Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Sakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’

মামদানির সিরীয় সুন্দরী শিল্পী স্ত্রী শহরের প্রথম জেন-জি ফার্স্ট লেডি, কে রামা দুওয়াজি?

ভারতীয় বংশোদ্ভূত জোহরান হলেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে।

মামদানির সিরীয় সুন্দরী শিল্পী স্ত্রী শহরের প্রথম জেন-জি ফার্স্ট লেডি, কে রামা দুওয়াজি?

রামা দুওয়াজি হলেন সিরীয়-মার্কিন শিল্পী।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 5 November 2025 10:26

দ্য ওয়াল ব্যুরো: ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ও নিউইয়র্কের স্টেট অ্যাসেম্বলির সদস্য ৩৩ বছরের জোহরান মামদানি শহরের মহানাগরিক হয়ে গেলেন। ভারতীয় বংশোদ্ভূত জোহরান হলেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের ছেলে। নিউইয়র্কের প্রথম বামপন্থী মুসলিম মেয়র পদে বসায় মামদানির ব্যক্তি জীবনও এখন সংবাদের শিরোনামে। বিশেষত তাঁর শিকড় ভারতের সঙ্গে জুড়ে থাকায়। অন্যদিকেমামদানির স্ত্রী রামা দুওয়াজি অনন্য সাধারণ সিরীয় সুন্দরী হওয়ায় আপাতত তিনিও স্বামীর মতোই গর্বিত ঘরণী।

জোহরান মামদানির স্ত্রী রামা দুওয়াজি

রামা দুওয়াজি হলেন সিরীয়-মার্কিন শিল্পী। জোহরান মামদানির রাজনৈতিক প্রচারের সময় থেকে প্রচারের আলোয় আসেন তিনি। লোকে এখন বলছে, স্বামীর জয়ের মূল চাবিকাঠিটি হলেন তিনিই। প্রাক্তন ব়্যাপার থেকে রাজনীতিক হওয়া মামদানির স্ত্রী রামারও নিজস্ব পরিচয় ও ব্যক্তিত্ব রয়েছে। বর্তমানে ২৮ বছরের সিরীয় সুন্দরী দুওয়াজির জন্ম টেক্সাসের হাউস্টনে। তাঁর বয়স যখন ৯ বছর, তখন তাঁর পরিবার দুবাইতে চলে যায়। শুরুতে ইলাস্ট্রেটর ও অ্যানিমেটর হিসেবে নিউইয়র্কে কাজ শুরু করেন। বহু নামী প্রতিষ্ঠানের সঙ্গে আর্টের কাজ করেছেন রামা।

দুজনের পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। এই বছরেরই গোড়ার দিকে তাঁদের বিয়ে হয়েছে। নির্বাচনের দিন বিখ্যাত শাশুড়ি মীরা নায়ার পুত্রবধূর উদ্দেশে লিখেছেনডার্লিং ডটার ইন ল- নতুন দিনে আমাদের শহরেও শিল্প ফুটে উঠবে। সঙ্গে ছিল হার্টের একটি ইমোজি। দুয়াজি নিউইয়র্ক শহরের প্রথম জেন-জি ফার্স্ট লেডি হতে চলেছেন। যদিও তিনি এখনও জানাননি, এ ধরনের সরকারি পদ আদৌ গ্রহণ করবেন কিনা।

জোহরান মামদানির বাবা-মা

প্রথম স্বামী তথা মার্কিন ফটোগ্রাফার মিচ এপস্টেইনের সঙ্গে ১৯৮৭ সালে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর মীরা নায়ারের সঙ্গে উগান্ডায় তাঁর বর্তমান স্বামী মাহমুদ মামদানির পরিচয় হয়। মাহমুদ মামদানি হলেন ইন্দো-উগান্ডান রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক ভাষ্যকার। উগান্ডায় মীরা তখন মিসিসিপি মশালা ছবির জন্য গবেষণার কাজে গিয়েছিলেন। পরিচয় থেকে প্রেমএবং পরে ১৯৯১ সালে তাঁরা বিয়ে করেন।

গুজরাতি বংশোদ্ভূত মাহমুদ ও মীরা পরে পাকাপাকিভাবে আমেরিকায় চলে আসেন। বর্তমানে মাহমুদ কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্বরাষ্ট্রবিজ্ঞান ও আফ্রিকান স্টাডিজ পড়ান। মাহমুদের জন্ম ১৯৪৬ সালে তৎকালীন বোম্বেতে। গুজরাতি পরিবার পরে উগান্ডার কাম্পালায় চলে আসেনসেখানেই বড় হয়েছেন মাহমুদ।

মীরা নায়ারের জন্ম ১৯৫৭ সালে ওড়িশার রৌরকেল্লায়। বড় হয়েছেন ভুবনেশ্বর শহরে। লোরেটো কনভেন্টমিরান্দা হাউস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন মীরা। সেখানেই তাঁর সিনেমার প্রতি প্রেম জন্মায়। ছবি পরিচালক হওয়ার আগে মীরার প্রথম প্রেম ছিল নাটক। বাদল সরকারের মতো নাট্যকারের নাটকেও অভিনয় করেছিলেন তিনি।

চলচ্চিত্রে তাঁর প্রথম হাত পড়ে তথ্যচিত্র নির্মাণের মধ্য দিয়ে। একের পর এক তথ্যচিত্র বিশ্বনন্দিত হয়। ১৯৮৩ সালে তিনি তাঁর বন্ধু সুনি তারাপুরেওয়ালার সঙ্গে জোট বেঁধে লেখেন সালাম বম্বে। বক্স অফিসে সুপার ফ্লপ হলেও ২৩টি আন্তর্জাতিক সম্মান পায় ছবিটি। এমনকী সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে অস্কারেও মনোনীত হয়েছিল।

এরপর এক এক করে মিসিসিপি মশালামনসুন ওয়েডিংহিস্টেরিক্যাল ব্লাইন্ডনেসদ্য নেমসেককামসূত্রআ টেল অফ লাভ এছাড়াও বহু ছায়াছবি ও অসংথ্য স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করেছেন মীরা নায়ার। মীরার ছেলে জোহরানের জন্ম হয় উগান্ডার কাম্পালাতেই। ১৯৯১ সালে। ২০২০ সালে জোহরান নিউইয়র্কের বিধানসভা সদস্য নির্বাচিত হন। জোহরান মামদানি ইহুদি বিরোধী ও প্যালেস্তাইনপন্থী শিক্ষা পেয়েছেন মা মীরার কাছ থেকেই। 

২০১৩ সালে মীরা নায়ারকে ইজরায়েলের হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেস্ট অফ অনার হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু প্যালেস্তাইন নিয়ে ইজরায়েলের নীতির বিরোধিতা করে তিনি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। বলেছিলেনইজরায়েল দখলমুক্ত করলে তবেই আমি সেদেশে পা রাখব। ২০১২ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল তাঁকে পদ্মভূষণ সম্মান দেন।


```