Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

'উনি ভারতকে যে জায়গায় নামিয়েছেন...', দীপাবলিতে ফের মামদানির নিশানায় নরেন্দ্র মোদী

মামদানির মন্তব্যে আবারও নতুন করে আলোচনায় এসেছে ২০০২ সালের গুজরাট দাঙ্গা, যেখানে ভারতের সুপ্রিম কোর্ট ২০২২ সালে বিশেষ তদন্ত দল (SIT)-এর রিপোর্টে মোদীকে সম্পূর্ণ দায়মুক্তি দেয়।

'উনি ভারতকে যে জায়গায় নামিয়েছেন...', দীপাবলিতে ফের মামদানির নিশানায় নরেন্দ্র মোদী

জোহরান মামদানি এবং নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 October 2025 23:58

দ্য ওয়াল ব্যুরো: মাস কয়েক আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)  ‘যুদ্ধাপরাধী’ (War Criminal) বলে আখ্যা দিয়েছিলেন নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানি (Zohran Mamdani)। দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে ফের সেই মন্তব্যের পক্ষে সরব হয়ে নতুন বিতর্কে জড়ালেন তিনি।

কুইন্সের বিভিন্ন হিন্দু মন্দিরে দীপাবলির সময় গিয়ে মামদানি বলেন, “আমি এমন এক ভারতে বড় হয়েছি, যে ভারত ছিল নানা ধর্ম, সংস্কৃতি ও সম্প্রদায়ের মিলনের প্রতীক। কিন্তু আজ প্রধানমন্ত্রী মোদী ও তাঁর দল বিজেপি (BJP) এমন এক ভারতের কল্পনা করছেন, যেখানে শুধু ‘নির্দিষ্ট’ শ্রেণির ভারতীয়দেরই জায়গা রয়েছে।”

তিনি আরও বলেন, “আমার সমালোচনা মোদী সরকারের সেই ভাবনার বিরুদ্ধেই যেখানে ভারত তার বহুত্ববাদী চরিত্র হারাচ্ছে। আমার বিশ্বাস, বৈচিত্রই ভারতের আসল শক্তি।” নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে তিনি যোগ করেন, “আমি নিউইয়র্ক সিটির (New York) মেয়র হতে চাই, যেখানে সাড়ে আট মিলিয়নের বেশি মানুষ বাস করেন। তাঁদের মধ্যে অনেকেই আমার মোদী-বিষয়ক মতের সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু আমার দায়িত্ব তাদের নিরাপত্তা ও সুলভ জীবনযাত্রা নিশ্চিত করা।”

এর আগে মেয়র নির্বাচনের প্রাথমিক পর্যায়ে জয়ের পর পুরনো এক ভিডিও আবার ভাইরাল (Video Viral) হয়। সেখানে মামদানি ২০০২ সালের গুজরাট দাঙ্গার প্রসঙ্গ টেনে বলেছিলেন, “গুজরাট থেকে মুসলিমরা নিশ্চিহ্ন হয়ে গেছে, মানুষ আজ বিশ্বাসই করতে পারে না যে আমরা এখনও আছি।”

সম্প্রতি এক ফোরামে তাঁকে প্রশ্ন করা হয় যে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তিনি কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না। তার উত্তরে মামদানি মোদীর সঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একসঙ্গে তুলনা করে দু’জনকেই “যুদ্ধাপরাধী” বলেন।

মামদানির মন্তব্যে আবারও নতুন করে আলোচনায় এসেছে ২০০২ সালের গুজরাট দাঙ্গা, যেখানে ভারতের সুপ্রিম কোর্ট ২০২২ সালে বিশেষ তদন্ত দল (SIT)-এর রিপোর্টে মোদীকে সম্পূর্ণ দায়মুক্তি দেয়।

তবুও মামদানি নিজের অবস্থান থেকে সরে আসেননি। তাঁর বক্তব্য, ভারত যে বহুত্ববাদ ও অন্তর্ভুক্তির মূল্যবোধে তৈরি হয়েছিল, আজ তা বিপন্ন। অন্যদিকে, সমালোচকদের মতে, তাঁর মন্তব্য বিভাজনমূলক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।


```