বিএনপি নেতৃত্বের প্রতি ভারত সরকারের (Indian Govt) তরফে এই সৌহার্দ্যের বার্তা নিয়ে কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
.jpg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 10 January 2026 22:04
দ্য ওয়াল ব্যুরো: বিএনপি নেতা তারেক রহমানকে (Tarique Rahman) শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার ঢাকায় বিএনপির চেয়ারম্যানের গুলশনের অফিসে তারেক রহমানের সঙ্গে দেখা করেন দেখা ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা (Tarique Rahman-Pranay Verma)। তারেক রহমানের হাতে তিনি নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা তুলে দেন। শুক্রবারই তারেক রহমান সরকারিভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন।
সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia) চার দশকের বেশি সময় বিএনপির চেয়ারপারসন ছিলেন। যদিও অসুস্থ খালেদার জীবদ্দশাতেই বিএনপি'র কার্যনির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন তারেক রহমান। মা খালেদা প্রয়াত হওয়ায় প্রত্যাশিতভাবেই তারেককে চেয়ারম্যান করেছে দল। বিএনপি নেতার এই নতুন দলীয় দায়িত্বভার গ্রহণের সময় ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা অত্যন্ত তাৎপর্যপূর্ণ (BNP new chairman Tarique Rahman)।
গত মাসের ২৫ তারিখ দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান (Tarique Rahman)। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ভারত সরকার বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধারের একটি পর্ব হিসেবেই দেখছে। খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পর তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দেওয়ার পাশাপাশি চিকিৎসায় সহায়তা করার আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। খালেদার মৃত্যুর পর ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে তাঁর অবদান স্মরণ করেন নরেন্দ্র মোদী। ঢাকায় খালেদার শেষ যাত্রায় ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।
বিএনপি নেতৃত্বের প্রতি ভারত সরকারের (Indian Govt) তরফে এই সৌহার্দ্যের বার্তা নিয়ে কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তাঁর ধারাবাহিকতায় শনিবার চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণের পরদিনই নরেন্দ্র মোদী ঢাকায় ভারতের হাইকমিশনারকে পাঠান তারেক রহমানের কাছে। ওই বৈঠক নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর সাংবাদিকদের মুখোমুখি হন।
বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি প্রত্যাশা জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। বিএনপি চেয়ারম্যানকে প্রণয় ভার্মাও স্বাগত জানিয়েছেন।
তিনি আরও জানান, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দুই দেশ কীভাবে কাজ করতে পারে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’
মোদীর দূতের সঙ্গে তারেক রহমানের (Tarique Rahman) বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও চেয়ারম্যানের প্রেস সচিব সাহলে শিবলী উপস্থিত ছিলেন।