টাকা-পয়সা নেই, তবু নিজেকে ধনকুবের সাজিয়ে বিলাসবহুল জীবনযাপনের গল্প দেখিয়ে পাঁচ তরুণীকে প্রতারণা করলেন এক ভবঘুরে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 December 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: মাথার ওপর ছাদ নেই, থাকেন রাস্তায়। খাওয়া-দাওয়াও তেমন হয় না কিন্তু হাবভাব একেবারেই আলাদা। দেখলে বোঝা দায় তিনি কোনওমতে দিন চালান। সেই ঠাঁটবাট দিয়েই ৫ তরুণীকে ঠকালেন ভবঘুরে। মহিলাদের কেউই বুঝতে পারলেন না সবটা মিথ্যে।
দক্ষিণ চিনের মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১০ দিনে পাঁচ মহিলাকে ঠকিয়েছেন এক ভবঘুরে ব্যক্তি। ধনী সেজে মহিলাদের কাছ থেকে খাওয়াদাওয়া, শপিং থেকে শুরু করে নতুন মোবাইল কেনা, সবই করেছেন। মহিলারা কেউই বুঝতে পারেননি, যে যুবকের জন্য তাঁরা এত খরচ করছেন, তিনি আসলে রাস্তায় থাকা এক অসহায় গৃহহীন মানুষ।
ঘটনার সূত্রপাত অগস্টে। সাংহাইয়ের পুটুও জেলায় (Putuo District) লিউ চিয়ান (Liu Qian) নামে এক মহিলা পুলিশের কাছে একটি অভিযোগ জানান। ৩৬ বছর বয়সি চেন (Chen), নাইটক্লাবের মালিক (Nightclub Owner) সেজে তাঁকে প্রতারণা করেছেন। লিউ জানান, আগের দিন তিনি ওই যুবকের সঙ্গে শহরের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘুরেছেন, বাইরে খেয়েছেন। চেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি লিউ-কে নগদ ৩,৫০০ ইউয়ান দেবেন।
পরদিন সকালে চেন একটি কালো প্লাস্টিক ব্যাগ (Black Plastic Bag) নিয়ে লিউ-এর বাড়িতে যান। ব্যাগ খুলতেই দেখা যায় সেখানে ৫০,০০০ থেকে ৬০,০০০ ইউয়ান আছে। চেন বলেন, ফেং শুই (Feng Shui) অনুযায়ী এই টাকা তাঁর বিছানার নীচে রাখা দরকার। আরও দাবি করেন, ভবিষ্যতে লিউ-কে তিনি “হায়ার” করবেন এবং এই টাকা তাঁর পারিশ্রমিক ও খরচের জন্য যথেষ্ট।
লিউ-এর সেদিন বাড়িভাড়া দেওয়ার দিন ছিল। তাই তিনি মনে করেন টাকার সামান্য অংশ হয়তো ব্যবহার করা যেতে পারে। কিন্তু চেন বাইরে বেরোতেই তিনি ব্যাগ হাতে নেন এবং দেখেন গোটা ব্যাগ ভর্তি প্রশিক্ষণে ব্যবহৃত নকল নোট (Training Banknotes)। কেবল উপর ও নীচের কয়েকটি নোটই আসল।
পুলিশ তদন্তে জানতে পারে, চেন নিয়মিত শহরের দামি রেস্তরাঁ, ক্লাব, হোটেলে যেতেন। প্রতিবারই তাঁর সঙ্গে থাকত আলাদা মহিলা। সব খরচই দিতেন সঙ্গিনীরা। কারণ তাঁরা দেখতেন চেনের কাছে মোটা অঙ্কের টাকা, যা দেখে তাঁকে ধনী ভেবে নিতেন। পোশাক, নতুন স্মার্টফোন, সবই ওই মহিলাদের টাকায় কেনা।
তদন্তে আরও জানা যায়, চেন আলাদা একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ‘হাই পে কোম্প্যানিয়ন’ (High-Paying Companionship) কাজের লোভ দেখিয়ে মহিলাদের টানতেন। দেখা করতে এলে তাঁদের সামনে নকল টাকার বান্ডিল দেখাতেন। উপরে-নীচে আসল নোট রেখে বান্ডিলকে সত্যি মনে হওয়ার মতো সাজাতেন।
যখনই নতুন শিকার (Victim) পাওয়া যায় না, চেন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েন। সে রাতে কোনও পার্কের বেঞ্চে ঘুমোন, পরের দিন আবার নতুন টার্গেট খোঁজা শুরু হয়।
সাংহাই পুলিশ শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে নকল টাকা, অন্যের টাকায় কেনা পোশাক, স্মার্টফোন-সব।