Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রথযাত্রা উপলক্ষে বড় সিদ্ধান্ত রেলের! চলবে ৩৬৫টি অতিরিক্ত ট্রেন, তালিকায় সাঁতরাগাছিও

ইস্ট কোস্ট রেলওয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এবারের রথযাত্রা উপলক্ষে পুরীগামী মোট ৩৬৫টি বিশেষ ট্রেন চালানো হবে। শুধুমাত্র রুটিন ট্রেনের উপর নির্ভর না করে, পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতেই এই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত।

রথযাত্রা উপলক্ষে বড় সিদ্ধান্ত রেলের! চলবে ৩৬৫টি অতিরিক্ত ট্রেন, তালিকায় সাঁতরাগাছিও

ফাইল ছবি

শেষ আপডেট: 23 June 2025 08:48

দ্য ওয়াল ব্যুরো: হাতে গোনা আর ক'দিন পরই রথ। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি যাওয়ার এই মহোৎসব ঘিরে প্রতি বছরের মতো এবারও উত্তেজনা তুঙ্গে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ওড়িশার পুরীতে খুব স্বভাবতই লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়, এবারও হবে। অনেকেই এই সময় পুরী যাওয়ার চিন্তা করলেও ট্রেন বা বাস না পাওয়ার জন্য যেতে পারেন না। মুশকিল আসানে হাজির হল ভারতীয় রেল। করা হল বড়সড় পদক্ষেপ।

ইস্ট কোস্ট রেলওয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এবারের রথযাত্রা উপলক্ষে পুরীগামী মোট ৩৬৫টি বিশেষ ট্রেন চালানো হবে। শুধুমাত্র রুটিন ট্রেনের উপর নির্ভর না করে, পুণ্যার্থীদের যাতায়াত সহজ করতেই এই অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত।

রেলের তরফে জানানো হয়েছে, ওড়িশার নানা জেলা যেমন জগদ্দলপুর, গুনুপুর, রায়গড়, বালেশ্বর, জুনাগড় রোড, বাদামপাহাড়, আঙ্গুল, বীরমিত্রপুর প্রভৃতি জায়গা থেকে পুরী যাওয়ার জন্য একাধিক বিশেষ ট্রেন চালানো হবে। পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলিও বাদ যাচ্ছে না। এরাজ্যের সাঁতরাগাছি থেকে ছাড়বে বিশেষ রথযাত্রা ট্রেন, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং ছত্তীসগড়ের গোন্দিয়া থেকেও চলবে বিশেষ ট্রেন।

রেলের মতে, প্রতিবছর রথযাত্রার সময় পুরীতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। গত বছর এই সময়ে ৩১৫টি বিশেষ ট্রেন চালানো হয়েছিল। এবারে সেই সংখ্যা আরও বাড়িয়ে ৩৬৫ করা হয়েছে, যাতে যাত্রা আরও ভাল হয়।

রেলের এই উদ্যোগে রথযাত্রায় আগত ভক্তরা যেমন স্বস্তি পাবেন, তেমনই ভিড়ের চাপে কোনও রকম বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা। 


```