দিকে ঝুঁকে থাকা নিউইয়র্ক এই ভোটে ফের ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে নিজেদের বার্তা স্পষ্ট করে দিল।

নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ ১ জানুয়ারি জোহরান মামদানি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব নেওয়ার পর তিনিই হবেন গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে নিউইয়র্কের সবচেয়ে কনিষ্ঠ মেয়র। তাঁর এই উত্থান মার্কিন ডেমোক্র্যাটদের কাছে এক বড় বার্তা যে প্রগতিশীল ও বামঘেঁষা প্রার্থীরাও জনগণের আস্থা অর্জন করতে পারেন।

মামদানির এই উত্থান নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে রিপাবলিকান শিবির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ একাধিক রিপাবলিকান নেতা তাঁকে 'চরমপন্থী ডেমোক্র্যাটিক রাজনীতির মুখ' হিসেবে চিহ্নিত করেছেন। তাঁদের মতে, মামদানির এই জয় মার্কিন ডেমোক্র্যাটিক পার্টিকে আরও বামপন্থী পথে নিয়ে যেতে পারে।

জোহরান মামদানি তাঁর জয়ের পর সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, সিটি হল স্টেশনে একটি মেট্রো ট্রেনের দরজা খুলছে, আর তার দেওয়ালে ভেসে উঠছে লেখা- “Zohran For New York City”। এই ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়, যা তাঁর সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।


```