ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে খুবই সক্রিয় থাকলেও ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের হামলা (Israel US Strikes in Iran) এবং তেহরানের জবাব নিয়ে খুব বেশি মুখ খুলছেন না।
.jpeg.webp)
গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 28 March 2026 12:50
দ্য ওয়াল ব্যুরো: ইরান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে টেলিফোনে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, দুই নেতার মধ্যে গঠনমূলক, ইতিবাচক আলোচনা হয়েছে।
তবে দু'জনের ফোনালাপ নিয়ে জল্পনা শুরু হয়েছে ধনকুবের ইলন মাস্কের (Elon Musk) ট্রাম্প-মোদী ফোনালাপে (Trump-Modi Phone Call) যুক্ত থাকার খবরে। দুই রাষ্ট্রপ্রধান ফোনে কথা বলার সময় ইলন মাস্ককে কেন যুক্ত করা হয়েছিল এবং তিনি কী বলছেন, তা এখনও স্পষ্ট হয়নি।
মাস্কের ওই ফোনালাপে যুক্ত থাকার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত (India-US) কেউই প্রকাশ্যে আনেনি। শুক্রবার এক প্রতিবেদনে মাস্কের যুক্ত থাকার বিষয়টি জানায় নিউ ইয়র্ক টাইমস। তারপরও বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও দু দেশের বিদেশ মন্ত্রক এ ব্যাপারে নীরব।
ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে খুবই সক্রিয় থাকলেও ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের হামলা (Israel US Strikes in Iran) এবং তেহরানের জবাব নিয়ে খুব বেশি মুখ খুলছেন না। একদা ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা ইলন মাস্ক কেন মোদী ও ডোনাল্ড ট্রাম্পের ফোন কলে যুক্ত ছিলেন তা নিয়ে জোর জল্পনা চলছে। তিনি এখন মার্কিন প্রশাসনের কেউ নন। সম্পূর্ণভাবেই বেসরকারী একজন ব্যক্তি।
মার্কিন প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেন। সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন, ভারত মনে করে এখনই আরব বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আমেরিকাকে জোরদার প্রচেষ্টা চালানো দরকার। সেই কাজে ভারত সব পক্ষকেই সহযোগিতা করতে আগ্রহী বলে মার্কিন প্রেসিডেন্ট কে জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।