Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা আমেরিকার অ্যাকাউন্টেই রাখতে হবে, এক্সিকিউটিভ অর্ডারে সই ট্রাম্পের

ভেনেজুয়েলার তেল বিক্রির রাজস্ব যেন অন্য কেউ বাজেয়াপ্ত করতে না পারে, সে জন্য আমেরিকার ট্রেজারি অ্যাকাউন্টে অর্থ রাখার নির্দেশে সই করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভেনেজুয়েলার তেল বিক্রির টাকা আমেরিকার অ্যাকাউন্টেই রাখতে হবে, এক্সিকিউটিভ অর্ডারে সই ট্রাম্পের

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 January 2026 08:01

দ্য ওয়াল ব্যুরো: ভেনেজুয়েলার তেল (Venezuela Oil) বিক্রি থেকে যে রাজস্ব আসবে, তা যাতে অন্য কোনও পক্ষ হাতিয়ে নিতে না পারে, সে বিষয়ে কড়া পদক্ষেপ নিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শনিবার হোয়াইট হাউস জানায়, ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ সরাসরি আমেরিকার ট্রেজারি অ্যাকাউন্টে জমা রাখার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, এই নির্দেশের মূল লক্ষ্য হল যাতে আদালত বা ঋণদাতারা আমেরিকার ট্রেজারি অ্যাকাউন্টে জমা থাকা ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ বাজেয়াপ্ত করতে না পারে। রয়টার্সের খবর অনুযায়ী, ভেনেজুয়েলাকে ঘিরে আমেরিকার বৈদেশিক নীতির লক্ষ্য বাস্তবায়নে ওই তহবিলগুলি নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

উল্লেখযোগ্য ভাবে, গত সপ্তাহেই ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তাঁর স্ত্রী-সহ গ্রেফতার করেছিল আমেরিকা। সেই ঘটনার ঠিক এক সপ্তাহের মধ্যেই এই নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প। ওই জরুরি আদেশে বলা হয়েছে, বিদেশি সরকারি আমানত তহবিলে জমা থাকা ভেনেজুয়েলার তেল-রাজস্ব দেশটিতে ‘শান্তি, সমৃদ্ধি’ ফিরিয়ে আনতেই ব্যবহার করা উচিত।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই আদেশের ফলে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য বিক্রি থেকে পাওয়া রাজস্ব, যা আমেরিকান অ্যাকাউন্টে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনও ধরনের সংযুক্তি, রায়, ডিক্রি, লিয়েন, গার্নিশমেন্ট বা অন্যান্য বিচার প্রক্রিয়া কার্যকর করা যাবে না। অর্থাৎ এই সমস্ত আইনি পদক্ষেপ কার্যত ‘ব্লক’ করা হবে।

প্রশাসনের আধিকারিকদের দাবি, ভেনেজুয়েলার তেল-রাজস্ব বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা ঠেকাতেই এই সিদ্ধান্ত। তাঁদের মতে, এই তহবিল বাজেয়াপ্ত হলে ভেনেজুয়েলার অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর জন্য আমেরিকার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে।

হোয়াইট হাউস আরও জানিয়েছে, এই তহবিল ভেনেজুয়েলার নিজস্ব সম্পত্তি হলেও সরকারি ও কূটনৈতিক উদ্দেশ্যে তা আপাতত আমেরিকার হেফাজতে রাখা হয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল ও পণ্য বিক্রি থেকে প্রাপ্ত সমস্ত অর্থ প্রথমে বিশ্বব্যাপী স্বীকৃত ব্যাঙ্কে থাকা আমেরিকান-নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে জমা হবে। পরে সেখান থেকেই ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পাঠানো হবে।
 


```