Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

ইরানের বড় ধাক্কা খেলেন ট্রাম্প, ভূপাতিত মার্কিন বিমান, ধ্বংস পাইলটকে খুঁজতে যাওয়া হেলিকপ্টারও

এই হামলার পর ইরানি বাহিনী নেমে পড়েছে মার্কিন পাইলটকে জীবিত অবস্থায় উদ্ধার করতে। যুদ্ধ বন্দি হিসেবে বিশ্বের সামনে হাজির করার উদ্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।

ইরানের বড় ধাক্কা খেলেন ট্রাম্প, ভূপাতিত মার্কিন বিমান, ধ্বংস পাইলটকে খুঁজতে যাওয়া হেলিকপ্টারও

পৃথা ঘোষ

শেষ আপডেট: 3 April 2026 23:09

দ্য ওয়াল ব্যুরো: ইরানে বোমা ফেলতে যাওয়া একটি মার্কিন যুদ্ধ বিমানকে ভূপতিত করেছে সে দেশের ইসলামিক  রেভেল্যুশনারি গার্ড বাহিনী। ওই যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করতে যাওয়া একটি মার্কিন সামরিক হেলিকপ্টারও ধ্বংস করেছে ইরানি বাহিনী।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের আক্রমণ প্রতিহত করতে একাধিকবার পাল্টা জবাব দিয়েছে তেহরান। তবে শুক্রবার  আমেরিকার বহু পরীক্ষিত যুদ্ধ বিমানকে ধ্বংস করে ইরান মার্কিন বাহিনীকে কড়া জবাব দিয়েছে বলে ওয়াকিবহালমহল মনে করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও শুক্রবারের বিমান ধ্বংসের ঘটনা অত্যন্ত অস্বস্তিদায়ক। এক সপ্তাহ আগে তিনি দাবি করেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। শুক্রবার মার্কিন বিমান ধ্বংস করে দিয়ে ইরান প্রমাণ করে দিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অটুট।

এই হামলার পর ইরানি বাহিনী নেমে পড়েছে মার্কিন পাইলটকে জীবিত অবস্থায় উদ্ধার করতে। যুদ্ধ বন্দি হিসেবে বিশ্বের সামনে হাজির করার উদ্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।

অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই একাধিক মার্কিন বিমান ও হেলিকপ্টার ধ্বংস হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করতে জোর তৎপরতা চালাচ্ছে। এই তৎপরতার মধ্যে ইরানি বাহিনীর আক্রমণের মুখে পড়ে আমেরিকার একটি সামরিক হেলিকপ্টার। সেটি পাইলটবিহীন কপ্টার ছিল বলে জানা যাচ্ছে।

একটু আগে আমেরিকা দাবি করেছে, তারা ধ্বংস হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করতে পেরেছে। তবে তেহরান এখনও পর্যন্ত আমেরিকার দাবি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। এর আগে দীর্ঘ সময় মার্কিন কর্তৃপক্ষ ইরানে তাদের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে নীরব ছিল। ইরানি সংবাদ মাধ্যমগুলির দাবি শেষ পর্যন্ত আমেরিকা মেনে নেয় যখন বিবিসি, আল জাজিরা, সিএনএন এবং ওয়াশিংটন পোস্টের মত আন্তর্জাতিক বেশ কয়েকটি সংবাদ সংস্থা মার্কিন বিমান ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে। ‌

তবে সেটি এফ-৩৫, নাকি এফ-১৫ যুদ্ধবিমান তা এখনও স্পষ্ট হয়নি। দুটিই মার্কিন বিমান বাহিনীর শক্তিশালী অস্ত্র। একাধিক যুদ্ধে এই দুই বিমান ব্যবহার করেছে আমেরিকা। ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কোর এক বিবৃতিতে দাবি করেছে বিমানটি আকাশেই ছিন্নভিন্ন হয়ে গিয়েছে।‌ তবে পাইলটের পরিণতি সম্পর্কে তারা নিশ্চিত নয়।

বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও এতটাই সক্ষম যে মার্কিন বিমানটিকে দীর্ঘ সময় ধরে নিশানায় রাখার পর সেটি ধ্বংস করা সম্ভব হয়।


```