মূলত ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের পর গাজার পুনর্গঠন ও প্রশাসনিক তদারকির উদ্দেশ্যে এই বোর্ডের ধারণা তৈরি হলেও, এখন এর পরিধি বাড়িয়ে বিশ্বব্যাপী সংঘর্ষ মেটানোর দায়িত্ব নিতে চলেছে এই শান্তি পরিষদ।
.jpeg.webp)
সুৎইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) মঞ্চে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে বোর্ডের প্রথম সনদ প্রকাশ করলেন ট্রাম্প।
শেষ আপডেট: 22 January 2026 16:28
দ্য ওয়াল ব্যুরো: গাজা সংকটসহ আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত মেটাতে নতুন একটি সংস্থা— ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বোর্ডের স্থায়ী সদস্যপদের জন্য এককালীন ১০০ কোটি ডলার ফি নির্ধারণ করা হয়েছে। মূলত ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের পর গাজার পুনর্গঠন ও প্রশাসনিক তদারকির উদ্দেশ্যে এই বোর্ডের ধারণা তৈরি হলেও, এখন এর পরিধি বাড়িয়ে বিশ্বব্যাপী সংঘর্ষ মেটানোর দায়িত্ব নিতে চলেছে এই শান্তি পরিষদ।
সুৎইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) মঞ্চে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে বোর্ডের প্রথম সনদ প্রকাশ করলেন ট্রাম্প। সেখানে বিশ্বের একাধিক দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও শীর্ষ কূটনীতিকেরা উপস্থিত ছিলেন। বোর্ডের সদস্য তালিকায় রয়েছেন—আর্জেন্তিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
উদ্বোধনী ভাষণে ট্রাম্প বলেন, সবাই বোর্ড অব পিস-এর অংশ হতে চাইছে। পাশাপাশি তিনি জানান, রাষ্ট্রসঙ্ঘ সহ আরও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করেই এই উদ্যোগ এগিয়ে নেওয়া হবে।
গাজা পরিস্থিতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুদ্ধ “প্রায় শেষের পথে”, তবে এখনও “কিছু ছোট আগুন নেভানো বাকি।” তিনি সরাসরি হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সংগঠনটিকে অস্ত্র সমর্পণ করতে হবে, নয়তো “ওরা শেষ হয়ে যাবে।” এছাড়াও তিনি দাবি করেন, ইজরায়েলের হাতে বন্দি থাকা শেষ বন্দির মরদেহ অবিলম্বে ফেরত দিতে হবে।