Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

স্বাধীনতাকামী বালুচিস্তান সংগ্রামীদের নিষিদ্ধ করার পাক ফন্দি বানচাল রাষ্ট্রসঙ্ঘে

গত মাসেই ওয়াশিংটন এই সংগঠনকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দিয়েছিল। সেই মতো পাকিস্তান ও চিন ভেবেছিল রাষ্ট্রসঙ্ঘেও আমেরিকা তাদের সাথ দেবে।

স্বাধীনতাকামী বালুচিস্তান সংগ্রামীদের নিষিদ্ধ করার পাক ফন্দি বানচাল রাষ্ট্রসঙ্ঘে

পাকিস্তান ও চিন যৌথভাবে রাষ্ট্রসঙ্ঘে একটি প্রস্তাব পেশ করে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 19 September 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: পাক সরকার বিরোধী তথা পৃথক স্বাধীন রাষ্ট্রের দাবিতে দীর্ঘদিন সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি ও মজিদ ব্রিগেড। এই দুই সংগঠনকে নিষিদ্ধ করার পাকিস্তান, চিনের যৌথ প্রয়াস রাষ্ট্রসঙ্ঘে ভেস্তে দিল আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। সেই হিসাবে আন্তর্জাতিক মঞ্চে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলির কাছে জোর অপদস্থ হয়েছে পাকিস্তান ও চিন। উল্লেখ্য, গত মাসেই ওয়াশিংটন এই সংগঠনকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দিয়েছিল। সেই মতো পাকিস্তান ও চিন ভেবেছিল রাষ্ট্রসঙ্ঘেও আমেরিকা তাদের সাথ দেবে।

আমেরিকা ও সহযোগী দেশগুলির বক্তব্য, বালুচিস্তান লিবারেশন আর্মি ও মজিদ ব্রিগেডের সঙ্গে আল কায়েদা ও আইসিল-এর সরাসরি যোগাযোগ আছে, এমন কোনও প্রমাণ নেই। বালুচিস্তান লিবারেশন আর্মি ও তাদের আত্মঘাতী বাহিনী মজিদ ব্রিগেডকে নিষিদ্ধ করার যৌথ প্রস্তাব এনেছিল চিন ও পাকিস্তান। ১৯৯৯ সালের রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ১২৬৭ বিধি কার্যকর হয়। যেখানে আল কায়েদা, তালিবান ও আইসিলের সঙ্গে যোগাযোগ থাকা কোনও ব্যক্তি বা সংস্থা-সংগঠনের বিরুদ্ধে অবরোধ বা নিষেধাজ্ঞা জারি করা যায়। তাদের এলাকায় পর্যটন, সম্পত্তি বাজেয়াপ্ত এবং অস্ত্র কেনাবেচা নিষিদ্ধ করার বিধি রয়েছে।

এই বিধির উপর দাঁড়িয়ে পাকিস্তান ও চিন যৌথভাবে রাষ্ট্রসঙ্ঘে একটি প্রস্তাব পেশ করে। যাতে বিএলএ এবং মজিদ ব্রিগেডের উপরেও নিষেধাজ্ঞা জারির ডাক দেওয়া হয়েছিল। গত বুধবার রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত আসিম ইফতিকার আহমেদ বলেন, কুখ্যাত জঙ্গি সংগঠন আইসিল-কে, আল কায়েদা, তেহরিক-ই-তালিবান পাকিস্তান, বিএলএ এবং মজিদ ব্রিগেড আফগানিস্তানের সীমান্ত পেরিয়ে এসে হামলা চালাচ্ছে।

একইসঙ্গে আহমেদ আফগানিস্তানের তালিবান নেতৃত্বাধীন সরকারকে সীমানা পেরিয়ে সন্ত্রাসবাদী কাজকারবার বন্ধ করার আর্জি জানিয়েছে। এরই প্রেক্ষিতে পাকিস্তানি দূত রাষ্ট্রসঙ্ঘের কাছে অতি দ্রুত এই সংগঠনগুলির উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব এনেছিলেন। কিন্তু, যথেষ্ট প্রমাণাভাবে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্য একবাক্যে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে।


```