Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Zohran Mamdani: মামদানির গলায় তখন আত্মবিশ্বাস! বিজয় ভাষণে ব্যাকগ্রাউন্ডে বাজল ‘ধুম মচালে’

নিউ ইয়র্কের প্রথম ভারতী বংশোদ্ভূত মেয়র হলেন জোহারান মামদানি। বিজয়ের পর বাজল ‘ধুম মচালে’, স্ত্রী-সহ মঞ্চে উদযাপন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুহূর্ত!

Zohran Mamdani: মামদানির গলায় তখন আত্মবিশ্বাস! বিজয় ভাষণে ব্যাকগ্রাউন্ডে বাজল ‘ধুম মচালে’

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 5 November 2025 14:14

দ্য ওয়াল ব্যুরো: নিউ ইয়র্কের রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন জোহরান মামদানি। এই শহরের প্রথম ভারত বংশোদ্ভূত মুসলিম মেয়র হলেন তিনি, সেই সঙ্গে সবচেয়ে কনিষ্ঠ মেয়রও। জয়ের পর ভাষণে শেষ পর্যন্ত বলিউডের ছোঁয়া। বাজল 'ধুম মাচালে'।

সেই সুরের সঙ্গে দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এই ডেমোক্র্যাট নেতা। মঞ্চে এগিয়ে গিয়ে আলিঙ্গন করেন স্ত্রী রামা দুয়াজিকে। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠে আসেন তাঁর বাবা, উগান্ডার প্রখ্যাক চিন্তাবিদ, অধ্যাপক মাহমুদ মামদানি এবং মা, ভারতের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

নিউ ইয়র্কের এই বিজয় উৎসবের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক্স-এ কেউ লিখেছেন, “মামদানির অরা সত্যিই অবিশ্বাস্য!” অন্য একজন মন্তব্য করেছেন, “এই প্রচারাভিযান ভেঙে দিয়েছে প্রথার দেওয়াল, বিদ্যুৎ ছড়িয়েছে নিউ ইয়র্কের রাজনৈতিক মঞ্চে—‘ধুম মচালে’ তার একদম পারফেক্ট ফাইনালে।” কেউ কেউ তো এই দৃশ্যকে “একটা বাস্তব বলিউড সিনেমা” বলেও তুলনা করেছেন।

উচ্ছ্বসিত ভাষণে জোহরান মামদানি

বিজয় ভাষণে মামদানির গলায় আত্মবিশ্বাস। বললেন, “নিউ ইয়র্কের নতুন প্রজন্মের জন্য আমরা লড়ব, কারণ আমরা তারই অংশ। ভবিষ্যৎ এখন আমাদের হাতে। বন্ধুরা, আমরা এক রাজনৈতিক বংশের পতন ঘটিয়েছি।”

তিনি সরাসরি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও উদ্দেশ করে বলেন, “ডোনাল্ড ট্রাম্প, জানি আপনি দেখছেন, আমার চারটি কথা আছে, টার্ন দ্য ভলিউম আপ।আমাদের কারও কাছে পৌঁছতে গেলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে। এই শহরই দেখাবে কীভাবে ট্রাম্পের মতো কাউকে হারাতে হয়।”

১ জানুয়ারি শপথ

নিউ ইয়র্কের সিটি মেয়র হিসেবে ২০২৬ সালের ১ জানুয়ারি শপথ নেবেন জোহরান মামদানি। নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর নিজের প্রথম সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি শেয়ার করেন নিউ ইয়র্কের সিটি হল মেট্রো স্টেশনের এক ভিডিও। সেখানে ঘোষণার শব্দ শোনা যাচ্ছে, 'দ্য নেক্সট অ্যান্ড লাস্ট স্টপ ইস সিটি হল... জোহরান ফর নিউইয়র্ক সিটি।'

সেই এক মুহূর্তেই স্পষ্ট, নিউ ইয়র্ক এখন নতুন এক যুগে পা দিতে চলেছে, যেখানে বলিউডের গানে মিশছে আমেরিকার রাজনীতির সুর!


```