Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

আমেরিকা থেকে ধৃত ভেঙ্কটেশ-ভানু, বিদেশে লুকিয়ে ভারতে অপরাধের নেটওয়ার্ক চালাত দুই 'মোস্ট ওয়ান্টেড'

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ভেঙ্কটেশ গর্গ এবং ভানু রানা দু’জনেই আমেরিকার মাটিতে বসে ভারতের বিভিন্ন রাজ্যে অপরাধের জাল ছড়িয়ে রেখেছিল। তাদের বিরুদ্ধে খুন, তোলাবাজি থেকে শুরু করে অপরাধচক্র চালানোর মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে

আমেরিকা থেকে ধৃত ভেঙ্কটেশ-ভানু, বিদেশে লুকিয়ে ভারতে অপরাধের নেটওয়ার্ক চালাত দুই 'মোস্ট ওয়ান্টেড'

ধৃত দুই গ্যাংস্টার

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 9 November 2025 12:33

দ্য ওয়াল ব্যুরো: ভারতের গোয়েন্দা সংস্থা এবং হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে আমেরিকার জর্জিয়া থেকে গ্রেফতার করা হল দুই কুখ্যাত গ্যাংস্টার ভেঙ্কটেশ গর্গ এবং ভানু রানাকে। দীর্ঘদিন ধরেই এই দুই অপরাধী ভারতের গোয়েন্দাদের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল (Venkatesh Garg Bhanu Rana arrested in US)। অবশেষে আন্তর্জাতিক সহযোগিতায় তাদের হদিস মেলে এবং গ্রেফতার করা হয়। সূত্রের খবর, দুই অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ভেঙ্কটেশ গর্গ এবং ভানু রানা দু’জনেই আমেরিকার মাটিতে বসে ভারতের বিভিন্ন রাজ্যে অপরাধের জাল ছড়িয়ে রেখেছিল। তাদের বিরুদ্ধে খুন, তোলাবাজি থেকে শুরু করে অপরাধচক্র চালানোর মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে (India crime network abroad)। পাশাপাশি, বর্তমানে অন্তত ৩০ জন ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার বিদেশে পালিয়ে রয়েছে বলে পুলিশের অনুমান, যাদের খোঁজে আন্তর্জাতিক স্তরে অভিযান চলছে।

হরিয়ানার নারায়ণগড়ের বাসিন্দা ভেঙ্কটেশ গর্গের বিরুদ্ধে ভারতে ১০টিরও বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে। গুরুগ্রামে বহুজন সমাজ পার্টির (বিএসপি) এক নেতাকে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার পরই দেশ ছেড়ে জর্জিয়ায় পালিয়ে যায় ভেঙ্কটেশ। তদন্তে জানা গিয়েছে, বিদেশে বসেই দিল্লি, রাজস্থান, হরিয়ানা-সহ উত্তর ভারতের নানা রাজ্যে তোলাবাজি ও অপরাধের নেটওয়ার্ক চালাতেন। কুখ্যাত গ্যাংস্টার কপিল সাঙ্গওয়ানের সঙ্গে ভেঙ্কটেশের ঘনিষ্ঠ যোগ ছিল বলে সূত্রের খবর। গত অক্টোবরেই দিল্লি পুলিশ সাঙ্গওয়ান গ্যাংয়ের চার শুটারকে গ্রেফতার করেছিল।

অন্যদিকে, ভানু রানা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করেছে পুলিশ। হরিয়ানার কারনাল জেলার বাসিন্দা এই গ্যাংস্টারও আমেরিকায় আশ্রয় নিয়ে দেশজুড়ে অপরাধের নেটওয়ার্ক চালাচ্ছিল (NCRB international crime network India)। পাঞ্জাবে গ্রেনেড হামলার ঘটনার সঙ্গেও তার যোগ রয়েছে বলে অভিযোগ। তদন্তকারীরা জানিয়েছেন, ভানু বিদেশে বসে হরিয়ানা, পাঞ্জাব এবং দিল্লির অপরাধ জগতকে নিয়ন্ত্রণ করত।

ভারতের গোয়েন্দা সংস্থা এবং বিদেশি কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই দুই গ্যাংস্টারের গ্রেফতারি ভারতের জন্য বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। তদন্তকারী সংস্থা জানাচ্ছে, এদের দেশে ফিরিয়ে এনে জেরা করলে আরও বড় অপরাধচক্রের পর্দাফাঁস হতে পারে। সূত্রের খবর, বিদেশে লুকিয়ে থাকা বাকি গ্যাংস্টারদের ধরতে ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে অভিযান জোরদার করা হয়েছে।


```