Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ভগবান রামের সাহসেরই প্রতিফলন ‘অপারেশন সিঁদুর’, দীপাবলিতে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি মোদীর

দীপাবলি (Diwali) উপলক্ষে দেশবাসীর উদ্দেশে এক আবেগপূর্ণ খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

ভগবান রামের সাহসেরই প্রতিফলন ‘অপারেশন সিঁদুর’, দীপাবলিতে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠি মোদীর

নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 21 October 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি (Diwali) উপলক্ষে দেশবাসীর উদ্দেশে এক আবেগপূর্ণ খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে তিনি তুলে ধরেছেন ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) সাহসিকতা থেকে শুরু করে মাওবাদী দমন, দেশীয় পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির কথা।

চিঠির শুরুতেই দীপাবলির শুভেচ্ছা জানিয়ে মোদী লেখেন, ‘‘অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর এটি দ্বিতীয় দীপাবলি। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা দেন ভগবান রাম। সেই সাহসেরই প্রতিফলন আমরা দেখেছি ‘অপারেশন সিঁদুর’-এর সময়। ভারত সে সময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করেছে।’’

এরপর তিনি বলেন, এ বছরের দীপাবলি দেশের জন্য বিশেষ কারণ, ‘‘এখন দেশের বহু প্রত্যন্ত অঞ্চলেও দীপাবলি উদযাপিত হচ্ছে, যেখানে এক সময় মাওবাদীরা আধিপত্য বিস্তার করেছিল। আমরা সফলভাবে মাওবাদকে মূল থেকে নির্মূল করতে পেরেছি। অনেকে সহিংসতার পথ ছেড়ে শান্তির পথে ফিরে এসে সংবিধানের প্রতি আস্থা রেখেছেন— এটা গোটা জাতির জয়।’’

চিঠিতে মোদী কেন্দ্রের সাম্প্রতিক উদ্যোগ ‘জিএসটি সাশ্রয় উৎসব’-এর কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, ‘‘এই উৎসবের মাধ্যমে দেশবাসী হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করেছেন।’’ বিশ্বজুড়ে নানা অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারত যে দৃঢ়ভাবে এগোচ্ছে, সে কথাও বলেন তিনি— ‘‘আজ ভারত একাধারে স্থিতিশীল ও সংবেদনশীল অর্থনীতি। আমরা দ্রুত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়ার পথে।’’

দেশের উন্নয়নযাত্রায় জনগণের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘বিকশিত ও আত্মনির্ভর ভারতের পথে প্রত্যেক নাগরিকের কর্তব্য— দেশকে অগ্রাধিকার দেওয়া। দেশীয় পণ্য কেনার অভ্যাস গড়ে তুলতে হবে, স্বাস্থ্যকে প্রাধান্য দিতে হবে, এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।’’

চিঠির শেষে মোদীর আহ্বান, ‘‘আসুন, আমরা ভারতের প্রতিটি ভাষাকে সম্মান করি, নিজেদের মধ্যে ঐক্য ও গর্ব অনুভব করি। দীপাবলির আলো হোক নতুন ভারতের আলোকবর্তিকা।’’
 


```