Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

বিহার ভোটের অঙ্ক? মোদীর দীপাবলির বার্তায়, রাম, অযোধ্যা অপারেশন সিঁদুর

 দীপাবলির শুভেচ্ছা বার্তায় অপারেশন সিঁদুরের সঙ্গে শ্রীরামচন্দ্রকে জুড়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেও বিহার ভোটের মুখে চেনা অঙ্ক কাজ করছে বলে অনেকেই মনে করছেন।

বিহার ভোটের অঙ্ক? মোদীর দীপাবলির বার্তায়, রাম, অযোধ্যা অপারেশন সিঁদুর

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 21 October 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর মঙ্গল কামনা করে প্রধানমন্ত্রী এবারের দীপাবলির বিশেষ তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেছেন তাঁর শুভেচ্ছা বার্তায়। তাতে আছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, অপারেশন সিঁদুর, মাওবাদী দমন অভিযান এবং আত্মনির্ভর ভারতের কথা। ‌প্রধানমন্ত্রী বলেছেন, ভগবান শ্রী রামচন্দ্র আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্র শিখিয়েছেন। অপারেশন সিঁদুর ছিল ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ভারতের অভিযান। ‌প্রধানমন্ত্রী বলেছেন, এ বছর দেশের এমন অনেক জায়গায় দীপাবলি পালিত হচ্ছে যা বিগত কয়েক বছর সম্ভব হয়নি মাওবাদীদের সন্ত্রাসের ফলে। এর বিরুদ্ধে সফল অভিযানের সুফল বহু এলাকার মানুষ এবার পাচ্ছেন, বলেছেন প্রধানমন্ত্রী। 

মোদীর শুভেচ্ছা বার্তায় অযোধ্যার রাম মন্দির, শ্রী রামচন্দ্র এবং অপারেশন সিঁদুরকে মেলানোর চেষ্টাকে অনেকেই বিহার ভোটের অঙ্ক হিসেবে দেখছেন। সোমবারই প্রধানমন্ত্রী আইএনএস বিক্রান্তের মহড়া পরিদর্শন করেছেন। সরকারি মহল থেকে বার্তা দেওয়া হচ্ছে, পরবর্তী যে কোন যুদ্ধে ভারত দেশে তৈরি অস্ত্র ব্যবহারে আরও বেশি জোর দেবে। গোয়ায় আইএনএস বিক্রান্তের মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশে তৈরি এই যুদ্ধ জাহাজ করাচির অদূরে গিয়ে পৌঁছতেই পাকিস্তান যুদ্ধ বিরতি চেয়ে আরজি জানায়। অনেকেই মনে করছেন, বিহার বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী  দেশপ্রেম এবং পরাক্রমকে হাতিয়ার করছেন। দীপাবলির শুভেচ্ছা বার্তায় অপারেশন সিঁদুরের সঙ্গে শ্রীরামচন্দ্রকে জুড়ে প্রধানমন্ত্রীর বক্তব্যেও বিহার ভোটের মুখে চেনা অঙ্ক কাজ করছে বলে অনেকেই মনে করছেন।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, প্রিয় দেশবাসী, আপনাদের সকলকে দীপাবলির এই শুভক্ষণে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। দীপাবলি এমন একটি উৎসব, যা প্রাণশক্তি ও উদ্দীপনায় ভরপুর। অযোধ্যায় রাম মন্দিরের গৌরবময় নির্মাণের পর এটি দ্বিতীয় দীপাবলি। ভগবান শ্রী রাম আমাদের ন্যায়ের পথে চলা এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা ও সাহস ঢুকিয়েছেন। কয়েক মাস আগে ‘অপারেশন সিন্দুর’-এর সময় আমরা এর এক জীবন্ত উদাহরণ দেখেছি। অপারেশন সিন্দুর চলাকালীন, ভারত কেবল ন্যায়ের পথে চলেনি, বরং অন্যায়ের প্রতিশোধও নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, এই দীপাবলি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথমবার দেশের বহু জেলায়, এমনকী প্রত্যন্ত এলাকাতেও প্রদীপ প্রজ্বালন হবে। এই সমস্ত জেলাগুলিতে নকশালবাদ এবং মাওবাদী সন্ত্রাস মূল থেকে নির্মূল হয়েছে। সম্প্রতি আমরা দেখেছি, বহু ব্যক্তি হিংসার পথ ত্যাগ করে উন্নয়নের মূলস্রোতে ফিরে এসেছেন এবং আমাদের দেশের সংবিধানে আস্থা প্রকাশ করেছেন। এটি জাতির জন্য এক বিশাল সাফল্য।

প্রধানমন্ত্রী লিখেছেন, এই ঐতিহাসিক অর্জনের মধ্যেই, দেশ সাম্প্রতিক সময়ে পরবর্তী প্রজন্মের সংস্কারের পথে এগিয়ে গেছে। নবরাত্রির প্রথম দিনে  জিএসটির নয়া হারচালু হয়েছে। জিএসটির হার অনেক কমানো হয়েছে। প্রধানমন্ত্রীর কথায় 'জিএসটি বাঁচত উৎসব’-এর মাধ্যমে নাগরিকরা হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করছেন।

মোদী বলেছেন, একাধিক সংকটের মুখোমুখি বিশ্বে, ভারত স্থিতিশীলতা ও সংবেদনশীলতার প্রতীক হয়ে উঠেছে। অদূর ভবিষ্যতেই আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে চলেছি। 'বিকশিত ভারত' এবং 'আত্মনির্ভর ভারত'-এর এই যাত্রায়, নাগরিক হিসেবে আমাদের প্রথম দায়িত্ব দেশের প্রতি কর্তব্য পালন করা।

দীপাবলি উপলক্ষ্যে ফের স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশবাসীর উদ্দেশে বলেছেন, চলুন, ‘স্বদেশি’ পণ্যের ব্যবহারকে গ্রহণ করি এবং গর্বের সঙ্গে বলি: 'এটি স্বদেশি!'তিনি আরও বলেছেন 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'-এর চেতনাকে এগিয়ে নিয়ে চলি। সমস্ত ভাষার প্রতি সম্মান প্রদর্শন করি। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখি।
স্বাস্থ্যকে অগ্রাধিকার দিই। আমাদের খাদ্যে তেলের ব্যবহার ১০% কমাই এবং নিয়মিত যোগব্যায়াম করি। এই সমস্ত প্রচেষ্টা আমাদের দ্রুত 'বিকশিত ভারত'-এর দিকে এগিয়ে নিয়ে যাবে।দীপাবলি আমাদের শেখায়, একটি প্রদীপ আর একটি প্রদীপকে আলো দেয়, তবুও নিজের আলো কমে না, বরং আলো আরও বাড়ে। এই মনোভাব নিয়ে চলুন, সমাজ ও পরিবেশে ঐক্য, সহযোগিতা এবং ইতিবাচকতার আলো জ্বালাই এই দীপাবলিতে।


```