Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইরানের সঙ্গে ঝামেলা, তেলের ঘাটতি মেটাতে নতুন শোধনাগার খুলছে আমেরিকা, বিনিয়োগে রিলায়েন্স

ইরান ইস্যুতে জ্বালানি দামের চাপের মাঝেই নতুন তেল শোধনাগার খুলতে চলেছে আমেরিকা। টেক্সাসে ৫০ বছরে প্রথম রিফাইনারি প্রকল্পে বিনিয়োগ করছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

ইরানের সঙ্গে ঝামেলা, তেলের ঘাটতি মেটাতে নতুন শোধনাগার খুলছে আমেরিকা, বিনিয়োগে রিলায়েন্স

ট্রাম্প ও রিলায়েন্স

গার্গী দাস

শেষ আপডেট: 11 March 2026 11:48

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রে (United States) প্রায় অর্ধশতাব্দী পর তৈরি হতে চলেছে নতুন তেল শোধনাগার। আর সেই প্রকল্পে বিনিয়োগ করছে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Ltd)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে (Truth Social) ট্রাম্প জানান, টেক্সাসের (Texas) ব্রাউনসভিলে (Brownsville) ‘আমেরিকা ফার্স্ট রিফাইনিং’ (America First Refining) নামে একটি সংস্থা যুক্তরাষ্ট্রের প্রথম নতুন তেল শোধনাগার নির্মাণ করতে চলেছে, যা গত ৫০ বছরে দেশে এই ধরনের প্রথম প্রকল্প।

বর্তমানে ইরানের (Iran) সঙ্গে সংঘাতের জেরে জ্বালানির দাম বাড়তে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। হোয়াইট হাউস (White House) সূত্রে জানা গিয়েছে, জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে একাধিক বিকল্প পথ ভাবছে ট্রাম্প প্রশাসন। তার মধ্যে রয়েছে জরুরি মজুত ভাণ্ডার (Emergency Reserves) থেকে তেল ছাড়া এবং হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াতকারী তেলবাহী জাহাজকে সামরিক নিরাপত্তা দেওয়া।

টেক্সাসের এই রিফাইনারি প্রকল্পটি আগে ‘এলিমেন্ট ফুয়েলস’ (Element Fuels) নামে একটি সংস্থা তৈরি করছিল। ২০২৪ সালের জুনে তারা জানিয়েছিল, প্রকল্পের জন্য জমি প্রস্তুত করা হয়েছে এবং নির্মাণের প্রয়োজনীয় অনুমতিও মিলেছে। পরিকল্পনা অনুযায়ী, এই শোধনাগার প্রতিদিন প্রায় ১ লক্ষ ৬০ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াকরণ (Processing Capacity) করতে পারবে।

এখন সেই প্রকল্পই ‘আমেরিকা ফার্স্ট রিফাইনিং’-এর অধীনে এগোচ্ছে। সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে (Second Quarter) প্রকল্পের নির্মাণকাজ শুরু হবে। ইতিমধ্যেই উৎপাদিত জ্বালানি বিক্রির জন্য ২০ বছরের চুক্তি (20-Year Agreement) স্বাক্ষর হয়েছে রিলায়েন্সের সঙ্গে।

এই বিষয়ে রিলায়েন্সের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন জ্বালানি দফতর (Energy Department) বিষয়টি নিয়ে প্রশ্নের জবাবের জন্য হোয়াইট হাউসের দিকেই নির্দেশ করেছে, যদিও সেখান থেকেও বিস্তারিত প্রতিক্রিয়া মেলেনি।

ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই ‘মার্কিন জ্বালানি আধিপত্য’ (US Energy Dominance) নীতি মেনে চলছে। এর লক্ষ্য তেল (Oil), প্রাকৃতিক গ্যাস (Natural Gas) এবং কয়লার (Coal) উৎপাদন বাড়ানো। যাতে বাইরের কোনও দেশের কাছে হাত পাততে না হয়। গত দেড় দশকে শেল বিপ্লবের (Shale Revolution) জেরে আমেরিকার তেল উৎপাদন বেড়েছে। তবে দেশের অধিকাংশ শোধনাগারই পুরনো, আর সাম্প্রতিক সময়ে কয়েকটি রিফাইনারি বন্ধ হয়ে যাওয়ায় প্রক্রিয়াকরণ ক্ষমতার ওপর চাপ রয়েছে।

ব্রাউনসভিলের নতুন শোধনাগারটি সম্পূর্ণ ভাবে মার্কিন শেল তেল (US Shale Oil) ব্যবহার করেই চলবে বলে জানিয়েছে সংস্থা। উল্লেখ্য, অতীতে যুক্তরাষ্ট্রে নতুন গ্রিনফিল্ড রিফাইনারি (Greenfield Refinery) তৈরির একাধিক পরিকল্পনা খরচের চাপ, জটিল অনুমতি প্রক্রিয়া এবং পরিবেশগত আপত্তির কারণে ভেস্তে গিয়েছিল। ২০০০-এর দশকের মাঝামাঝি অ্যারিজোনা ক্লিন ফুয়েলস ইউমা (Arizona Clean Fuels Yuma)-র ২.৫ বিলিয়ন ডলারের প্রকল্পও পর্যাপ্ত অর্থ জোগাড় না হওয়ায় বাস্তবায়িত হয়নি।


```