Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘এভাবে চলতে থাকলে ফল ভাল হবে না’, ভারতকে হুঁশিয়ারি মার্কিন বাণিজ্য উপদেষ্টার

‘রিয়েল আমেরিকাস ভয়েস’ নামের এক অনুষ্ঠানে সোমবার নাভারো বলেন, আমেরিকার সঙ্গে বাণিজ্যে ভারত এখনও ‘মহারাজা অব ট্যারিফস’।

‘এভাবে চলতে থাকলে ফল ভাল হবে না’, ভারতকে হুঁশিয়ারি মার্কিন বাণিজ্য উপদেষ্টার

পিটার নাভারো

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 September 2025 10:12

দ্য ওয়াল ব্যুরো: আবারও ভারতকে (India) নিশানা করলেন হোয়াইট হাউসের (White House) বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। ট্রাম্প-ঘনিষ্ঠ (Donald Trump) এই অর্থনীতিবিদের দাবি, আমেরিকার (America) সঙ্গে বাণিজ্য আলোচনায় ভারতকে নমনীয় হতে হবে। নইলে, তাঁর কথায়, “ভারতের পক্ষে এর পরিণাম ভাল হবে না।”

‘রিয়েল আমেরিকাস ভয়েস’ নামের এক অনুষ্ঠানে সোমবার নাভারো বলেন, আমেরিকার সঙ্গে বাণিজ্যে ভারত এখনও ‘মহারাজা অব ট্যারিফস’। তাঁর বক্তব্য, “প্রধান দেশগুলির মধ্যে মার্কিন পণ্যের উপর সবচেয়ে বেশি শুল্ক বসায় ভারত। এর সমাধান করতেই হবে।”

নাভারো অভিযোগ করেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর পশ্চিমের নিষেধাজ্ঞার পর থেকেই ভারত বড় মাপে মস্কো থেকে তেল কিনছে। তাঁর কথায়, “আগে খুব সামান্যই নিত। কিন্তু এখন ভারতীয় রিফাইনারিগুলি রাশিয়ান তেল থেকে মুনাফা করছে। এর খেসারত গুনতে হচ্ছে আমেরিকার করদাতাদের।”

ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করে নাভারো দাবি করেছেন, “সব দেশই এখন আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। কারণ, তারা বুঝেছে এতদিন ধরে তারা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করেছে।”

ভারতের প্রতি সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ভারতকে এক সময় না এক সময় আসতেই হবে। যদি না আসে, তবে রাশিয়া-চিনের সঙ্গেই দাঁড়িয়ে থাকবে। আর তাতে ভারতের ভাল হবে না।”

চিনের (China) উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা প্রসঙ্গে নাভারো বলেন, “আমরা ভারসাম্যের রেখায় হাঁটছি। ভারতের রাশিয়ান তেল কেনা বন্ধ করতেই হবে। শান্তির পথে এগোতে হলে দিল্লির ভূমিকাই বড়।”

শেষে ট্রাম্পের কূটনৈতিক নীতি নিয়ে তিনি বলেন, “এটা আসলে এক ধরনের কাবুকি— একটা কূটনৈতিক শিল্প। জনগণকে বিশ্বাস রাখতে হবে ট্রাম্পের উপর।”

বস্তুত, আন্তর্জাতিক জোট ‘ব্রিক্‌স’-এর সদস্য দেশগুলিকে ‘ভ্যাম্পায়ার’ (কল্পিত রক্তচোষা প্রাণী)-এর সঙ্গে তুলনা করেছে আমেরিকার প্রশাসন। সোমবারই ‘ব্রিক্‌স’-এর ভার্চুয়াল সম্মেলন আয়োজিত হয়েছে। ওই সম্মেলন থেকে ফের আমেরিকাকে নিশানা করেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির ধাক্কা সামলাতে ‘ব্রিক্‌স’-কে একজোট হয়ে পদক্ষেপের বার্তা দিয়েছেন তিনি। সরাসরি আমেরিকার বিরুদ্ধে মন্তব্য না করলেও বাণিজ্যে স্বচ্ছতার বিষয়ে ভারতও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ওই সম্মেলনে।


```