Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের জন্যই বৈঠক ব্যর্থ! 'যুদ্ধ করতে প্রস্তুত', আলোচনা ভেস্তে যেতেই হুঁশিয়ারি তালিবানের

আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ৮ নভেম্বর এক বিবৃতিতে বলেন, “তুরস্ক ও কাতার- এই দুই 'বন্ধু' দেশকে আমরা ধন্যবাদ জানাই আলোচনার আয়োজন ও মধ্যস্থতার জন্য।

পাকিস্তানের জন্যই বৈঠক ব্যর্থ! 'যুদ্ধ করতে প্রস্তুত', আলোচনা ভেস্তে যেতেই হুঁশিয়ারি তালিবানের

পাকিস্তানকে হুঁশিয়ারি তালিবানের

শেষ আপডেট: 8 November 2025 23:02

দ্য ওয়াল ব্যুরো: ফের ভেস্তে গেল ইস্তানবুলে অনুষ্ঠিত আফগানিস্তান-পাকিস্তান শান্তি বৈঠক। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় আয়োজিত এই আলোচনাকে ঘিরে খানিক আশার আলো দেখা গেলেও, শেষ পর্যন্ত দু'দেশের মধ্যে সমঝোতা হয়নি। আফগানিস্তানের ইসলামিক আমিরশাহি সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে এই ব্যর্থতার জন্য। তাদের অভিযোগ, ইসলামাবাদ মন থেকে এই আলোচনায় অংশ নেয়নি বরং নিজের দোষ ঢাকতে কাবুলের ঘাড়ে দোষ চাপাতে চেয়েছে।

আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ৮ নভেম্বর এক বিবৃতিতে বলেন, “তুরস্ক ও কাতার- এই দুই 'বন্ধু' দেশকে আমরা ধন্যবাদ জানাই আলোচনার আয়োজন ও মধ্যস্থতার জন্য। আমরা সম্পূর্ণ সদিচ্ছা নিয়েই বৈঠকে অংশ নিয়েছিলাম, কিন্তু পাকিস্তান দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে।”

মুজাহিদের দাবি, পাকিস্তান তার অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত সমস্যাগুলির দায় আফগানিস্তানের ওপর চাপাতে চাইছে। অথচ তারা নিজের দেশের নিরাপত্তার দায়ও নিচ্ছে না, আফগানিস্তানের সার্বভৌমত্বকেও সম্মান করছে না। ইসলামিক আমিরশাহি জানিয়ে দিয়েছে, “আফগান ভূমি কখনও অন্য কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না, এবং কোনও বিদেশি শক্তিও আফগানিস্তানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারবে না।”

এমনকি আফগানিস্তানের মন্ত্রীরাও সরাসরি সতর্ক করেছেন পাকিস্তানকে। আফগান মন্ত্রী নূরুল্লাহ নুরি কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “পাকিস্তান যেন আমাদের ধৈর্যের পরীক্ষা না নেয়। যদি যুদ্ধ শুরু হয়, তবে আফগানিস্তানের প্রবীণ থেকে তরুণ- সবাই লড়াইয়ে নামবে।"

অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ স্বীকার করেছেন, “তৃতীয় দফা আলোচনাও কোনও সুফল দেয়নি। আপাতত চতুর্থ দফার আলোচনারও কোনও পরিকল্পনাও নেই।”

আফগান মুখপাত্র মুজাহিদ আরও বলেন, তালিবান সরকার ক্ষমতায় আসার অনেক আগেই পাকিস্তান ও তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর মধ্যে এই সমস্যা ছিল। আফগানিস্তান আলোচনার মাধ্যমে সেই সঙ্কট মেটানোর চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীই তা বানচাল করে দেয়।

বিগত কিছু সময় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে তীব্র সীমান্ত সংঘর্ষ চলে, যার ফলে সীমান্তের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই সংঘাতের জেরে পাকিস্তান সরকার ইতিমধ্যেই আফগানিস্তানের সঙ্গে থাকা ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বন্ধ ঘোষণা করেছে। ইস্তানবুলে এই আলোচনা মূলত সীমান্তের উত্তেজনা কমানোর জন্য শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে। তবে কাবুলের অভিযোগ, পাকিস্তান আবারও সীমান্তে হামলা বা ড্রোন আক্রমণের মতো উসকানিমূলক পদক্ষেপ নিতে পারে। ফলে এখন আফগান-পাক সম্পর্ক কার্যত সংঘর্ষের দোরগোড়ায় পৌঁছে গেছে।


```