এপস্টাইন ফাইলস বিতর্কে জড়িয়ে পড়া ট্রাম্প আচমকাই স্ত্রী মেলানিয়ার অন্তর্বাস নিয়ে অনেক কথা বলে ফেলেন।

এরকম কথা শুনে হতবাক হয়ে পড়েন তাঁর দলের কর্মীরাও।
শেষ আপডেট: 22 December 2025 16:45
দ্য ওয়াল ব্যুরো: নর্থ ক্যারোলিনায় এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিতে দিতে তাঁর সমর্থকদের চমকে দিলেন অপ্রত্যাশিত একটি কথায়। এপস্টাইন ফাইলস বিতর্কে জড়িয়ে পড়া ট্রাম্প আচমকাই স্ত্রী মেলানিয়ার অন্তর্বাস নিয়ে অনেক কথা বলে ফেলেন। প্রেসিডেন্ট তথা রিপাবলিকান নেতার মুখে এরকম কথা শুনে হতবাক হয়ে পড়েন তাঁর দলের কর্মীরাও।
জনসমাবেশটি ছিল আর্থিক বিষয়ক। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি ও ওষুধের দাম কমানো বিষয়ে। কার্যসূচির বাইরে বেরিয়ে গিয়ে হঠাৎই ট্রাম্প ঢুকে পড়েন তাঁর স্ত্রী মেলানিয়ার নিজস্ব অন্তর্বাস-প্রেমের বিবরণে। ২০২২ সালে এফবিআই তাঁর ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালায়। সে বিষয়ে ঢুকে পড়েন তৎকালীন প্রাক্তন প্রেসিডেন্ট।
ট্রাম্প সমর্থকদের পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে বলেন, ওরা আমার স্ত্রীর পোশাকের আলমারি ও ড্রয়ার পর্যন্ত হাতিয়ে দেখে। সাজানো-গোছানো সমস্ত জিনিস তারা ছুড়ে ছুড়ে ফেলে দেয়। গোটা ওয়ার্ডরোব তছনছ করে। এরপরেই ট্রাম্প তাঁর স্ত্রী মেলানিয়ার সুগৃহিণীর চরিত্র বোঝাতে লেগে পড়েন।
আমেরিকার ফার্স্ট লেডি কীভাবে তাঁর পোশাক গুছিয়েগাছিয়ে রাখেন, তা বোঝাতে ট্রাম্প বলেন, ও ভীষণ খুঁতখুঁতে পোশাকের ব্যাপারে। সব কিছু সারাক্ষণ পরিপাটি করে সাজিয়ে-গুছিয়ে রাখে। সবকিছু নিখুঁত হতে হবে ওর কাছে। এমনকী ওর অন্তর্বাসও থাকে পরিপাটি, প্যান্টিস পর্যন্ত। সব কিছু সুন্দর করে ভাঁজ করে রাখে। ওগুলিকেও এত যত্ন করে রাখে যে, আমার মনে হয়, ও সেগুলিকে ইস্ত্রি করে রাখে।
প্রসঙ্গত, ২০২২ সালে ট্রাম্পের রিসর্ট মার-আ-লাগোতে তল্লাশি চালায় এফবিআই। হোয়াইট হাউস ত্যাগের পর বেশ কিছু গোপন দলিলের খোঁজে সেখানে তল্লাশি চালায় সরকারি গোয়েন্দা সংস্থা। সেই দিন থেকেই ট্রাম্প ওই তল্লাশিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা করে এসেছেন।
পরের বছর তাঁর প্রেসি়ডেন্সির মধ্যবর্তী নির্বাচনের আগে এক জনসভায় ট্রাম্প গ্যাস ও স্বাস্থ্য ক্ষেত্র সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম কমানো নিয়ে তাঁর পরিকল্পনা ব্যক্ত করছিলেন। সেখানে রাজনৈতিক কথাবার্তার মধ্যেই হঠাৎ করেই ট্রাম্প ঢুকে পড়েন স্ত্রীর অন্তর্বাস সংক্রান্ত ব্যাখ্যায়।