Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

১ জুলাই থেকে বাড়ছে ট্রেনের ভাড়া! রেল কর্তৃপক্ষের দাবি, ১২ বছরে সবচেয়ে কম

২০২০ এবং ২০১৩ সালের তুলনায় এবার ভাড়া বৃদ্ধি অনেকটাই কম। যাঁরা প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য এটা বিরাট স্বস্তির খবর।

১ জুলাই থেকে বাড়ছে ট্রেনের ভাড়া! রেল কর্তৃপক্ষের দাবি, ১২ বছরে সবচেয়ে কম

ফাইল ছবি

শেষ আপডেট: 25 June 2025 13:37

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েকটা দিন। আগামী মাস থেকে বেড়ে যাচ্ছে ট্রেনের ভাড়া (Train Fare)। রেল মন্ত্রক সূত্রে খবর, ১ জুলাই থেকে মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি ক্লাসে প্রতি কিমিতে এক পয়সা এবং এসি ক্লাসে দুই পয়সা বাড়তি ভাড়া দিতে হবে যাত্রীদের। ভারতীয় রেলের (Indian Railways) তরফে জানান হয়েছে, গত ১২ বছরে সবথেকে কম ভাড়া বৃদ্ধি হচ্ছে।

রেল দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ২০২০ এবং ২০১৩ সালের তুলনায় এবার ভাড়া বৃদ্ধি অনেকটাই কম। যাঁরা প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য এটা বিরাট স্বস্তির খবর। পাশাপাশি এও জানান হয়েছে, এই ভাড়া বৃদ্ধির প্রভাব মাসিক সিজন টিকিট বা শহরতলির ট্রেন যাতায়াতে পড়বে না। তবে এটাও বলা হয়েছে, ৫০০ কিমি পর্যন্ত দ্বিতীয় শ্রেণির ভাড়া অপরিবর্তিত থাকবে। আর ৫০০ কিমির বেশি যাত্রায় হাফ পয়সা করে বাড়তি ভাড়া দিতে হবে।

এর আগে ২০২০ সালের ১ জানুয়ারি শেষবার ট্রেন ভাড়া বেড়েছিল। তখন সাধারণ ও মেল/এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় শ্রেণিতে ১ ও ২ পয়সা করে, স্লিপার ও এসি শ্রেণিতে যথাক্রমে ২ ও ৪ পয়সা প্রতি কিমি হারে বাড়ানো হয়েছিল।

এই ভাড়া বৃদ্ধির ফলে চলতি অর্থবর্ষেই প্রায় ৭০০ কোটি টাকা অতিরিক্ত আয় করতে চলেছে ভারতীয় রেল, এমনটাই হিসেব করেছে রেল মন্ত্রক। আর যদি গোটা ২০২৫–২৬ অর্থবর্ষে এই হারেই ভাড়া নেওয়া হয়, তাহলে সেই অতিরিক্ত আয়ের অঙ্ক ৯২০ কোটি টাকারও বেশি হতে পারে।

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২৫–২৬ অর্থবর্ষে যাত্রী খাত থেকে রেলের মোট প্রত্যাশিত আয় ৯২,৮০০ কোটি টাকা। এর আগের বছরে, অর্থাৎ ২০২৪–২৫-এ ট্রেনে সফর করেছিলেন প্রায় ৭৩৬ কোটি যাত্রী, যেখান থেকে মোট আয় হয়েছিল ৭৫,২১৫ কোটি টাকা।

তৎকাল টিকিটে নতুন নিয়ম

১ জুলাই থেকেই তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ই-অথেনটিকেশন (Aadhar Authentication) বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ আধার নম্বর ছাড়া আর তৎকাল টিকিট বুকিং করা যাবে না।

নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য টিকিট বুকিং প্রক্রিয়াকে স্বচ্ছ ও জটমুক্ত করা। ইদানীং এজেন্ট ও এআই-এর মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত তৎকাল টিকিট উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। রেলের আশা, এই নিয়ম চালু হলে সাধারণ যাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন।

রেলের কনফার্মড টিকিটের তালিকা প্রকাশের ক্ষেত্রেও বদল আনছে ভারতীয় রেল। এতদিন টিকিট কনফার্মড হয়েছে কিনা তা জানা যেত ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে। এবার থেকে তা ২৪ ঘণ্টা আগে থেকে জানা যাবে। যদিও এই বিষয়টি কবে থেকে কার্যকর হবে, তা পরিষ্কার করেনি রেল কর্তৃপক্ষ।


```