Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুক্রবার থেকেই রাশিয়ার সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক, দাভোসে ট্রাম্প-জেলেনস্কির বার্তালাপে সুফল মিলল?

জেলেনস্কির দাবি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে যে নথিপত্র তৈরি হচ্ছে, তা “প্রায় প্রস্তুত।” 

 শুক্রবার থেকেই রাশিয়ার সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক, দাভোসে ট্রাম্প-জেলেনস্কির বার্তালাপে সুফল মিলল?

পৃথা ঘোষ

শেষ আপডেট: 22 January 2026 23:47

দ্য ওয়াল ব্যুরো: দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের (Davos WEF) মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে বৈঠকের পরই বড় ঘোষণা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky)। তিনি জানান, শুক্রবার থেকেই সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেনের (US Ukraine Russia UAE talks) প্রতিনিধিদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক শুরু হবে।

এএফপি-কে উদ্ধৃত করে জেলেনস্কি বলেন, “এমিরেটসে এটাই হবে প্রথম ত্রিপাক্ষিক বৈঠক। আগামীকাল এবং পরের দিন এই বৈঠক চলবে।” তিনি আরও যোগ করেন, রাশিয়াকেও “সমঝোতার জন্য প্রস্তুত থাকতে হবে।”

জেলেনস্কির দাবি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে যে নথিপত্র তৈরি হচ্ছে, তা “প্রায় প্রস্তুত।” তাঁর কথায়, মার্কিন ও ইউক্রেনীয় টিম প্রায় প্রতিদিনই এই সংঘাতের ইতি টানার লক্ষ্যে কাজ করছে। “ইউক্রেন সম্পূর্ণ সততা ও দৃঢ়তার সঙ্গে কাজ করছে। তার ফল মিলছেও। এখন রাশিয়াকেও এই যুদ্ধ থামাতে এবং আগ্রাসন বন্ধ করতে প্রস্তুত হতে হবে,” বলেন জেলেনস্কি।

দাভোসে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক

দাভোসে ট্রাম্পের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠককে “ফলপ্রসূ এবং বিষয়বস্তুনিষ্ঠ” বলে উল্লেখ করেন জেলেনস্কি। তিনি জানান, দুই দেশের টিমের কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে।

এক্স (সাবেক টুইটার)-এ জেলেনস্কি লেখেন, “নথিপত্র এখন আরও ভালভাবে প্রস্তুত। আজ আমরা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা নিয়েও কথা বলেছি। আগের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের আকাশ সুরক্ষায় সাহায্য করেছিলেন। আশা করছি, এবার তা আরও জোরদার হবে।”

জেলেনস্কি জানান, ট্রাম্পকে তিনি আগের এয়ার ডিফেন্স মিসাইল প্যাকেজের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং নতুন করে আরও একটি প্যাকেজের অনুরোধ করেছেন।

অন্যদিকে, ট্রাম্প এই বৈঠককে “ভাল” বলে উল্লেখ করেন। তাঁর কথায়, “এই যুদ্ধ শেষ হতেই হবে। প্রচুর মানুষ মারা যাচ্ছেন।”

অ্যাসোসিয়েটেড প্রেসকে উদ্ধৃত করে ট্রাম্প বলেন, আলোচনা একটি “চলমান প্রক্রিয়া” এবং “সবাই চাইছে যুদ্ধ শেষ হোক।”

এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা ত্রিপাক্ষিক বৈঠক ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আশার সঞ্চার হয়েছে। যুদ্ধবিরতির পথ কি তবে সত্যিই প্রশস্ত হচ্ছে, সেই দিকেই তাকিয়ে বিশ্ব।


```