দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীপাবলি উদযাপন করেছেন ভারতীয় নৌবাহিনীর সঙ্গে। জওয়ানদের সঙ্গেই গোটা দিন কাটান তিনি। তাঁদের অনুষ্ঠান থেকেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান।

ফাইল ছবি
শেষ আপডেট: 21 October 2025 16:22
দ্য ওয়াল ব্যুরো: সোমবার দেশজুড়ে দীপাবলির (Diwali 2025) আলোয় ঝলমল করেছে ভারত। লক্ষ লক্ষ প্রদীপে আলোকিত হয়েছে শহর থেকে গ্রাম। আর এই উৎসব উপলক্ষে শুভেচ্ছাবার্তা দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রনেতারা (World Leaders)। তাঁদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার (Keir Starmer), ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দীপাবলি উদযাপন করেছেন ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) সঙ্গে। জওয়ানদের সঙ্গেই গোটা দিন কাটান তিনি। তাঁদের অনুষ্ঠান থেকেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান। আর বিশ্বের বাকি রাষ্ট্রনেতারা এই শুভেচ্ছাবার্তা দেওয়ার জন্য বেছে নিয়েছেন সোশ্যাল মাধ্যমকেই। কে কী বললেন?
ডোনাল্ড ট্রাম্প
হোয়াইট হাউসের জারি করা বার্তায় ট্রাম্প লিখেছেন - আমি আমার শুভেচ্ছা জানাই প্রতিটি আমেরিকানকে যারা দীপাবলি উদযাপন করছেন। দীপাবলি আমাদের মনে করিয়ে দেয় আলোর জয় অন্ধকারের উপর, শুভর জয় অশুভের উপর। এই উৎসব পরিবার ও বন্ধুদের একত্র করে, সমাজে ঐক্য ও নবজাগরণের শক্তি জোগায়।
কিয়ার স্টারমার
ব্রিটিশ প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন - কিছুদিন আগে আমি মুম্বইয়ে একটি প্রদীপ জ্বেলেছিলাম, যা ভক্তি, আনন্দ ও নতুন সম্পর্কের প্রতীক। আজ আমরা যখন আলোর উৎসব পালন করছি, চলুন এমন এক ব্রিটেন গড়ে তুলি যেখানে প্রত্যেকে আশার আলোয় ভবিষ্যতের দিকে তাকাতে পারে।
Wishing Hindus, Jains and Sikhs across Britain a joyful and peaceful Diwali and Bandi Chhor Divas.
Earlier this month I lit a diya in Mumbai as a symbol of devotion, joy, and renewed bonds.
As we celebrate this Festival of Lights, let’s keep building a Britain where everyone… pic.twitter.com/uE6ZmBPUhs— Keir Starmer (@Keir_Starmer) October 20, 2025
বেঞ্জামিন নেতানিয়াহু
ইজরায়েলের প্রধানমন্ত্রী শুভেচ্ছা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের নাগরিকদের উদ্দেশে। সোশ্যাল বার্তায় লিখেছেন - আমার বন্ধু নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে জানাই আন্তরিক দীপাবলি শুভেচ্ছা। আলোর এই উৎসব নিয়ে আসুক আশা, শান্তি ও সমৃদ্ধি। ইজরায়েল ও ভারত একসঙ্গে এগিয়ে যাবে — উদ্ভাবন, বন্ধুত্ব ও উজ্জ্বল ভবিষ্যতের পথে।
শাহবাজ শরিফ
এখানেও সবথেকে চর্চিত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দীপাবলি বার্তা। কারণ তাঁর দেশে সংখ্যালঘুরা সবথেকে বেশি অত্যাচারিত হয় বলে অভিযোগ ওঠে। তবে তিনি তাঁর দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়সহ বিশ্বের হিন্দুদের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন - দীপাবলির শুভক্ষণে আমি পাকিস্তান ও বিশ্বের হিন্দু সমাজকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলোর এই উৎসব মুছে দিক অন্ধকার, বাড়িয়ে দিক সম্প্রীতি ও সহমর্মিতা, আনুক শান্তি ও সমৃদ্ধি।
তাঁর সংযোজন, আমাদের সবাইকে মিলে এমন এক সমাজ গড়ে তুলতে হবে যেখানে ধর্ম বা পরিচয়ের ভেদাভেদ ছাড়াই প্রত্যেকে শান্তিতে ও মর্যাদায় বাঁচতে পারে।
On the auspicious occasion of Diwali, I extend my heartfelt greetings to our Hindu community in Pakistan and around the world.
As homes and hearts are illuminated with the light of Diwali, may this festival dispel darkness, foster harmony, and guide us all toward a future of…— Shehbaz Sharif (@CMShehbaz) October 20, 2025