Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

যাত্রীদের ফেরাতে ‘স্পেশাল ফ্লাইট’ চালু করল UAE, আজ থেকেই সীমিত পরিষেবা শুরু দুবাই বিমানবন্দরে

তবে সব যাত্রী এই পরিষেবা পাবেন না, আগে থেকে বুকিং থাকা যাত্রীদেরই অগ্রাধিকার দেওয়া হবে। এমিরেটস জানিয়েছে, যেসব যাত্রীরা নতুন করে এই ফ্লাইটগুলিতে রিবুক করেছেন, তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে (Dubai airport operations resume)।

যাত্রীদের ফেরাতে ‘স্পেশাল ফ্লাইট’ চালু করল UAE, আজ থেকেই সীমিত পরিষেবা শুরু দুবাই বিমানবন্দরে

পৃথা ঘোষ

শেষ আপডেট: 2 March 2026 20:29

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন-ইজরায়েলি হামলায় (US Israel attack Iran) আরব দুনিয়ায় পরিস্থিতি ক্রমশ খারাপের (Middle East Tension) দিকে এগোচ্ছে। তার জেরে বহু যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন। এই পরিস্থিতিতে তাঁদের ফেরাতে উদ্যোগী হল সংযুক্ত আরব আমিরশাহী (United Arab Emirates)।

দেশটির তরফে জানানো হয়েছে, আটকে পড়া যাত্রীদের দেশে ফেরানোর জন্য ‘স্পেশাল ফ্লাইট’ চালানো হবে (UAE special flights stranded passengers)। তবে সব যাত্রী এই পরিষেবা পাবেন না, আগে থেকে বুকিং থাকা যাত্রীদেরই অগ্রাধিকার দেওয়া হবে। এমিরেটস জানিয়েছে, যেসব যাত্রীরা নতুন করে এই ফ্লাইটগুলিতে রিবুক করেছেন, তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে (Dubai airport operations resume)।

আংশিক পরিষেবা শুরু দুবাইয়ে

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২ মার্চ সন্ধ্যা থেকে সীমিত পরিসরে বিমান পরিষেবা চালু হচ্ছে। যে দুটি বিমানবন্দরকে অনুমতি দেওয়া হবে যার সেগুলি হল - দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (Dubai International Airport) এবং আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দর (Al Maktoum International Airport)।

এই ঘোষণা দুবাই মিডিয়া অফিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ প্রকাশ করেছে।

যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা

বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধ করা হচ্ছে, যদি না সংশ্লিষ্ট এয়ারলাইন সরাসরি যোগাযোগ করে নির্দিষ্ট ডিপারচার টাইম জানায়। অর্থাৎ, যাত্রীদের আগে থেকে নিশ্চিত তথ্য না পেলে বিমানবন্দরে যাওয়ার ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সোমবারই সংযুক্ত আরব আমিরশাহীর সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানায়, দেশ জুড়ে বিভিন্ন বিমানবন্দর থেকে বিশেষ উড়ান চালানো হবে, যাতে আটকে পড়া যাত্রীরা ধীরে ধীরে গন্তব্যে ফিরতে পারেন।

পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও, ধীরে ধীরে বিমান পরিষেবা চালু হওয়ায় স্বস্তির ইঙ্গিত মিলছে। তবে আপাতত সবকিছুই সীমিত পরিসরে এবং যাত্রীদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হল, নিশ্চিত তথ্য ছাড়া যাত্রা না করা।


```