Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

আরব দুনিয়ায় ৮৪৪ ফুটের মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি, ২৫০০ নৌসেনা নিয়ে সমুদ্র থেকে হামলার ছক?

এই চরম উত্তেজনার আবহেই জানা গিয়েছে, জাপান থেকে ইরানের দিকে রওনা দিয়েছে আমেরিকার অন্যতম ঘাতক ‘অ্যাম্ফিবিয়ান অ্যাসল্ট’ যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি (USS Tripoli)। যা কার্যত ইরানকে জলপথেও ঘিরে ফেলার এক চূড়ান্ত ব্লু-প্রিন্ট।

আরব দুনিয়ায় ৮৪৪ ফুটের মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি, ২৫০০ নৌসেনা নিয়ে সমুদ্র থেকে হামলার ছক?

আমেরিকার অন্যতম ঘাতক ‘অ্যাম্ফিবিয়ান অ্যাসল্ট’ যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি।

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 March 2026 18:46

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালেই ইরানের (Iran War) প্রধান তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপে আমেরিকার ‘বিধ্বংসী’ বিমান হামলার পর কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শাসানির সুরে বলেছিলেন, “ইরানের দিন ঘনিয়ে এসেছে, ওদের শেষ দেখে ছাড়ব।”

এই চরম উত্তেজনার আবহেই জানা গিয়েছে, জাপান থেকে ইরানের দিকে রওনা দিয়েছে আমেরিকার অন্যতম ঘাতক ‘অ্যাম্ফিবিয়ান অ্যাসল্ট’ যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি (USS Tripoli)। যা কার্যত ইরানকে জলপথেও ঘিরে ফেলার এক চূড়ান্ত ব্লু-প্রিন্ট।

সমুদ্রপথেও হামলার প্রস্তুতি?

আকাশপথের পর এবার সমুদ্রপথেও ইরানকে কড়া জবাব দিতে তৈরি আমেরিকা। সূত্রের খবর, বর্তমানে থাইল্যান্ড ও ফিলিপিন্সের মাঝামাঝি থাকা এই ‘লাইটনিং ক্যারিয়ার’ রণতরীটিতে রয়েছে,

  • ঘাতক বিমান: ২০-৩০টি এফ-৩৫বি লাইটনিং স্টেল্‌থ যুদ্ধবিমান, যা শত্রুপক্ষের র‍্যাডারে ধরা পড়ে না।
     
  • বিপুল সেনা: প্রায় ২৫০০ নৌসেনা ও মেরিন কোরের সদস্য।
     
  • অত্যাধুনিক সরঞ্জাম: কমব্যাট এয়ারক্রাফ্ট, অ্যাটাক হেলিকপ্টার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম।

৮৪৪ ফুটের এই অতিকায় জাহাজটি মূলত সমুদ্র থেকে স্থলের লক্ষ্যবস্তুতে নিঁখুত হামলা চালাতে পারদর্শী। ইতিমধ্যেই ওই অঞ্চলে মোতায়েন রয়েছে মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস গেরাল্ড আর ফোর্ড। ত্রিপোলি সেখানে পৌঁছে গেলে ইরানে আমেরিকার সামরিক শক্তি কয়েক গুণ বেড়ে যাবে।

‘খামেনেই-পরবর্তী’ ইরান ও যুদ্ধের ডামাডোল

গত ২৮ ফেব্রুয়ারির সেই রক্তক্ষয়ী হামলার পর থেকেই আরব দুনিয়া উত্তাল। অভিযোগ, ‘আমেরিকা ঘনিষ্ঠ’ দেশগুলিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে ইরান। শনিবার খার্গ দ্বীপে হামলার পর ট্রাম্প সমাজমাধ্যমে দাবি করেন, তাঁরা ওই দ্বীপের সমস্ত সামরিক কাঠামো গুঁড়িয়ে দিয়েছেন। তবে বিশ্ববাজারে তেলের দামের কথা মাথায় রেখে আপাতত সেখানকার তেল শোধনাগার বা তেলের খনিগুলিকে অক্ষত রাখা হয়েছে।

পাল্টা হুঙ্কার আইআরজিসি-র

পিছিয়ে নেই ইরানও। সে দেশের রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) পাল্টা হুমকি দিয়ে জানিয়েছে, আমেরিকা যদি অবিলম্বে হামলা বন্ধ না করে, তবে ইরানের প্রতিটি তেলভান্ডারকে তারা মাটিতে মিশিয়ে দেবে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেওয়ার বার্তাও দিয়েছে তেহরান।

কূটনৈতিক মহলের মতে, খামেনেই-এর অবর্তমানে ইরানের সামরিক নেতৃত্ব এখন অনেকটাই বেপরোয়া। অন্যদিকে, দ্বিতীয় দফায় ক্ষমতায় আসা ট্রাম্পের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি দুই দেশকে এমন এক যুদ্ধের দোরগোড়ায় দাঁড় করিয়েছে, যার আঁচ কেবল পশ্চিম এশিয়ায় নয়, বদলে দিতে পারে গোটা বিশ্বের অর্থনীতি ও ভূ-রাজনীতিকে।


```