Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হামলার শঙ্কা, চেয়ারম্যান হওয়ার পর তারেকের প্রথম জেলা সফর নির্বাচন কমিশনের নির্দেশে বাতিল

ওয়াকিবহাল মহলের খবর বাংলাদেশে এখন যেহেতু নির্বাচন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে তাই কমিশনকে দিয়ে সফর স্থগিতের কথা বিএনপিকে জানানো হয়। ‌আসলে সিদ্ধান্তটি সরকারের।

 হামলার শঙ্কা, চেয়ারম্যান হওয়ার পর তারেকের প্রথম জেলা সফর নির্বাচন কমিশনের নির্দেশে বাতিল

তারেক রহমান।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 10 January 2026 08:23

দ্য ওয়াল ব্যুরো: আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারম্যান হলেন তারেক রহমান। ‌তাঁর মা খালেদা জিয়ার প্রয়াণে পদটি শূন্য হয়েছিল। ‌কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানই এতদিন দল পরিচালনা করছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হলেন তিনি। ‌

তবে দলীয় সুপ্রিমো হওয়ার পরবর্তী সময়টি তাঁর জন্য মোটেই সুখকর হলো না।‌ রবিবার থেকে চার দিনের জন্য তাঁর বাংলাদেশের উত্তরাঞ্চলের শহরগুলিতে সফর করার কথা ছিল।‌ মোট নয়টি জেলায় নির্বাচনী প্রচার এবং অন্যান্য কর্মসূচি ছিল তাঁর। তারেককে দল আনুষ্ঠানিকভাবে পার্টির চেয়ারম্যান ঘোষণার পর পরইনির্বাচন কমিশন বিএনপিকে বলেছে দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত রাখতে।

ওয়াকিবহাল মহলের খবর বাংলাদেশে এখন যেহেতু নির্বাচন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে তাই কমিশনকে দিয়ে সফর স্থগিতের কথা বিএনপিকে জানানো হয়। ‌আসলে সিদ্ধান্তটি সরকারের। ‌ নিরাপত্তা সমস্যার কথা বিবেচনায় রেখে কমিশনকে দিয়ে এই সিদ্ধান্ত বিএনপিকে জানানো হয়েছে।‌

কমিশনের এই সিদ্ধান্ত মেনে নিয়েও বিএনপি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। ‌শুক্রবার রাতে প্রায় দলের স্থায়ী কমিটির বৈঠক বসে। ‌ সেই বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন নানাভাবে চেষ্টা চলছে নির্বাচন পিছিয়ে দেওয়ার। একের পর এক হিংসা এবং হত্যাকাণ্ড তার ইঙ্গিত। ‌ এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রায় সব দলকেই‌ নিরাপত্তা নিয়ে চিন্তায় ফেলেছে।

তারেক রহমানের উত্তরাঞ্চল সফর নির্বাচন কমিশন কেন স্থগিত রাখতে বলল তার কারণ প্রকাশ করেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‌ তবে ওয়াকিবহালমহল জানিয়েছে, এর প্রধান কারণ নিরাপত্তা নিয়ে শঙ্কা।

গত ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার দিন তাঁকে ছয় স্তরিও নিরাপত্তা‌ দেওয়া হয়েছিল।‌ পরদিন থেকে এটা পরদিন থেকে তা হয়ে যায় চার প্রতিও।‌ যদিও বিএনপি এখনও পর্যন্ত তারেকের নিরাপত্তা নিয়ে কোনও অভিযোগ তোলেনি। সরকারি নিরাপত্তা ছাড়াও বিএনপি চেয়ারম্যানের জন্য বরাদ্দ দলীয় নিরাপত্তাও তিনি পাচ্ছেন।


```