Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

West Asia Conflict: আবুধাবিতে ক্ষেপণাস্ত্রর ভেঙে পড়া টুকরোর আঘাতে নিহত এক ভারতীয়, আহত আরও এক

পশ্চিম এশিয়ার সংঘাতের বলি আরও এক ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবু ধাবির আকাশে দেখা যায়, লক্ষ্যভেদ হওয়ার আগেই সেটিকে ধ্বংস করা হলেও ভেঙে পড়া টুকরোর আঘাতে প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তি। 

West Asia Conflict: আবুধাবিতে ক্ষেপণাস্ত্রর ভেঙে পড়া টুকরোর আঘাতে নিহত এক ভারতীয়, আহত আরও এক

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 26 March 2026 20:43

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ার সংঘাতের (West Asia Conflict) বলি আরও এক ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবু ধাবির আকাশে দেখা যায়, লক্ষ্যভেদ হওয়ার আগেই সেটিকে ধ্বংস করা হলেও ভেঙে পড়া টুকরোর আঘাতে প্রাণ হারিয়েছেন ওই ব্যক্তি (Indian Killed in Abu Dhabi)। আহত হয়েছেন আরও এক ভারতীয়।

সূত্রে খবর, এই ঘটনায় একজনের পাকিস্তানি নাগরিকেরও (Pakistani Citizen) মৃত্যু হয়েছে।  আবু ধাবি মিডিয়া অফিসের এক পোস্টে জানিয়েছে, “ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে বাতাসে ধ্বংস হওয়ার পর তার ধ্বংসাবশেষে জখম হয়ে দুই জনের মৃত্যু হয়েছে-একজন পাকিস্তানি এবং একজন ভারতীয় নাগরিক।”

সূত্রে খবর, এই ঘটনায় একজনের পাকিস্তানি নাগরিকেরও মৃত্যু হয়েছে।  আবু ধাবি মিডিয়া অফিসের এক পোস্টে জানিয়েছে, “ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে বাতাসে ধ্বংস হওয়ার পর তার ধ্বংসাবশেষে জখম হয়ে দুই জনের মৃত্যু হয়েছে-একজন পাকিস্তানি এবং একজন ভারতীয় নাগরিক।”

গত ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া আরব দুনিয়ার এই সংঘাতে (Middle East tension) বহু ভারতীয়র প্রাণহানি হয়েছে। ইতিমধ্যেই এই বিবৃতি দিয়েছে কেন্দ্র।

প্রথম থেকেই সংঘাত থামিয়ে শান্তি ফেরানোর পক্ষে বার্তা দিয়েছে দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আরব দুনিয়ার দেশগুলির নেতাদের সঙ্গে কথা বলেছেন।

ইরান, ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে (Iran Israel US War) প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে ইরান হরমুজে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করায় পর্যাপ্ত জ্বালানি সরবরাহতে। কারণ, এই সরু জলপথ দিয়ে প্রায় ২০ শতাংশ জ্বালানি বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছায়, যার মধ্যে অন্যতম ভারত। বুধবারই হরমুজ (Hormuz Pronali) দিয়ে ভারত-সহ ‘বন্ধু দেশে’র জাহাজ চলাচলে ছাড় দিয়েছে তেহরান (Tehran)। কিন্তু মার্কিন-ইজরায়েলের জন্য বন্ধ থাকবে আপাতত।

গত কয়েক সপ্তাহে জ্বালানির ঘাটতি (Fuel Crisis) ভারতকেও ছুঁয়ে গেছে। যদিও বন্ধুত্বের খাতিরে একাধিক এলপিজি ও তেল বোঝাই জাহাজ নিরাপদে ছেড়েছে ইরান, সেগুলি ইতিমধ্যেই দেশে এসে পৌঁছেছে, তবে পর্যাপ্ত জোগান নিয়ে সন্দেহ রয়েছেই। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে ফোনে কথা বলেন মোদী। যুদ্ধ পরিস্থিতিতে এটিই ছিল তাঁদের প্রথম কথোপকথন। 

প্রায় এক মাস হতে চললেও ইরান-ইজরায়েলে আঘাত প্রত্যাঘাত এখনও থামেনি। দু'পক্ষই হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে আতঙ্কে সাধারণ নাগরিকরা। গত কয়েক সপ্তাহে অনেক ভারতীয়কেই আরব দুনিয়া থেকে দেশে ফেরানোর হয়েছে, তবে এখনও অনেকেই আটকে রয়েছেন। তাঁদের নিয়ে উদ্বিগ্ন ভারত। শীঘ্রই তাঁদেরও দেশে ফেরানোর ব্যবস্থা চলছে বলে জানা গিয়েছে। 


```