Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Ukraine : রুশ সেনাকে রুখতে ব্যর্থ, খারকিভ শহরের নিরাপত্তা বাহিনীর প্রধান বরখাস্ত

দ্য ওয়াল ব্যুরো : ইউক্রেনের (Ukraine) দোনবাস অঞ্চলে একাধিক শহর শীঘ্রই দখল করে নিতে পারে রাশিয়া। এরই মধ্যে গত রবিবার খারকিভ শহরে গেলেন ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভোলোদিমির জেলিনস্কি। পরে তিনি ঘোষণা করেন, তিনি ওই শহরের নিরাপত্তা প্রধা

Ukraine : রুশ সেনাকে রুখতে ব্যর্থ, খারকিভ শহরের নিরাপত্তা বাহিনীর প্রধান বরখাস্ত

শেষ আপডেট: 30 May 2022 06:41

দ্য ওয়াল ব্যুরো : ইউক্রেনের (Ukraine) দোনবাস অঞ্চলে একাধিক শহর শীঘ্রই দখল করে নিতে পারে রাশিয়া। এরই মধ্যে গত রবিবার খারকিভ শহরে গেলেন ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভোলোদিমির জেলিনস্কি। পরে তিনি ঘোষণা করেন, তিনি ওই শহরের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করেছেন। কারণ রুশ সেনার হাত থেকে শহরকে বাঁচানোর জন্য তিনি ‘যথেষ্ট উদ্যোগ’ নেননি।

(Ukraine) জেলিনস্কি বলেন, “যখন পুরোদস্তুর যুদ্ধ শুরু হল, তখন নিরাপত্তা বাহিনীর প্রধান নিজের কথাই ভাবছিলেন। তিনি শহরকে রক্ষা করার জন্য যথেষ্ট উদ্যোগ নেননি। কিন্তু শহরে মোতায়েন সৈনিকরা বীরত্বের সঙ্গে লড়াই করেছিল।” জেলিনস্কি একবারও বরখাস্ত হওয়া নিরাপত্তা প্রধানের নাম উল্লেখ করেননি। কিন্তু ইউক্রেনের সংবাদ মাধ্যম জানিয়েছে, তাঁর নাম রোমান ডুবিন।

এর আগে টেলিগ্রামে জেলিনস্কি একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, ইউক্রেনের প্রেসিডেন্ট খারকিভ শহরে যুদ্ধবিধ্বস্ত বাড়িগুলি পরিদর্শন করছেন। তাঁর পরনে আছে বুলেট প্রুফ পোশাক। আগামী সোমবার অনলাইনে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলবেন জেলিনস্কি। রাশিয়া জানিয়েছে, শনিবার দোনবাস অঞ্চলে লাইম্যান শহর দখল করেছে তারা। তাদের দাবি, আরও দু’টি শহর শীঘ্রই তাদের দখলে আসবে। যুদ্ধ শুরু হওয়ার পরে জেলিনস্কি রয়েছেন কিয়েভ শহরে।

রবিবার জেলিনস্কি সোশ্যাল মিডিয়ায় লেখেন, রুশ সেনা বুঝতে পেরেছে, ইউক্রেনের শেষ নাগরিকটি জীবিত থাকা পর্যন্ত লড়াই চলবে। ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, খারকিভ অঞ্চলের মাত্র এক তৃতীয়াংশ দখল করতে পেরেছে রুশ সেনা। ওই অঞ্চল শীঘ্রই দখলমুক্ত করা হবে।

আরও পড়ুন : রেশন বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়ে ফাঁদ পাতছে প্রতারকরা! ফোন এলেই কিন্তু সাবধান


```