Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

'উনি ভারতীয় কম, পাকিস্তানি বেশি!' নিউইয়র্কের হবু মেয়র জোহরানকে নিয়ে কড়া মন্তব্য কঙ্গনার

নিউইয়র্ক শহরের মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়লাভ করলেন ভারতীয়-মার্কিন রাজনীতিবিদ জোহরান মামদানি।

'উনি ভারতীয় কম, পাকিস্তানি বেশি!' নিউইয়র্কের হবু মেয়র জোহরানকে নিয়ে কড়া মন্তব্য কঙ্গনার

কঙ্গনা রানাউত ও জোহরান মামদানি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 26 June 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্ক শহরের হবু মেয়র ভারতীয়-মার্কিন রাজনীতিবিদ জোহরান মামদানি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।

এক্স-এ (আগের টুইটার) এক পোস্ট রি-শেয়ার করে কঙ্গনা দাবি করেন, অতীতে টাইমস স্কোয়ারে এক প্রতিবাদ মিছিলে জোহরান "হিন্দুদের গালি দিয়েছিলেন" এবং "ভগবান রামকে উদ্দেশ করে অপমানজনক মন্তব্য" করেছিলেন। কঙ্গনা আরও বলেন, “জোহারনের মা মীরা নায়ার একজন খ্যাতনামা পরিচালক, পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত। তিনি গুজরাটি বংশোদ্ভূত লেখক মেহমুদ মামদানিকে বিয়ে করেন। তাঁদের ছেলের নাম জোহরান রাখা হয়েছে, যা শুনতে অনেক বেশি পাকিস্তানি, ভারতীয় কম। তাঁর হিন্দু পরিচয় কোথায় গেল?” — এই প্রশ্নও তোলেন কঙ্গনা।

তিনি লেখেন, “এটাই যেন সব জায়গায় এক গল্প—হিন্দু পরিচয়কে ভুলে গিয়ে, এখন যেন হিন্দুধর্মকে মুছে ফেলার উদ্যোগ! তবে মীরা জিকে কয়েকবার দেখা হয়েছে, বাবা-মাকে অভিনন্দন।”

কে এই জোহরান মামদানি?

৩৩ বছর বয়সি জোহরান মামদানি নিউইয়র্কের অ্যাসেম্বলি মেম্বার হিসেবেই পরিচিত ছিলেন। এবার তিনি ডেমোক্র্যাটিক পার্টির তরফে মেয়র পদপ্রার্থী নির্বাচিত হলেন, প্রাথমিক ফলাফলে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো পরাজয় স্বীকার করে নিয়েছেন। ৮০ শতাংশের বেশি ভোট গণনা হওয়ার পর জোহারনের জয় প্রায় নিশ্চিত।

জোহারনের প্রচারের মূল প্রতিশ্রুতি ছিল—জীবনযাত্রার খরচ কমানো, ভাড়া স্থগিত রাখা, বিনামূল্যে বাস পরিষেবা, এবং সার্বজনীন চাইল্ড কেয়ার চালু করা। তিনি বলেন, এই সমস্ত কিছু বাস্তবায়িত হবে নিউইয়র্কের ধনীদের ওপর অতিরিক্ত কর আরোপ করে। জয়ের পর জোহরান বলেন, “নেলসন ম্যান্ডেলার কথা ধার করে বলছি—যেকোনও কিছুকেই অসম্ভব মনে হয়, যতক্ষণ না সেটা সম্পন্ন হয়। আজ আমরা সেটা করে দেখালাম।”এই জয়ের পরে বলিউড অভিনেতা বিজয় বর্মাও টুইট করে তাঁকে শুভেচ্ছা জানান।


```