Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মামদানি ভোটের প্রচারে হামাস জঙ্গিদের কাছ থেকে অর্থ সাহায্য নিয়েছেন, দাবি ঘনিষ্ঠ নেত্রীর

জোহরান মামদানি, কট্টর প্যালেস্তাইনপন্থী ও ইহুদি বিরোধী নিউইয়র্কের নতুন মুসলিম মেয়রকে চোরাপথে নির্বাচনী প্রচারের খরচ জুগিয়েছিল হামাস জঙ্গিরা।

মামদানি ভোটের প্রচারে হামাস জঙ্গিদের কাছ থেকে অর্থ সাহায্য নিয়েছেন, দাবি ঘনিষ্ঠ নেত্রীর

লিন্ডা সারসুর ও জোহরান মামদানি। ফাইল ছবি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 5 November 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: জোহরান মামদানি (Zohran Mamdani), কট্টর প্যালেস্তাইনপন্থী ও ইহুদি বিরোধী নিউইয়র্কের নতুন মুসলিম মেয়রকে চোরাপথে নির্বাচনী প্রচারের খরচ জুগিয়েছিল হামাস জঙ্গিরা। এমনই বিস্ফোরক তথ্য উঠে আসায় প্রবল বিতর্ক শুরু হয়েছে। প্যালেস্তিনীয়-মার্কিন নারীকর্মী লিন্ডা সারসুর এই দাবি করেছেন। তাঁর অভিযোগ, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের কাছ থেকে প্রচারের খরচ জোগাড় করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। প্রসঙ্গত, হামাসের সঙ্গে যোগ থাকার অভিযোগে এই সংস্থার বিরুদ্ধে মার্কিন কংগ্রেস তদন্ত চালাচ্ছে।

সারসুরের দাবি, তিনি নিজে এবং হামাসের সঙ্গে যুক্ত অলাভজনক সংস্থা (স্বেচ্ছাসেবী সংস্থা) মামদানির রাজনৈতিক উত্থানে সাহায্য করেছে। আমেরিকান-ইসলামিক রিলেশনসের অর্থপুষ্ট ইউনিটি অ্যান্ড জাস্টিস ফান্ড পিএসি নিউইয়র্কে জোহরান-পন্থীদের সর্ববৃহৎ অর্থ মদতদাতা ছিল। সরকারি তথ্যই বলছে, পিএসি জোহরান মামদানির প্রচারে ১২০,০০০ ডলার (আনুমানিক ২৫ কোটি টাকা) সাহায্য করেছিল।

তবে তিনি এও বলেন যে, আপনাদের আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই, জোহরান প্রশাসনে আমি কাজ করতে ইচ্ছুক নই। যদিও একথা বলেন যে, সিটি হলের (এখানকার পুরসভা ভবন) বাইরে থেকে তিনি প্রশাসনকে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় অটল থাকার চাপ বাড়িয়ে যাবেন।

ডেমোক্র্যাট প্রার্থী মামদানির দীর্ঘদিনের রাজনৈতিক গুরু এবং ঘনিষ্ঠ সারসুরের স্বেচ্ছাসেবী সংস্থা হামাসদের কাছ থেকে মূল অর্থ তহবিল সংগ্রহ করে বলে অভিযোগের তদন্ত চলছে। এই অবস্থায় মামদানির প্রচার-অর্থ সংগ্রহে জঙ্গি তহবিল ব্যবহারের কথা বলায় বিষয়টি আরও ঘোরাল আকার নিতে চলেছে। কারণ, মামদানি নিজেও হামাসের অস্ত্র সংবরণের বিরোধী ছিলেন এবং তাঁর মনোভাব গোপনও রাখেননি। বিশেষত দীর্ঘদিন ধরেই তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে তাঁকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছেন।

মামদানির দল ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অফ আমেরিকার সদস্য ৪৫ বছর বয়সি সারসুর অতি সম্প্রতি একটি ভিডিওতে জোরাল কণ্ঠে হামাসের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। ভিডিওতে তিনি আরও দাবি করেন, মামদানি যদি মার্কসবাদী প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন, তার জন্য তাঁর দল নতুন মেয়রকে ছেড়ে কথা বলবে না।


```