Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

হামাসের মৃত্যুঘণ্টা বাজিয়ে ট্রাম্প-ইজরায়েলের হুমকি, ধুলোয় মিশিয়ে দেব প্যালেস্তাইনের গাজা

ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, জঙ্গি ডেরাগুলির মাথা গোঁজার ঠাঁই এবার উড়িয়ে দেওয়া হবে। হয় আত্মসমর্পণ, নয়তো মৃত্যু। অস্ত্র সমর্পণ এবং পণবন্দিদের মুক্তি দেওয়ার শর্ত দিয়েছে ইজরায়েল।

হামাসের মৃত্যুঘণ্টা বাজিয়ে ট্রাম্প-ইজরায়েলের হুমকি, ধুলোয় মিশিয়ে দেব প্যালেস্তাইনের গাজা

ইজরায়েল কাটৎজ হুমকি দিয়ে বলেন, হামাসরা যদি আত্মসমর্পণ না করে তাহলে তাদের এবার নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 8 September 2025 14:03

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ হুঁশিয়ারির পর প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের উদ্দেশ্যে মৃত্যুঘণ্টা বাজিয়ে দিল ইজরায়েল। সোমবার অন্তিমবারের জন্য ইজরায়েল হামাস জঙ্গি গোষ্ঠীকে বলেছে, গাজা শহরে এবার শক্তিশালী হামলার ঝড় উঠবে। ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, জঙ্গি ডেরাগুলির মাথা গোঁজার ঠাঁই এবার উড়িয়ে দেওয়া হবে। হয় আত্মসমর্পণ, নয়তো মৃত্যু। অস্ত্র সমর্পণ এবং পণবন্দিদের মুক্তি দেওয়ার শর্ত দিয়েছে ইজরায়েল।

একটি এক্সবার্তায় ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটৎজ হুমকি দিয়ে বলেন, হামাসরা যদি আত্মসমর্পণ না করে তাহলে তাদের এবার নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এটাকে চরম সতর্কবার্তা হিসেবে ধরে নিতে হবে। গাজা শহরে যে খুনে-ধর্ষণকারীরা ঘাপটি মেরে আছে এবং বিদেশের বিলাসবহুল হোটেলে লুকিয়ে আছে, সেই সব হামাস নেতাদের শেষবারের মতো বলা হচ্ছে অস্ত্র সমর্পণ করে ধরা দিতে। তা না হলে গাজা শহরটাই গুঁড়িয়ে দেওয়া হবে। আপনাদেরও কেউ নিস্তার পাবেন না।

উল্লেখ্য, ট্রাম্পও রবিবার একটি বিবৃতিতে হামাসকে অন্তিম হুঁশিয়ারি দেন। গাজা থেকে পণবন্দিদের মুক্তির জন্য শান্তিচুক্তির ডাক দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইজরায়েলিরা আমার শর্ত মেনে নিয়েছে। এখন হামাসেরও উচিত একটি রফাশর্তে আসা। আর হামাসরা যদি এই প্রস্তাব না মানে তাহলে তার চরম ফল ভোগ করতে হবে। মনে রাখবেন, এটাই আমার শেষ সতর্কবার্তা। এর পরে আর হুঁশিয়ারি নয়, কাজ করে দেখানো হবে।

প্রসঙ্গত, এটাই প্রথম নয়, এরকম সতর্কতা ইজরায়েল এর আগেও দিয়েছিল। গত ২২ অগস্ট ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী একই ভাষায় বলেছিলেন, আমাদের শর্ত না মানলে গাজা শহর ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেছিলেন, হামাসের জন্য নরকের সব দরজা খুলে দেওয়া হবে। 


```