Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নিজ ছন্দে ভিডিও করছিলেন, আচমকা রেস্তরাঁর কাচ ভেঙে ঢুকল গাড়ি! গুরুতর জখম দুই ফুড ব্লগার

ঘটনাটির সময়ে তাঁদের ফোনে ভিডিও অন ছিল। তাতেই ধরা পড়ে দুর্ঘটনার চরম মুহূর্ত। দেখা গেছে, গাড়ির প্রচণ্ড ধাক্কায় উল্টে যায় তাঁদের টেবিল এবং ছিটকে পড়েন নিনা। 

নিজ ছন্দে ভিডিও করছিলেন, আচমকা রেস্তরাঁর কাচ ভেঙে ঢুকল গাড়ি! গুরুতর জখম দুই ফুড ব্লগার

দুর্ঘটনার মুহূর্তের ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 August 2025 14:49

দ্য ওয়াল ব্যুরো: রেস্তরাঁয় বসে ফুড রিভিউ করছিলেন দুই জনপ্রিয় ব্লগার (Food Vlogger)। হঠাৎ ছন্দপতন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি রেস্তরাঁর কাচের দেওয়াল ভেঙে ঢুকে পড়ে (Car Accident)! অল্পের জন্য প্রাণে বাঁচলেও দু’জনই এখন ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছেন।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে (Houston)। ব্লগার নিনা সান্তিয়াগো, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘NinaUnrated’ নামে পরিচিত, এবং তাঁর সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর প্যাট্রিক ব্ল্যাকউড রেস্তরাঁয় একটি স্যান্ডউইচ প্ল্যাটারের রিভিউ করছিলেন। ঠিক সেই সময়ই হঠাৎ গাড়িটি প্রচণ্ড গতিতে রেস্তরাঁর দেওয়াল ভেঙে সোজা ঢুকে পড়ে ভেতরে।

ঘটনাটির সময়ে তাঁদের ফোনে ভিডিও অন ছিল। তাতেই ধরা পড়ে দুর্ঘটনার চরম মুহূর্ত। দেখা গেছে, গাড়ির প্রচণ্ড ধাক্কায় উল্টে যায় তাঁদের টেবিল এবং ছিটকে পড়েন নিনা। কাচের টুকরোয় মুহূর্তে ভরে যায় গোটা ডাইনিং এরিয়া। ব্ল্যাকউড সেখান থেকে লাফিয়ে বেরিয়ে এসে অল্পের জন্য বাঁচেন।

ঘটনার পরে নিনা সোশ্যাল মিডিয়ায় নিজের হাতে ও মুখে কাটা জখমের ছবি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, সেই ভয়াবহ মুহূর্ত এখনও মনে পড়লেই আতঙ্ক তৈরি হচ্ছে।

পুলিশ জানিয়েছে, কীভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় যে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে, তা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন রেস্তরাঁয় উপস্থিত সকলেই।


```