Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

'কোটি কোটি মানুষের স্বপ্ন নিয়ে যাচ্ছি', মহাকাশযাত্রার আগে বলে গেলেন শুভাংশু

উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা শুভাংশু শুক্লা। তাঁর এই ঐতিহাসিক যাত্রা ঘিরে শহরে উৎসবের আবহ। 

'কোটি কোটি মানুষের স্বপ্ন নিয়ে যাচ্ছি', মহাকাশযাত্রার আগে বলে গেলেন শুভাংশু

শুভাংশু শুক্লা

শেষ আপডেট: 25 June 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: ৪১ বছর পরে ফের ইতিহাস। রাকেশ শর্মার পর প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিলেন (ISS) শুভাংশু শুক্লা (Subhangshu Sukhla)। বুধবার ভারতীয় সময় দুপুর ১২টার কিছু পর সফল উৎক্ষেপণ হয় তাঁর মহাকাশযানের। এই মহাকাশ সফর নিয়ে শুভাংশু যে প্রথম থেকেই চরম উৎসাহী ছিলেন তা স্পষ্ট ছিল। কিন্তু এই অভিযান তাঁর নিজের কাছে কী, সেটা জানিয়েছেন শুভাংশু।

উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা শুভাংশু শুক্লা। তাঁর এই ঐতিহাসিক যাত্রা ঘিরে শহরে উৎসবের আবহ। স্কুল, কলেজ, বায়ুসেনার প্রাক্তন সহকর্মীরা প্রত্যেকেই গর্বিত। কারণ একথা নির্দ্বিধায় বলা যায়, এই অভিযান ভারতের মানব মহাকাশ অভিযানে নতুন যুগের সূচনা করল। আর এই মিশন নিয়ে শুভাংশু বলেছেন, ''আমি শুধু যন্ত্রপাতি নয়, সঙ্গে নিয়ে যাচ্ছি একশো কোটির স্বপ্ন। এই যাত্রা আমার কাছে শুধু পেশাগত নয়, এক বিশাল দায়িত্ব।'' তিনি এও বলেন, ''আমার গল্প যদি অন্তত একজনের জীবন বদলে দেয়, সেটাই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।''

জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির প্রাক্তনী শুভাংশু ২০০৬ সালে ভারতীয় বায়ুসেনায় ফাইটার পাইলট হিসেবে যোগ দেন। তাঁর পাইলটিং অভিজ্ঞতা প্রায় ২,০০০ ঘণ্টার, যেখানে তিনি চালিয়েছেন সু-৩০ এমকেআই, মিগ-২১, জাগুয়ার, ডর্নিয়ার-সহ একাধিক যুদ্ধবিমান। প্রথম থেকেই নিজের কাজে চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন শুভাংশু। আর এখন তাঁর বর্তমানের সহকর্মীরাও তাঁকে 'অসাধারণ মেধাবী' বলেই ডাকেন।

Axiom Mission 4 (Ax-4) মিশনের নেতৃত্বে রয়েছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন। শুভাংশু শুক্লা (Subhangshu Shukla) ছাড়াও এই অভিযানে রয়েছেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু, যাঁরা দু’জনেই মিশন স্পেশালিস্ট হিসেবে অংশ নিচ্ছেন।

এই মিশনটি শুধু ভারতের জন্য নয়, নাসা (NASA), ইসরো (ISRO), ইউরোপিয়ান স্পেস এজেন্সির (European Space Agency) মতো আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর মিলিত প্রয়াস। এই ধরনের বাণিজ্যিক মহাকাশ অভিযান আগামী দিনে মানব মহাকাশ অভিযানে এক নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।


```