Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এবার হার্ভাডের অনুদান ছেঁটে ফেলার হুমকি ট্রাম্পের! কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

এর আগেও দু'দফায় হার্ভার্ডের যথাক্রমে ২০০ এবং ৪৫ কোটি অনুদান বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। 

এবার হার্ভাডের অনুদান ছেঁটে ফেলার হুমকি ট্রাম্পের! কী বললেন মার্কিন প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্প।

শেষ আপডেট: 26 May 2025 23:16

দ্য ওয়াল ব্যুরো: আদালতের ধাক্কার পরও বিশ্বখ্যাত মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের (Harvard University) সঙ্গে লড়াই জারি রাখার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার আমেরিকার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প যা লিখেছেন তার অর্থ আগামী দিনে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ফেডারেল অনুদান (Funding) বন্ধের পথে হাঁটবেন তিনি।

এর আগেও দু'দফায় হার্ভার্ডের যথাক্রমে ২০০ এবং ৪৫ কোটি অনুদান বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। এবারে সে সবকে ছাপিয়ে ৩০০ কোটি ডলারের (প্রায় ২৫ হাজার ৫২৯ কোটি টাকা) ফেডারেল অনুদান বন্ধের হুমকি দিয়েছেন তিনি।

সোশ্যাল মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, "হার্ভার্ডের তহবিল বন্ধ করে তা আমেরিকার  বাণিজ্যশিক্ষার প্রতিষ্ঠানগুলির জন্য খরচ করলে দেশের জন্য দুর্দান্ত বিনিয়োগ হবে!’’ 

ট্রাম্পের এমন সিদ্ধান্ত সামনে আসতেই অনেকেই বিষয়টিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন। কারণ, বৃহস্পতিবার  মার্কিন স্বরাষ্ট্র দফতরের (DHS) তরফে জানানো হয়, হার্ভার্ডের বিরুদ্ধে হিংসা ছড়ানো, ইহুদিবিদ্বেষ এবং চিনের কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। তাই বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি, ছ'দফা শর্ত না মানলে আগামী শিক্ষাবর্ষে বিদেশ থেকে আর পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না হার্ভার্ড। সঙ্গে এও বলা হয়, বিশ্ববিদ্যালয়ে এখন যে সব বিদেশি পড়ুয়া রয়েছেন, তাঁদের যত দ্রুত সম্ভব অন্য শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হতে হবে। নচেত ভিসা বাতিল করে দেওয়া হবে।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গিয়েছিল  হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। পরিচালন সমিতির প্রেসিডেন্ট অ্যালান এম গার্বারসাফ জানান, ট্রাম্প সরকারের এহেন পদক্ষেপ বেআইনি এবং যুক্তিযুক্ত নয়। এরপরই ট্রাম্প প্রশাসনের এহেন বিধিনিষেধে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা। আদালত সেই আবেদনে সাড়া দিয়েছে। তারপরই ট্রাম্প এবার হার্ভার্ডের অনুদান বন্ধের হুঁশিয়ারি দিলেন।
 


```