মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, যদি মামদানি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টকে তার কাজ থেকে বিরত রাখেন, তবে তাঁকে গ্রেফতার করা হবে।

শেষ আপডেট: 2 July 2025 13:24
দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কের ভারতীয় বংশোদ্ভূত মেয়র নির্বাচনী প্রার্থী জোহরান মামদানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি কোনও পরিস্থিতিতেই, কোনও হুংকারে মাথা নত করবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, যদি মামদানি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)–কে তার কাজ থেকে বিরত রাখেন, তবে তাঁকে ‘গ্রেফতার’ করা হবে। তবে সেই হুমকিকে চ্যালেঞ্জ জানিয়ে মামদানি একথা স্পষ্ট করে দিলেন।
মার্কিন রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত মামদানি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট দলের মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি নভেম্বরের নির্বাচনেই অংশ নেবেন।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পর ট্রাম্প তাঁকে ‘১০০ শতাংশ কমিউনিস্ট পাগল’ বলেন এবং পরে রীতিমতো হুমকি ছুড়ে দেন তাঁর উদ্দেশে। এমনকী তাঁর নাগরিকত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেন, যদিও মামদানি ১৯৯৮ সালে সাত বছর বয়স থেকে আমেরিকার বাসিন্দা।
এই হুমকির পর মামদানি এক বিবৃতিতে বলেন, ‘আমি এই হুংকারে ভয় পাচ্ছি না। মার্কিন প্রেসিডেন্ট আমাকে গ্রেফতার করাবেন, নাগরিকত্ব ছিনিয়ে নেবেন, ডিটেনশন ক্যাম্পে পাঠাবেন, ও পরে বিতাড়িত করবেন। যেখানে কোনও আইন অমান্য হয়নি। এর কারণ, শুধু আমি চাইনি ICE আমাদের শহরের মানুষদের আতঙ্কের কারণ হয়ে উঠুক।’
My statement on Donald Trump's threat to deport me and his praise for Eric Adams, who the President "helped out" of legal accountability. https://t.co/m7pNcT2DFS pic.twitter.com/UcYakMx4lI
— Zohran Kwame Mamdani (@ZohranKMamdani) July 1, 2025
তিনি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, নিউইয়র্কের বর্ষীয়ান মেয়র এরিক অ্যাডামসকে ট্রাম্পের প্রশংসাকে ‘স্বৈরতন্ত্রের সঙ্কেত’ হিসেবে দেখছেন তিনি। অ্যাডামস ডেমোক্র্যাট ছিলেন, তবে বর্তমানে স্বাধীন প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
মামদানির কথায়, ‘যেখানে MAGA (Make America Great Again) রিপাবলিকানরা সামাজিক নিরাপত্তা ধ্বংস করে, লক্ষ লক্ষ নিউইয়র্কবাসীকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করছে, এবং ধনীদের স্বার্থে কর্মজীবী মানুষদের ওপর চাপ সৃষ্টি করছে, সেখানে এরিক অ্যাডামসের এই সমর্থন কর্মকাণ্ড এক বিশাল কেলেঙ্কারি। নির্বাচকরা নভেম্বরেই এর প্রতিক্রিয়া জানাবেন।’
Trump falsely suggests @ZohranKMamdani is in the country "illegally" calls him a communist (he's a Dem socialist) and then then goes on to call @ericadamsfornyc a "very good person" who he "helped out a little bit." pic.twitter.com/7tOoULgPek
— Gloria Pazmino (@GloriaPazmino) July 1, 2025
বর্তমানের সর্বশেষ নানা তথ্যে দেখা যাচ্ছে, তিনি বর্তমান মেয়র অ্যাডামস ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার থেকে জনপ্রিয়তার নিরিখে এগিয়ে আছেন।
৩৩ বছর বয়সি জোহরান মামদানির সোশ্যাল মিডিয়া ভিত্তিক প্রচার ভিডিওগুলো ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং প্রচুর মানুষকে আকৃষ্টও করেছে। মঙ্গলবার তিনি একটি ভিডিওতে বললেন, ‘আমি নির্বাচন-প্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে দিয়েছি, মানুষের প্রয়োজনের ওপর নির্ভর করে রাজনৈতিক মানচিত্রটাকে পুনরায় নতুন করে তুলে ধরেছি।’
তিনি বলেন, ‘যদি আপনি ভোটারদের এমন কিছু দেন, এবং তা যদি তাঁদের ভাল লাগে, তাহলে নিরাশ ভোটারদেরও আমরা ফিরে পেতে পারি।’
উগান্ডায় দক্ষিণ এশীয় পরিবারে জন্ম, ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব অর্জন। নির্বাচিত হলে জোহরান মামদানি নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র হবেন। তবে কিছু রিপাবলিকান নেতা তাঁর নাগরিকত্ব বাতিল করতে তৎপর। তাঁদের দাবি, মামদানির নাগরিকত্ব বৈধ নয়।