Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

সুশীলার স্বামীর অতীত জড়িয়ে নেপালের বিমান ছিনতাই কাণ্ডে, সেই উড়ানের যাত্রী ছিলেন মালা সিনহা

তাঁর স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী ছিলেন নেপালি কংগ্রেসের যুব নেতা। ১৯৭৩ সালে তিনি জড়িয়ে পড়েছিলেন নেপালের প্রথম বিমান ছিনতাই কাণ্ডে।

সুশীলার স্বামীর অতীত জড়িয়ে নেপালের বিমান ছিনতাই কাণ্ডে, সেই উড়ানের যাত্রী ছিলেন মালা সিনহা

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 11 September 2025 17:01

দ্য ওয়াল ব্যুরো: নেপালের রাজনৈতিক অস্থিরতার (Nepal Gen Z Protest) মাঝেই উঠে আসছে এক নারীর নাম, সুশীলা কার্কি (Sushila Karki)। অন্তর্বর্তী প্রধান পদে তাঁর নাম প্রস্তাবিত হচ্ছে। তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, তাঁকে একসময় দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি পদে মনোনীত করেছিলেন সেই কেপি শর্মা ওলি, যিনি এখন ক্ষমতাচ্যুত। ২০১৬ সালের ১১ জুলাই শপথ নিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। আরও অবাক করা বিষয় হল, এই সুশীলার স্বামীই (Sushila Karki's husband hijacked plane carrying actor Mala Sinha) নেপালের বিমান ছিনতাই কাণ্ডে জড়িত ছিলেন, যার সওয়ার ছিলেন অভিনেত্রী মালা সিনহা।

বারাণসীর বিএইচইউ থেকে পড়াশোনা করা সুশীলা দীর্ঘ বিচারক জীবনে পরিচিত হয়েছেন দুর্নীতির বিরুদ্ধে অনমনীয় অবস্থান নেওয়ার জন্য। মাত্র এক বছরের মেয়াদেই সাহসী রায় দিয়েছিলেন তিনি। ক্ষমতাসীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জয়প্রকাশ গুপ্তকে কারাদণ্ড দেন, যা নেপালের ইতিহাসে নজিরবিহীন। আবার দুর্নীতি দমন দফতরের প্রধান লোকমান সিং সুশীলাকে সরিয়ে দেন, যাঁকে পরে নির্বাসিত হতে হয় কানাডায়।

তাঁর এই কঠোর অবস্থানের জেরেই সংসদে একবার তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবও আনা হয়েছিল। সেই সময় তিনি সাময়িকভাবে স্থগিত হয়েছিলেন। পরে অবশ্য সুপ্রিম কোর্ট তাঁকে পুনর্বহাল করে। ওই ঘটনার পরই বদলে যায় সংবিধানের সেই ধারা, যেখানে অভিশংসন প্রস্তাব উঠলেই প্রধান বিচারপতি স্বয়ংক্রিয়ভাবে বরখাস্ত হতেন।

তবে সুশীলা কার্কির ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে আছে এক বিতর্কিত অধ্যায়। তাঁর স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী ছিলেন নেপালি কংগ্রেসের যুব নেতা। ১৯৭৩ সালে তিনি জড়িয়ে পড়েছিলেন নেপালের প্রথম বিমান ছিনতাই কাণ্ডে।

১০ জুন, ১৯৭৩। বিরাটনগর থেকে কাঠমাণ্ডু যাচ্ছিল রয়্যাল নেপাল এয়ারলাইন্সের (Royal Nepal Airlines) একটি উড়ান। যাত্রী ছিলেন ১৯ জন, তাঁদের মধ্যেই ছিলেন বলিউড অভিনেত্রী মালা সিনহা (Mala Sinha)। কিন্তু আসল লক্ষ্য ছিল বিমানে থাকা ৩০ লক্ষ টাকা, যা ব্যাংক থেকে নিয়ে আসা হচ্ছিল।

বিমান ছিনতাইয়ের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন মনীষা কৈরালার দাদু বিশ্বেশ্বরপ্রসাদ কৈরালা ও গিরিজাপ্রসাদ কৈরালা। দু'জনেই রাজতন্ত্রের অবসানে সশস্ত্র অভ্যুত্থানের পক্ষে ছিলেন। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। মালা সিনহা নিজে নেপালি খ্রিস্টান পরিবারের মেয়ে। এবং বিয়ে করেছিলেন নেপালি ধনী ব্যবসায়ীকে। রাজতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের তহবিল জোগাড় করাই ছিল বিমান ছিনতাইয়ের মূল উদ্দেশ্য। 

বিমানটি অবতরণ করানো হয় বিহারের ফোর্বসগঞ্জে, সেখান থেকে গাড়িতে করে টাকা পৌঁছনো হয় দার্জিলিঙে। সুবেদী ও তাঁর সহযোগীরা পরে মুম্বইয়ে গ্রেফতার হন এবং দু’বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। জরুরি অবস্থার সময় মুক্তি পান তাঁরা।

বিরাটনগরে জন্মানো সুশীলা কার্কির পরিবার ঘনিষ্ঠ ছিল নেপালি কংগ্রেস প্রতিষ্ঠাতা বিপি কৈরালার সঙ্গে। ডাক্তার হতে চেয়েছিলেন বাবা, কিন্তু মেয়ে বেছে নেন আইন। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন পড়ে গড়ে তোলেন নিজস্ব কেরিয়ার।

আজ যখন নেপালে দুর্নীতি আর কর্তৃত্ববাদ বিরোধী বিক্ষোভ রাস্তায় নামিয়েছে তরুণ প্রজন্মকে, তখন আবারও সামনে আসছে তাঁর নাম। অতীতে যেমন নির্ভয়ে লড়েছিলেন বিচারপতির আসনে বসে, এবারও কি সেই দৃঢ়তাই তাঁকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর আসনে পৌঁছে দেবে? উত্তর দেবে সময়ই।
 


```