Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

কারগিল থেকে করওয়ার: বছরের পর বছর সেনাদের সঙ্গে দীপাবলি কাটানোই যেন মোদীর বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এ বছরও নিজের দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রাখলেন। দীপাবলি (Diwali) কাটালেন দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে।

কারগিল থেকে করওয়ার: বছরের পর বছর সেনাদের সঙ্গে দীপাবলি কাটানোই যেন মোদীর বার্তা

সেনা জওয়ানদের সঙ্গে মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 20 October 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এ বছরও নিজের দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রাখলেন। দীপাবলি (Diwali) কাটালেন দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে। এ বছর উৎসবের দিনটি তিনি কাটিয়েছেন ভারতীয় নৌবাহিনীর বীর সৈনিকদের সঙ্গে, গোয়া ও করওয়ারের উপকূলে, আইএনএস বিক্রান্তে (INS Vikrant)।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই মোদী প্রতি বছর সীমান্তে বা দুর্গম অঞ্চলে গিয়ে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন। কখনও কারগিলের তুষারঢাকা পাহাড়ে, কখনও রাজস্থানের মরুপ্রান্তে— প্রতিবারই তাঁর বার্তা একটাই: দেশের নিরাপত্তাই সবচেয়ে বড় আনন্দের উৎসব।

২০২৪: কচ্ছের সির ক্রিকে সীমান্তরক্ষীদের সঙ্গে
গত বছর দীপাবলি পালন করেন গুজরাতের কচ্ছ জেলার স্যর ক্রিক এলাকায়। ৩১ অক্টোবর, বিএসএফ, সেনা, নৌ ও বায়ুসেনার সদস্যদের সঙ্গে উৎসবের মিষ্টি ভাগ করে নেন। সেখানে তিনি বলেন, “স্যর ক্রিক ভারতের ঐক্যের প্রতীক। আমাদের বাহিনীই দেশের প্রকৃত ঢাল।”

২০২৩: হিমাচলের লেপচায় বীর সেনাদের উদ্দেশে
হিমাচল প্রদেশের লেপচায় সৈনিকদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি তুরস্কের ভূমিকম্প ও সুদানের যুদ্ধক্ষেত্র থেকে উদ্ধার অভিযানের কথা উল্লেখ করে বলেন, “আমাদের বাহিনী শুধু দেশেরই নয়, বিশ্বের মানুষেরও রক্ষক।”

২০২২: কারগিলে সৈনিকদের পাশে
কারগিলের উচ্চ শৃঙ্গে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি যুদ্ধে কারগিল আমাদের বিজয়ের প্রতীক।” কারগিল যুদ্ধের স্মৃতি তুলে ধরে তিনি জানান, সেই অভিজ্ঞতা আজও তাঁকে অনুপ্রাণিত করে।


২০২১: নওশেরায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর বীরদের সঙ্গে
জম্মু-কাশ্মীরের নওশেরায় সেনাদের উদ্দেশে মোদী বলেন, “নওশেরার মাটি সাহসের প্রতীক।” তিনি ব্রিগেডিয়ার উসমান ও নায়েক জাদুনাথ সিংয়ের বীরত্বের কথা স্মরণ করেন এবং সার্জিক্যাল স্ট্রাইকে অংশ নেওয়া বাহিনীকে অভিনন্দন জানান।

২০২০: রাজস্থানের লঙ্গেওয়ালায় সীমান্তরক্ষীদের সঙ্গে দীপাবলি
রাজস্থানের জয়সলমেরের লঙ্গেওয়ালা পোস্টে গিয়ে প্রধানমন্ত্রী সৈনিকদের উদ্দেশে বলেন, “লঙ্গেওয়ালার যুদ্ধ শুধু ভারতের নয়, বিশ্বের সামরিক ইতিহাসে এক অনন্য অধ্যায়।” পাকিস্তানের আগ্রাসনের বিরুদ্ধে ভারতীয় বাহিনীর সাহসের কথা তুলে ধরেন তিনি।

২০১৯: রাজৌরির সীমান্তে সেনাদের সঙ্গে উৎসব
জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনাদের সঙ্গে দীপাবলি কাটান মোদী। ‘হল অফ ফেম’-এ শহিদ সেনাদের শ্রদ্ধা জানিয়ে বলেন, “এ ভূমি পরাক্রমের, প্রেরণার, পবিত্রতার ভূমি।” পরে পাঠানকোট বিমানঘাঁটিতেও যান তিনি।

প্রতিবারের মতোই এ বছরও মোদীর দীপাবলি ছিল ভিন্ন ধরনের— না আতশবাজি, না আলোকসজ্জা; বরং সশস্ত্র বাহিনীর সঙ্গেই কৃতজ্ঞতায় ভরে ওঠা একটা দিন।


```